‘স্কুল ক্রাশ’-এর সঙ্গে বাগদান সারলেন চেন্নাই সুপার কিংস তারকা

সিএসকে তারকাকে শুভেচ্ছা জানিয়েছেন সতীর্থ থেকে শুরু করে বিভিন্ন দলের ক্রিকেটাররা।

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: চেন্নাই সুপার কিংসকে আইপিএল চ্যাম্পিয়ন করার পিছনে বল হাতে বড়সড় ভূমিকা রেখেছিলেন তিনি।। আইপিএল শেষ হতেই এবার জীবনের নতুন ইনিংস শুরু করলেন তুষার পাণ্ডে। সোমবার স্কুল জীবনের ক্রাশ নভা গদ্দামওয়ারের সঙ্গে বাগদান সেরে নিলেন। নিজের বাগদানের ছবি সোশ্যাল মিডিয়ায় আপলোড করেছেন চেন্নাই সুপার কিংসের তারকা ক্রিকেটার। সেখানে আবেগঘন এক ক্যাপশনে তুষার লিখেছেন, ‘আমার স্কুল ক্রাশ থেকে আমার বাগদত্তায় উত্তীর্ন হল।’

সদ্য সমাপ্ত আইপিএলে চেন্নাই সুপার কিংসের খেতাব জয়ে বল হাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন ২৮ বছর বয়সী ক্রিকেটার। সিএসকের হয়ে ১৬টি ম্যাচে ২১টি উইকেট নিয়েছেন। যদিও আইপিএলে সর্বাধিক উইকেটশিকারীদের তালিকায় ষষ্ঠ স্থানে ছিলেন তুষার। বল হাতে বিপক্ষের ক্রিকেটারদের নাস্তানাবুদ করে একাধিক ম্যাচে দলকে জয় এনে দিয়েছেন।

সোমবার রাতে মুম্বইয়ে সিএসকের তারকা ক্রিকেটারের বাগদান উপলক্ষে জমাটি আসর বসেছিল। আত্মীয়-স্বজনের পাশাপাশি উপস্থিত ছিলেন সিএসকের সতীর্থ শিভম দুবে। বাগদানের পরেই তুষারকে অভিনন্দন জানিয়েছেন বন্ধুবান্ধব থেকে শুরু করে আইপিএলে অংশ নেওয়া বিভিন্ন দলের ক্রিকেটাররা। তালিকায় রয়েছেন রুতুরাজ গায়কোয়াড়, শিভম দুবে, সূর্যকুমার যাদবরা।

একসঙ্গে রাত কাটান যুবক-যুবতীরা, পছন্দ না হলেই বদলে যায় সঙ্গী! জানুন এই আদিবাসী সমাজের অজানা কাহিনি

ইতিহাসের সাক্ষী নদিয়ার আড়াইশো বছরের পুরনো জমিদারবাড়ি, একদিনের ছুটিতে ঘুরে আসুন

শনিদেবের কৃপায় কর্মক্ষেত্র-অর্থভাগ্যে বিরাট বদল, ডিসেম্বরেই সুসময় ৩ রাশির

ঋতব্রত বা মমতা, কাউকেই আপাতত জোড়াফুল প্রতীক দিল না কমিশন

হার্দিক পঞ্জাব কিংসে যোগ দিতেই মুম্বইয়ের অধিনায়ক হয়ে ফিরলেন রোহিত শর্মা

শুভেন্দুর বার্তার পরেই বাংলার সিনেমা হলে বাড়ল সাধক বামাক্ষ্যাপার শো

হাসিনা পরবর্তী সময়ে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির মূল্যায়ন

সপ্তাহের শেষে শেয়ার বাজারে বিরাট পতন, ২.৫ লক্ষ কোটি টাকা খোয়ালেন বিনিয়োগকারীরা

জোর ধাক্কা ঋতব্রতের, বিরোধী দলনেতার পদ খারিজ করল কলকাতা হাইকোর্ট

রাজ্যে শুরু হচ্ছে SSR, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের নতুন সূচি জানাল কমিশন

একধাক্কায় ৫০ শতাংশ আসন বাড়বে লোকসভার, বিলে সম্মতি কেন্দ্রীয় মন্ত্রিসভার

অন্য জাতের মেয়েকে বিয়ে করতে চাওয়ায় ছেলেকে খুন করে কুমিরের কান্না মা’য়ের  

মুখ্যমন্ত্রীর বাড়ি, কনভয় ও বিধান সৌধে বোমা হামলার হুমকির অভিযোগ, গ্রেফতার যুবক

‘আমার পৃথিবী শূন্য হয়ে গেল’, মা’কে হারিয়ে বললেন সঙ্গীত পরিচালক জিৎ গঙ্গোপাধ্যায়