ধোনির পরামর্শেই নাইটদের বিপক্ষে খেলার মোড় ঘোরান চেন্নাইয়ের নূর, কি ছিল গুরুমন্ত্র?

Share:

নিজস্ব প্রতিনিধি : মঙ্গলবার নাইটদের ধারাশায়ী করার পিছনে যদি কোনো একজন খেলোয়াড়ের অবদান সবচেয়ে বড় হয়ে থাকে, তিনি হলেন নূর আহমেদ। তবে চেন্নাইয়ের এই সাফল্যের পিছনে রয়েছেন আরও এক ব্যক্তি। যার পরামর্শ ছাড়া এই সফলতা সম্ভবই ছিল না, তিনি হলেন দলের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। ক্যাপ্টেন কুলের পরামর্শেই মঙ্গলে ঘুরে যায় খেলার মোড়। আইপিএলে প্রথম জয়ের স্বাদ থেকে বঞ্চিত হয় নাইট বাহিনী। 

কলকাতার বিপক্ষে ম্যাচের আগে নূর আহমেদ খারাপ ফর্ম নিয়ে ভুগছিলেন। জানুয়ারি মাস থেকে তিনি মাত্র একটি উইকেট নিয়েছিলেন, যেটি এসেছিল দিল্লির বিপক্ষে আগের ম্যাচে। তবে চেন্নাইয়ে তিনি দুর্দান্ত ভাবে প্রত্যাবর্তন করেন। ৪ ওভারে মাত্র ২১ রান দিয়ে ৩ উইকেট নিয়ে ম্যাচ সেরা হন। ম্যাচ শেষে চেন্নাই সুপার কিংসের বোলিং কোচ শ্রীধরন শ্রীরাম জানান যে নূরের প্রত্যাবর্তনে ধোনির একটি গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। তিনি বলেন, অনুশীলন সেশনের সময় ধোনি নূরের সঙ্গে দীর্ঘক্ষণ কথা বলেন এবং তাকে গুগলি ব্যবহার কমিয়ে লেগ-ব্রেকের ওপর আত্মবিশ্বাস বাড়ানোর পরামর্শ দেন। জানা গিয়েছে, ম্যাচের আগের দিন নূর দীর্ঘক্ষণ নেটে অনুশীলন করেন, যেখানে হেড কোচ স্টিফেন ফ্লেমিং এবং ধোনি দুজনেই তাঁকে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন। ফ্লেমিং নেটের পেছনে দাঁড়িয়েছিলেন, আর ধোনি নেটের পেছন থেকে প্রতিটি বল পর্যবেক্ষণ করছিলেন। সেশন শেষে তারা দুজন নূরের সঙ্গে খেলা নিয়ে বিস্তারিত আলোচনা করেন, যার প্রভাব পরের দিনই মাঠে স্পষ্টভাবে দেখা গিয়েছিল।

আরও পড়ুন: মেসিদের কোচের পদ থেকে ইস্তফা দিলেন হাভিয়ের মাসচেরানো

প্রসঙ্গত, মঙ্গলবার (১৪ এপ্রিল) চেন্নাই সুপার কিংসের কাছেও লজ্জার‌ হার হজম করতে  হয়েছে অজিঙ্কা রাহানেদের। প্রথমে ব্যাট করে পাঁচ উইকেটে ১৯২ রান তুলেছিল চেন্নাই। জবাবে সাত উইকেট হারিয়ে ১৬০ রানেই থেমে গেল কেকেআর। অর্থাৎ ৩২ রানে হারলেন রাহানেরা। স্কোর বোর্ডে ১১ রান যোগ হতে না হতেই চার উইকেট হারিয়ে হারের মুখে দাঁড়ায় নাইটরা। সপ্তম উইকেটে জুটি বেঁধে রোভম্যান পাওয়েল ও রমনদীপ সিংহ দলকে ১০০ রানের গণ্ডি পার করিয়ে দেন। শেষ চার ওভারে কলকাতার জয়ের জন্য লক্ষ্য দাঁড়ায় ৭৩ রান। অর্থাৎ বল পিছু গড়ে তিন রান। তবে দুজনে মরিয়া হয়ে লড়াই চালিয়ে যান। আস্কিং রেট চড়চড় করে বাড়তে থাকায় জয় হাতের বাইরে চলে যায়। শেষ ওভারের তৃতীয় বলে সাজঘরে ফেরেন রমনদীপ। ভেঙে যায় ৬৩ রানের জুটি। আউটের আগে ২৩ বলে ৩৫ রান করেন রমনদীপ। জয়ের জন্য ১৯৩ রান তাড়া করতে নেমে শুরুতেই বিপর্যয়ের মুখে পড়ে নাইট রাইডার্স। দ্বিতীয় ওভারে অংশুল কম্বোজের বলে ফিরে যান নাইট ওপেনার ফিন অ্যালেন। তিনি করেন তিন বলে এক রান। চলতি আইপিএলে হতশ্রী পারফরম্যান্স অব্যাহত কিউই ব্যাটারের। সুনীল নারাইনকে ওপেনিং করতে পাঠানোর ফাটকা কাজে লাগেনি। টেস্টের মতো ঠুকঠুক করে খেলতে থাকেন। পঞ্চম ওভারে খলিল আহমেদের বল ঠিক মতো বুঝতে না পেরে ক্যাচ তুলে সাজঘরে ফেরেন। আউটের আগে তাঁর সংগ্রহ ১৮ বলে ২৭। দ্রুত দুই উইকেট হারিয়ে ফেলায় কলকাতার রান তোলার গতি শ্লথ হয়ে হয়ে পড়ে। পাওয়ার প্লে শেষে রান দাঁড়ায় ৩৬। পাওয়ার প্লের পরেই রানের গতি বাড়ানোর চেষ্টা চালান নাইট অধিনায়ক অজিঙ্কা রাহানে ও চার নম্বরে নামা অঙ্গকৃশ রঘুবংশী। হাত খুলে খেলতে থাকেন দুজনেই। ৩০ বলে ৫০ রানের পার্টনারশিপ গড়েন। তবে এই জুটি বিপজ্জনক হয়ে ওঠার আগেই দশম ওভারে বল করতে এসে রঘুবংশীকে (১৯ বলে ২৭) সাজঘরের পথ দেখান আকিল হোসেন। ১০ ওভার শেষে কলকাতার রান দাঁড়ায় তিন উইকেট হারিয়ে ৮১।

১১ তম ওভারে জোড়া আঘাত হেনে কলকাতার ব্যাটিং অর্ডারের শিরদাঁড়া ভেঙে দেন নূর আহমদ। পঞ্চম বলে ফিরিয়ে দেন নাইট অধিনায়ক অজিঙ্কা রাহানেকে (২২ বলে ২৮)। পরের বলে সাজঘরের পথ দেখান ২৫ কোটির ক্যামেরন গ্রিনকে। শূন্য রানে ফেরেন অসি অলরাউন্ডার। খানিকবাদে দায়িত্বজ্ঞানহীনের মতো শট খেলে ফিরে যান নাইট শিবিরে বোঝা হয়ে দাঁড়ানো রিঙ্কু সিংহ। নূর আহমদের বলে শিবম দুবের হাতে ক্যাচ দিয়ে ফেরেন। ১২ বলে করেন ৬ রান। মনে হচ্ছিল টেস্টে ব্যাট করতে নেমেছিলেন।

আগামী চারটি রবিবার ব্লু লাইনে দীর্ঘক্ষণ বন্ধ থাকবে মেট্রো পরিষেবা

ছটপুজোর পরেই ভাগ্যবদল, সূর্যের গোচরে ভাগ্য খুলবে ৭ রাশির

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

দুষ্কৃতীকে ধরতে গিয়ে ভরা বাজারে গুলিবিদ্ধ কনস্টেবল

বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু হরিসা প্রন, রইল সহজ রেসিপি

দমদমে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা ও ছেলের দেহ, চাঞ্চল্য

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের