ব্রাজিল দলে ফিরলেন দানি আলভেজ, ঠাঁই হল না নেইমারের

তিতের বেছে নেওয়া দলে ঠাঁই পেয়েছেন রিয়াল মাদ্রিদের এডার মিলিতাও, কাসেমিরো, ভিনিসিউস জুনিয়র ও রোদ্রিগো এবং অ্যাটলেটিকো মাদ্রিদের ম্যাথিউস কুনহা।

Share:

আন্তর্জাতিক ডেস্ক: চোটের কারণে গত কোপা আমেরিকা কাপে দলের হয়ে খেলতে পারেননি ব্রাজিলের তারকা ফুটবলার তথা ডিফেন্ডার দানি আলভেজ। অবশেষে চোট সারিয়ে ফের দলে ফিরলেন ৩৮ বছর বয়সী ফুটবলার। আসন্ন বিশ্বকাপের বাছাই ম্যাচের জন্য কোচ তিতে যে দল গঠন করেছেন তাতে ঠাঁই পেয়েছেন আলভেজ। তবে গোড়ালির চোট না সারায় প্রত্যাশিতভাবেই জায়গা পাননি আর এক তারকা ফুটবলার নেইমার।

চলতি মাসের শেষের দিকে বিশ্বকাপের বাছাই পর্বের ম্যাচে মাঠে নামতে চলেছে ব্রাজিল। ইকুয়েডর ও প্যারাগুয়ের বিরুদ্ধে ম্যাচ খেলবে তিতের ছেলেরা। ২৭ জানুয়ারি ইকুয়েডর ও ১ ফেব্রুয়ারি প্যারাগুয়ের বিরুদ্ধে মাঠে নামবেন আলভেজরা। যদিও দুই ম্যাচই ব্রাজিলিয়দের কাছে নিয়ম রক্ষার ম্যাচ। কেননা ইতিমধ্যেই প্রথম দল হিসেবে বিশ্বকাপের মূল পর্বে ঠাঁই করে নিয়েছে প্রাক্তন বিশ্বচ্যাম্পিয়ানরা।

তবে আলভেজ দলে ফিরলেও আর এক তারকা ফুটবলার নেইমারকে রাখেননি কোচ তিতে। গত নভেম্বরে পিএসজির হয়ে ম্যাচ খেলতে গিয়ে গোড়ালিতে চোট পেয়েছিলেন তারকা ফুটবলার। অন্তত দুই মাস মাঠে নামতে পারবেন না বলে জানিয়ে দিয়েছিলেন চিকি‍ৎসকরা। তিতের বেছে নেওয়া দলে ঠাঁই পেয়েছেন রিয়াল মাদ্রিদের এডার মিলিতাও, কাসেমিরো, ভিনিসিউস জুনিয়র ও রোদ্রিগো এবং অ্যাটলেটিকো মাদ্রিদের ম্যাথিউস কুনহা। সম্প্রতি অ্যাস্টন ভিলার সঙ্গে চুক্তিবদ্ধ ফিলিপ্পে কৌতিনিয়োও আছেন দলে।

বিশ্বকাপের বাছাই ম্যাচের জন্য ঘোষিত ব্রাজিল দলে কারা-কারা রয়েছেন, একবার চোখ বুলিয়ে দেখে নেওয়া যাক-

আলিসন, এডারসন, ওয়েভারটন; এমারসন রয়েল, দানি আলভেজ, অ্যালেক্স সান্দ্রো, অ্যালেক্স তেল্লেস, মারকুইনহোস, গ্যাব্রিয়েল, থিয়াগো সিলভা, এডার মিলিতাও; কাসেমিরো, ফ্যাবিনিয়ো, ফ্রেড, গার্সন, ব্রুনো গুইমারায়েস, ফিলিপ্পে কৌতিনিয়ো, লুকাস পাকুয়েতা; রাপিনহা, অ্যান্তনি, রোদ্রিগো, এভারটন রিবেইরো, গ্যাব্রিয়েল জেসুস, গাবিগোল, ম্যাথিউসন কুনহা, ভিনিসিউস জুনিয়র।

রিসর্ট আটকে সেবাশ্রয়! তোলাবাজির অভিযোগে FIR দায়ের অভিষেকের বিরুদ্ধে

‘মন্ত্রক বদলালে হবে না, ধর্মেন্দ্রর ইস্তফা চাই’, সুর চড়ালেন রাহুল গান্ধি

বিশ্বকাপে দুর্দান্ত খেলার পুরস্কার, নতুন ক্লাবে যোগ দিলেন কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহা

বিস্কুটের বদলে চায়ের সঙ্গে খান মহারাষ্ট্রের বিখ্যাত ভাকরওয়াড়ি, জেনে নিন রেসিপি

‘এমন ব্যবস্থা করব, ৩ পুরুষ মনে রাখবে’, ধর্মতলায় সাংবাদিক নিগ্রহে কড়া বার্তা শুভেন্দুর

অসমে বন্যায় মৃত বেড়ে ৬১, দুর্ভোগে ৭ লক্ষ মানুষ

‘ভাইপো একবার ঢুকলে আর বেরোবে না’, বিধানসভা থেকে অভিষেককে তীব্র কটাক্ষ শুভেন্দুর

দুপুরের খাবার জমে যাবে! বাড়িতেই বানিয়ে ফেলুন রেস্তরাঁ স্টাইল ফিশ কোরমা

‘যুবসমাজকে বুঝতে হলে শুনতে হবে তাদের কথা’, বললেন আরএসএস প্রধান

শনিবারও ভিজবে বাংলা! কলকাতা-সহ একাধিক জেলায় ভারী বৃষ্টির সতর্কতা

পড়ুয়াদের বিরুদ্ধে পেলেট গান ব্যবহারের অভিযোগ নিয়ে তদন্ত শুরু র‍্যাফের

‘ধর্মেন্দ্র প্রধান ইস্তফা দিন’, পড়ুয়াদের পাশে দাঁড়িয়ে দাবি দক্ষিণী নায়িকা জ্যোতিকা জ্যোতির

কলকাতায় আসতে পারে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল, যুবভারতীতে সাম্বা ম্যাজিক?

আন্দোলনের নামে তাণ্ডব কলকাতায়, সাংবাদিক হেনস্তার প্রতিবাদে পথে নামছেন বিধায়করা