নেইমারের বাবার কাছ থেকে নেওয়া দেড় লাখ ইউরো মিটিয়ে দিলেন আলভেজ

Share:

নিজস্ব প্রতিনিধি : ধর্ষণে সাজাপ্রাপ্ত ব্রাজিলিয় তারকা দানি আলভেজের পাশে দাঁড়িয়েছিলেন নেইমারের বাবা। টাকা ধারও নিয়েছিলেন তিনি। এবার নেইমারের বাবার কাছ থেকে নেওয়া দেড় লাখ ইউরো শোধ করে দিলেন আলভেজ। উল্লেখ্য, আলভেজকে চার বছরের কারাদণ্ড দিয়েছিল স্পেনের এক আদালত। ১৪ মাস কারাদণ্ড ভোগ করার পর জামিনে ছাড়া পান তিনি।

ফরাসি সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, জামিনে ছাড়া পাওয়ার পর ব্রাজিলের একটি পত্রিকার সঙ্গে বড় অঙ্কের চুক্তি হয় আলভেজের। নিজের জীবন নানা কাহিনী লেখার বিনিময়ে আলভেজ অগ্রিম ওই টাকা পান। সেই টাকা দিয়েই নাকি নেইমারের বাবার দেওয়া ধার শোধ করেছেন আলভেজ। আলভেজ যে ধার শোধ করে দিয়েছেন, সেকথা নিশ্চিত করেছেন আলভেজের আইনজীবী ইনেস গার্দিওলা।

ব্রাজিল, বার্সেলোনা, জুভেন্টাস ও পিএসজির হয়ে ৪৩টি শিরোপা জিতেছেন ব্রাজিলের এই ফুটবলার। ২০২২ সালে ব্রাজিলের এই দলে ছিলেন আলভেজ। বিশ্বকাপ শেষ হওয়ার কয়েকদিনের মধ্যেই ধর্ষণের অভিযোগ ওঠে আলভেজের বিরুদ্ধে। ধর্ষণের ঘটনায় অভিযুক্ত হওয়ার পর মেক্সিকোর ক্লাব পুমাসের সঙ্গে চুক্তিবদ্ধ ছিলেন আলভেজ। জানা যায়, যতক্ষণ আলভেজের বিচার প্রক্রিয়া চলছিল, তখন আলভেজের পাশে দাঁড়িয়েছিলেন নেইমারের বাবা। তবে বিচার প্রক্রিয়া শেষ হওয়ার পর সরে দাঁড়ান তিনি।

 

পুজোতে সকালে শাড়ি পড়বেন? জেনে নিন এই ৫ ম্যাজিক ট্রিক

কম ঘুমালেই বাড়বে ওজন! দ্রুত বদলে ফেলুন এই অভ্যাস, নইলে পড়বেন বিপদে

চিকেনের লেগ পিস দিয়ে ঝালমুড়ি! মাত্র ৫ মিনিটে বানান সহজ এই রেসিপি

মেদ ঝড়াতে চান? প্রতিদিনের এই ১টি অভ্যাস বদলে ফেলুন!

ঘোড়ায় আগমন, বিদায় নৌকায়! দেবীর বাহন নিয়ে কী ইঙ্গিত দিচ্ছে শাস্ত্র?

অতিরিক্ত মানসিক চাপেই বাড়ে পেটের সমস্যা! জেনে নিন এই ৫ লক্ষণ

মাত্র ১টি পাতা! পেটের সমস্যা দূর করে কমাবে ক্ষতিকর কোলেস্টেরল!

১ টাকায় মিলবে ২৪ জিবি ডেটা! অবিশ্বাস্য অফার আনল BSNL

ঘনাচ্ছে গভীর নিম্নচাপ, সোম থেকেই দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

পুরসভার পর এবার পঞ্চায়েতেও বসবে প্রশাসক, ঘোষণা দিলীপ ঘোষের

‘জঙ্গলমহলে বিভাজনের চেষ্টা করেছিল মমতার সরকার,’ পুরুলিয়া থেকে তোপ মুখ্যমন্ত্রীর

ফাঁকা রাস্তার ধারে পাথর দিয়ে এটিএম ভেঙে লুঠের চেষ্টা! আটক যুবক

‘ONGC অয়েলফিল্ড নিয়ে কোনও রাজনৈতিক বিভাজন নয়,’ সাফ বার্তা শমীকের

রেজিনগরে ভোটপ্রচারে যাচ্ছেন মমতা-অভিষেক, তালিকা প্রকাশ করল কালীঘাট তৃণমূল