Wimbledon 2024: এক নম্বর সিনারকে হারিয়ে সেমিতে মেদভেদেভ

Share:

নিজস্ব প্রতিনিধি: বিশ্বের অন্যতম ঐতিহ্যশালী উইম্বলডন টেনিস প্রতিযোগিতায় অঘটনের পর অঘটন ঘটে চলেছে। এবার শেষ চারে ওঠার লড়াইয়ে রুশ টেনিস তারকা দানিল মেদভেদেভের কাছে হেরে বিদায় নিলেন এই মুহুর্তে টেনিসে বিশ্বের এক নম্বর খেলোয়াড় ইয়ানিক সিনার। পাঁচ সেটের গেমে তিনি হেরে গিয়েছেন ৭-৬, ৪-৬, ৬-৭, ৬-২ এবং ৩-৬’তে। সেমিফাইনালে স্প্যানিশ টেনিস তারকা এবং দুরন্ত ছন্দে থাকা কার্লোস আলকারাজের মুখোমুখি হবেন মেদভেদেভ।

মঙ্গলবার রাতে অবশ্য প্রথম সেট (৭-৬) জয় দিয়েই ম্যাচ শুরু করেছিলেন সিনার। তবে হারলেও হাড্ডাহাড্ডি লড়াই করেছিলেন মেদভেদেভ। দ্বিতীয় সেটে দুর্দান্ত প্রত্যাবর্তন ঘটে রুশ টেনিস তারকার। ৬-৪ গেমে জিতে সমতা ফেরান। তৃতীয় সেটেও দুই তারকা খেলোয়াড়ের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হয়। কেউ কাউকে বিনাযুদ্ধে এক ইঞ্চি জমি ছাড়তে রাজি ছিলেন না। তৃতীয় সেটের সময়েই অসুস্থতার কারণে মেডিকেল টাইম আউট নিতে বাধ্য হন সিনার। বেশ খানিকক্ষণ খেলা বন্ধ রাখতে হয়। এমনকি চিকি‍ৎসকরা তাঁর রক্তচাপও পরীক্ষা করেন।মেডিকেল টাইম আউট নিলেও তৃতীয় সেট বাঁচাতে পারেননি বিশ্বের এক নম্বর খেলোয়াড়।

২-১ সেটে পিছিয়ে পড়ার পরে চতুর্থ সেটে অসাধারণভাবে প্রত্যাবর্তন ঘটে সিনারের। কার্যত মেদভেদেভকে কোর্টে দাঁড়াতেই দেননি। ৬-২ গেমে সেট জিতে নেন। পঞ্চম সেটে অবশ্য রুশ টেনিস তারকার কাছে হার মানতে হয় বিশ্বের শীর্ষ খেলোয়াড়কে। সেই সঙ্গে উইম্বলডন জয়ের স্বপ্নও ভেঙে যায়।

নাইজেরিয়ায় বিধ্বস্ত সামরিক বিমান, মৃত ৩২

১২ হাজারের কমে মিলবে Ai+Nova 2 5G স্মার্টফোন!

কড়া নিরাপত্তায় নন্দীগ্রাম ও রেজিনগরে চলছে ভোটগ্রহণ

পাহাড়ের নির্জনতায় কাটান ছুটি! উত্তরবঙ্গের এই ৩ গ্রামে মিলবে মেঘের অপূর্ব মেলবন্ধন

৫৭২ বছরের প্রাচীন ঘোষাল বাড়ির পুজোয় দশমীতে মাকে দেওয়া হয় পান্তা-ইলিশ

সাবধান! মহালয়ার দিনে ভুলেও করবেন না এই ৬ কাজ

পেটের সমস্যায় ভুগবেন, বাইক নিয়ে রাস্তায় বের হলে বিপুল খরচার সম্মুখীন হতে পারেন

বাংলাদেশের বিদেশ সচিব হচ্ছেন দিল্লিতে দায়িত্ব সামলানো সালাহউদ্দিন নোমান চৌধুরী

শিগগিরই বদলে যাচ্ছে রাজ্যের নাম, বড় ঘোষণা শমীকের

এক ধাক্কায় ২৮,০০০ থেকে ৯,০০০ ফুটে নেমে লন্ডন-শিকাগোগামী ব্রিটিশ এয়ারওয়েজ, থরহরিকম্প যাত্রীদের

নন্দীগ্রাম ও রেজিনগরে ভোট অশান্তি রুখতে ৭১ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন

সৌদি আরবের জ্বালানি শোধনাগারে হুতিদের ড্রোন হামলায় প্রাণ গেল বাংলাদেশির

নাকতলা উদয়নে পঞ্জিকার ইতিহাস, আলিপুর সর্বজনীনে রামায়ণের গল্প বলবেন শিল্পী অনির্বাণ

ভারত, ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার তীব্র আপত্তি, চ্যাম্পিয়ন্স লিগ টি-২০ ফেরাচ্ছে না ICC