Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

ফুটবলের ইতিহাসে কালো দিন: ইন্দোনেশিয়ার ঘটনা প্রসঙ্গে FIFA সভাপতি

হতাহতদের পরিবারের প্রতি শোকপ্রকাশ

Share:

আন্তর্জাতিক ডেস্ক: ইন্দোনেশিয়ার ঘটনা নিয়ে বিবৃতি দিল আন্তর্জাতিক ফুটবল ফেডারেশন। ফেডারেশন সভাপতি গিয়ানি ইনফ্যানিতো জানিয়েছে, ফুটবলের ইতিহাসে দিনটি অন্ধকার দিন হিসেবে চিহ্নিত হয়ে থাকবে। ফিফা সভাপতি বলেন, আরেমা এফসি বনাম পেরসেবায়া সুরাবায়ার খেলা শেষ হওয়ার পর মাঠে যা ঘটল, সেটা শুধু দুর্ঘটনা নয়। দিনটি ফুটবলের ইতিহাসে কলঙ্কিত অধ্যায় হিসেবে চিহ্নিত হয়ে থাকবে। এই ঘটনা ফুটবল খেলার সঙ্গে যুক্ত সকলের কাছে হৃদয় বিদারক। স্টেডিয়ামে যা হয়েছে, সেটা কল্পনার অতীত। একটি ফুটবল ম্যাচকে কেন্দ্র করে একসঙ্গে এতজনের মৃত্যু মেনে নেওয়া যায় না। এই ঘটনায় শুধু ফিফা নয়, গোটা ফুটবল দুনিয়া বিস্মিত। একই সঙ্গে এই মর্মন্তুদ ঘটনা শিহরণ তোলে। ঘটনায় মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি। আহতদের দ্রুত আরোগ্য কামনা করি। এই কালো দিনে ফিফা, এশিয়ান ফুটবল কনফেডারেশন, ইন্দোনেশিয়া ফুটবল অ্যাসোসিয়েশন এবং ইন্দোনেশিয়া ফুটবল লিগ সে দেশের পাশে রয়েছে। ইন্দোনেশিয়াকে সব ধরনের সাহায্য করতে প্রস্তুত।

খেলা দেখতে মাঠে গিয়েছিলেন ২১ বছরের মুহামাদ দিপো মৌলানা। বিবিসিকে তিনি জানিয়েছেন, রেফারির কিছু সিদ্ধান্ত ভুল ছিল। আরেমার এফসির সমর্থকেরা সেই সব সিদ্ধান্তের প্রতিবাদ জানাতে মাঠে নেমেছিল। প্রতিপক্ষের খেলোয়াড় বা রেফারিকে আক্রমণের কোনও উদ্দেশ্য তাদের ছিল না। কিন্তু পুলিশ আচমকাই মারমুখী হয়ে ওঠে। আরেমার এফসির সমর্থকদের দিকে লাঠি উঁচিয়ে তেড়ে যায়। আচমকাই ফাটায় টিয়ার গ্যাসের সেল। স্টেডিয়ামে তৈরি হয় আতঙ্কের পরিবেশ। পরিস্থিতি আরও ভয়ঙ্কর হয়ে উঠতে পারে আশঙ্কা করে মানুষ পালাতে চেয়েছিল। তারফলেই এই ভয়াবহ দুর্ঘটনা।

জেল খেটে আসা জ্যোতিপ্রিয় মল্লিককে ‘প্রত্যাখ্যান’ হাবড়ার ভোটারদের

বঙ্গে বিজেপি ঝড়, ডুবলেন তৃণমূলের ৫ তারকা প্রার্থী

ফুটল না ‘জোড়া ফুল’, নন্দীগ্রাম থাকল শুভেন্দুরই হাতে

নন্দীগ্রামের পরে ভবানীপুরেও শুভেন্দুর কাছে হারলেন মমতা

অমিত শাহ ছাড়া বিজেপির বঙ্গ জয়ের পাঁচ নেপথ্য সেনাপতিকে চেনেন?

বিজেপির কাছে হার, ফেসবুক থেকে উধাও রাজ চক্রবর্তী

ঠাকুরবাড়ির লড়াইয়ে বউদির কাছে হারলেন ননদ, ৩৪ হাজারের বেশি ভোটে জয়ী সোমা

ফেসবুকের বিপ্লব জয় দিতে পারল না বামেদের, শূন্যের গেরো কাটাল ডোমকল

‘পদ্ম ফুটেছে’, বঙ্গ জয়ের জন্য বিজেপি কর্মীদের শুভেচ্ছা মোদির

বাংলায় পদ্ম ঝড়ে শশী-ব্রাত্য সহ অন্তত ২৩ জন মন্ত্রী পিছিয়ে

‘‌মন খারাপের কোনও কারণ নেই, ওয়েট–ওয়াচ অ্যান্ড সি’‌, জরুরি বার্তা মমতার

মহীরূহ পতন, নিজের গড়েই হেরে গেলেন মুখ্যমন্ত্রী স্ট্যালিন

সাখাওয়াত মেমোরিয়ালে মমতা-শুভেন্দু, দু’জনের ফোন নিয়ে নেওয়ার নির্দেশ কমিশনের

রাতের মধ্যেই ধেয়ে আসছে ৬০ কিলোমিটার গতি বেগে কালবৈশাখী, একাধিক জেলায় কমলা সতর্কতা জারি