গ্লেন ফিলিপসের পরিবর্তে এই তারকা ব্যাটারকে দলে নিল গুজরাত টাইটান্স

Share:

নিজস্ব প্রতিনিধি, আমদাবাদ: চোটের কারণে আইপিএলের মাঝপথ থেকেই ছিটকে গিয়েছেন গুজরাত টাইটান্সের তারকা ব্যাটার তথা দুধর্ষ ফিল্ডার গ্লেন ফিলিপস। ইতিমধ্যেই দেশে ফিরে গিয়েছেন তিনি। তাঁর পরিবর্তে শ্রীলঙ্কার তারকা অলরাউন্ডার দাসুন শনাকাকে দলে ভেড়াল গুজরাত টাইটান্স। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) এক প্রেস বিবৃতিতে শুভমন গিলদের তরফে এ কথা জানানো হয়েছে।

গত ৬ এপ্রিল হায়দরাবাদের রাজীব গান্ধি স্টেডিয়ামে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে ম্যাচে ফিল্ডিং করতে গিয়ে চোট পেয়েছিলেন ফিলিপস। ম্যাচে মহম্মদ সিরাজের পরিবর্তিত ফিল্ডার হিসেবেই মাঠে নেমেছিলেন নিউজিল্যান্ডের তারকা ক্রিকেটার। অনেকেই আশা করেছিলেন, চ্যাম্পিয়ন্স ট্রফিতে তিনি যেমন দুর্ধর্ষ ফিল্ডিং দেখিয়েছিলেন, গুজরাট টাইটান্সের হয়ে তেমনই কিছু ফিল্ডিং করে দেখাবেন তিনি, যদিও ঘটল ভয়ঙ্কর ঘটনা। পাওয়ার প্লে’র শেষ ওভারে অর্থাৎ ষষ্ঠ ওভারে বল করছিলেন প্রসিদ্ধ কৃষ্ণা। পয়েন্টে দাঁড়িয়ে ফিল্ডিং করছিলেন গ্লেন ফিলিপস। তখন তাঁর দিকে শট খেলেন ঈশান কিশন। সেই বল ধরেই দ্রুত উইকেটকিপারকে ছুঁড়ে দিতে চেয়েছিলেন কিউই ক্রিকেটার। কিন্তু সেই বলটি ধরে থ্রো করার সময়ই তিনি চোট পান। আর তাতেই তিনি মাটিতে কার্যত লুটিয়ে পড়েন। যন্ত্রণায় মাটিতে কাতরাতে থাকেন। গুজরাত দলের ফিজিওরা ছুটে গিয়ে সুস্থ করার চেষ্টা চালান। কিন্তু লাভ হয়নি। সতীর্থদের কাঁধে ভর দিয়ে তিনি মাঠ ছাড়েন। চোখ মুখ দেখেই বোঝা যাচ্ছিল, চোট খুব একটা হাল্কা নয়।

গুজরাত টাইটান্সের তরফে গত শনিবার (১২ এপ্রিল) এক বিবৃতিতে বলা হয়, ‘৬ এপ্রিল সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে খেলার সময় কুঁচকিতে চোট পেয়েছিলেন গ্লেন ফিলিপস। তার পক্ষে আর চলতি আইপিএল খেলা সম্ভব নয়। তিনি দেশে ফিরে গিয়েছেন। তরুণ ক্রিকেটারের দ্রুত আরোগ্য কামনা করা হচ্ছে।’ নিউজিল্যান্ডের তারকা ব্যাটার গ্লেন ফিলিপসের বিরুদ্ধে যাঁকে দলে নিয়েছে গুজরাত টাইটান্স, সেই দাসুন শনাকার পারফরম্যান্স রীতিমতো চোখ ধাঁধানো। শ্রীলঙ্কার হয়ে ১০২টি টি টোয়েন্টি ম্যাচ খেলে করেছেন ১,৪৫৬ রান। বল হাতে ঝুলিতে পুরেছেন ৩৩ উইকেট। টি টোয়েন্টির পাশাপাশি শ্রীলঙ্কার হয়ে ৭১টি ওয়ানডে ও ৬টি টেস্ট খেলেছেন। একদিনের ম্যাচে দুটি শতরান, চারটি অর্ধশতরান সহ করেছেন ১,২৯৯ রান। গড়ে ৩৭ রান খরচ করে নিয়েছেন ২৭ উইকেট। টি টোয়েন্টি লিগে ২৪৩টি ম্যাচ খেলে ২২২ ইনিংসে করেছেন ৪,৪৪৯ রান।

ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেইনির সঙ্গে বৈঠকে বসতে চান ডোনাল্ড ট্রাম্প

বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে কনটেন্ট ক্রিয়েটরকে পিটিয়ে খুন করল মাদক ব্যবসায়ীরা

অনিদ্রার সমস্যায় ভুগছেন? ভাল ঘুমের জন্য ১০টি সহজ টিপস

আওয়ামী লীগ পুনর্গঠনে ‘বোন’ রেহানার অনুসারীদের বাদ দিচ্ছেন শেখ হাসিনা

বক্সঅফিসে ঝড় তুলেছে ২০ বছরের স্কুল ছাত্রের নির্মিত ‘ব্যাকরুমস’, ৩ দিনেই ১১২৭ কোটি আয়

ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় কুয়েতে নিহত ভারতীয়

দোকানে রাখা মমতার ছবি নিয়ে বিড়ম্বনায় পাহাড়-ডুয়ার্সের দোকানিরা

মা হতে চলেছেন ‘কেরালা স্টোরি’-খ্যাত অভিনেত্রী আদা শর্মা, শোরগোল নেটমহলে

মমতার সম্মতির পরেই মেয়র পদে ইস্তফা ফিরহাদ হাকিমের!

দেশের সবচেয়ে ধনী মুখ্যমন্ত্রীর সিংহাসন হাতছাড়া চন্দ্রবাবুর, কে কেড়ে নিলেন?

মমতাকে দলনেত্রী হিসেবে মানতে নারাজ বিদ্রোহী বিধায়করা

২৫ বছর উপলক্ষে ফের মুক্তি পাচ্ছে ‘লগান’, কবে প্রেক্ষাগৃহে দেখা যাবে আমিরের ছবি?

সিআইডির পর অভিষেকের দুয়ারে সমন নিয়ে হাজির ED

পুজোর আগে কলকাতা পুলিশে ৪ হাজার নতুন কনস্টেবল নিয়োগ, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর