দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

খেলবেন না আন্তর্জাতিক ক্রিকেট, অবসর নিলেন ডেভিড ম্যালান

নিজস্ব  প্রতিনিধিঃ আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন ইংল্যান্ড ব্যাটসম্যান ডেভিড ম্যালান ।  এক সাক্ষাৎকারে অবসরের কথা প্রথম জানিয়েছেন  ইংল্যান্ড ব্যাটসম্যান। এরপরে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেটে বোর্ডের (ইসিবি) আনুষ্ঠানিকভাবে জানিয়ে দিন ইংল্যান্ডের হয়ে আর ক্রিকেট খেলবেন না  ডেভিড ম্যালান ।   বলা বাহুল্য, ২০২৩ সালে ওয়ানডে বিশ্বকাপের পর থেকে ম্যালানকে আর দেখা যায়নি খেলার ময়দানে। এরপর থেকেই আশঙ্কা করা হচ্ছিল খেলা থেকে অবসর নিতে চলেছে ম্যালান। অবশেষে সেই আশঙ্কা হল সত্যি।

অবসর প্রসঙ্গে ম্যালান জানান, ‘২০১৭ সালের জুলাই থেকে খুবই ভালো সময় কাটিয়েছি। পর পর  তিন বার ইংল্যান্ডের হয়ে খেলার সুযোগ পেয়ে আমি ধন্য। ‘ইংল্যান্ডের হয়ে ২২টি টেস্ট, ৩০টি ওয়ানডে ও ৬০টি টি-টোয়েন্টি খেলেছেন ম্যালান।

সব মিলিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে মোট  ৪৪১৬ রান করেছেন ইংল্যান্ডের এই  ব্যাটসম্যান।  দক্ষিণ আফ্রিকা থেকে মিডলসেক্সের হয়ে খেলতে আসা ম্যালান আটবার সেঞ্চুরি আর ৩২বার হাফ সেঞ্চুরি করেছেন। ২০২০ সালের সেপ্টেম্বর থেকে ২০২১ সালের নভেম্বরের বেশির ভাগ সময় আইসিসি টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ের ১ নম্বর ব্যাটসম্যান ছিলেন তিনি। খেলেছেন ২০২১ ও ২০২২ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ। জিতেছেন ইংল্যান্ডের হয়ে শিরোপা। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে আন্তর্জাতিক ক্রিকেট ছাড়ার পর ফ্র্যাঞ্চাইজিভিত্তিক লিগগুলোতে ম্যালানের চাহিদা স্বাভাবিকভাবে আরও বাড়তে পারে।

Published by:

Share Link:

More Releted News:

কোহলির চওড়া ব্যাটে গুজরাতকে দূরমুশ করে জয়ী বেঙ্গালুরু

গেইলের রেকর্ড ভাঙলেন সুদর্শন, বেঙ্গালুরুকে ২০৬ রানের লক্ষ্য দিল গুজরাত

৯৫৭ উইকেট, ২৫,৯৭৩ রান ঝুলিতে, নিষিদ্ধ হয়েই সন্ন্যাস নিলেন এই ইংলিশ ক্রিকেটার

শনিবার রাজস্থানের বিরুদ্ধে খেলবেন কামিন্স? বড় ইঙ্গিত হায়দরাবাদের অধিনায়কের

আইপিএলে একটি ম্যাচও খেলবেন না ধোনি? আসল সত্যি জানিয়ে দিলেন CSK কোচ

মুম্বইয়ের ঘরে ঢুকে সার্জিক্যাল স্ট্রাইক চেন্নাইয়ের, স্পিনের ভেল্কিতে কুপোকাত হার্দিকরা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ