ইউএস ওপেন থেকে সরে দাঁড়ালেন বিশ্বের এক নম্বর টেনিস তারকা ইয়ানিক সিনার

Share:

নিজস্ব প্রতিনিধি: ইউএস ওপেন শুরুর আগেই টেনিস প্রেমীদের জন্য খারাপ খবর। বিশ্বের এক নম্বর টেনিস তারকা  ইয়ানিক সিনার  ইউএস ওপেন থেকে  নিজের নাম প্রত্যাহার করে নিয়েছেন। ডান হাঁটুর চোট পুরোপুরি সেরে না ওঠায় এই সিদ্ধান্ত নিয়েছেন ইতালির তারকা খেলোয়াড়। 

সিনারের সরে যাওয়ার এই সিদ্ধান্তের খবর সামনে এসেছে এল কার্লোস আলকারাজ ইউএস ওপেনে ফেরার কথা জানানোর ঠিক পরের দিনই। চার মাস আগের চোট সারিয়ে টুর্নামেন্টে ফেরার কথা নিশ্চিত করেছেন স্পেনের তারকা আলকারাজ। ফলে টেনিসপ্রেমীদের মধ্যে ফের একবার সিনার-আলকারাজ দ্বৈরথ দেখার যে প্রত্যাশা তৈরি হয়েছিল। কিন্তু সিনারের সরে দাঁড়ানোয়  সেই আশা আপাতত ভেস্তে গিয়েছে। সিনার জানিয়েছেন, হাঁটুর চোট থেকে সেরে ওঠার জন্য তিনি চিকিৎসক ও দলের সঙ্গে  যথাসাধ্য চেষ্টা করেছেন। এমনকি তিনি অনুশীলনেও নেমেছিলেন। কিন্তু এখনও প্রতিযোগিতামূলক ম্যাচ খেলার মতো পুরোপুরি প্রস্তুত নন তিনি। তাই ঝুঁকি না নিয়ে ইউএস ওপেন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন। 

সিনার ছিটকে যাওয়ায় ইউএস ওপেনে শীর্ষ বাছাই হিসেবে কোর্টে নামবেন আলকারাজ। তবে কবজির চোটের কারণে এ বছর এপ্রিলের পর আর কোনও প্রতিযোগিতামূলক ম্যাচ খেলেননি স্প্যানিশ তারকা। অন্যদিকে চলতি বছর ফ্রেঞ্চ ওপেন জিতে জীবনের প্রথম মেজর শিরোপা ছোঁয়া আলেক্সান্ডার জভেরভ নামবেন দ্বিতীয় বাছাই হিসেবে। আগামী ৩০ অগস্ট থেকে শুরু হচ্ছে চলতি বছরের ইউএস ওপেন। 

Auto Draft

১২ হাজারের কমে মিলবে Ai+Nova 2 5G স্মার্টফোন!

কড়া নিরাপত্তায় নন্দীগ্রাম ও রেজিনগরে চলছে ভোটগ্রহণ

পাহাড়ের নির্জনতায় কাটান ছুটি! উত্তরবঙ্গের এই ৩ গ্রামে মিলবে মেঘের অপূর্ব মেলবন্ধন

৫৭২ বছরের প্রাচীন ঘোষাল বাড়ির পুজোয় দশমীতে মাকে দেওয়া হয় পান্তা-ইলিশ

সাবধান! মহালয়ার দিনে ভুলেও করবেন না এই ৬ কাজ

পেটের সমস্যায় ভুগবেন, বাইক নিয়ে রাস্তায় বের হলে বিপুল খরচার সম্মুখীন হতে পারেন

বাংলাদেশের বিদেশ সচিব হচ্ছেন দিল্লিতে দায়িত্ব সামলানো সালাহউদ্দিন নোমান চৌধুরী

শিগগিরই বদলে যাচ্ছে রাজ্যের নাম, বড় ঘোষণা শমীকের

এক ধাক্কায় ২৮,০০০ থেকে ৯,০০০ ফুটে নেমে লন্ডন-শিকাগোগামী ব্রিটিশ এয়ারওয়েজ, থরহরিকম্প যাত্রীদের

নন্দীগ্রাম ও রেজিনগরে ভোট অশান্তি রুখতে ৭১ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন

সৌদি আরবের জ্বালানি শোধনাগারে হুতিদের ড্রোন হামলায় প্রাণ গেল বাংলাদেশির

নাকতলা উদয়নে পঞ্জিকার ইতিহাস, আলিপুর সর্বজনীনে রামায়ণের গল্প বলবেন শিল্পী অনির্বাণ

ভারত, ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার তীব্র আপত্তি, চ্যাম্পিয়ন্স লিগ টি-২০ ফেরাচ্ছে না ICC