দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

৯৫৭ উইকেট, ২৫,৯৭৩ রান ঝুলিতে, নিষিদ্ধ হয়েই সন্ন্যাস নিলেন এই ইংলিশ ক্রিকেটার

নিজস্ব প্রতিনিধি: অনুমোদনহীন লিগে খেলার কারণে সম্প্রতি সমিত পটেলকে নিষিদ্ধ করেছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। আর ওই শাস্তির খাঁড়া নেমে আসার কয়েকদিনের মধ্যেই ক্রিকেটকে ‘আলবিদা’ জানালেন অভিজ্ঞ আলরাউন্ডার। ব্রিটিশ সংবাদমাধ্যম ‘বিবিসি’কে সাক্ষা‍ৎকার দিতে গিয়ে অভিমানাহত কণ্ঠে সমিত বলেছেন, ‘যদি জানতাম এমন শাস্তি পেতে হবে, তাহলে খেলতাম না। তখন অনেক অনিশ্চয়তা ছিল। তবে এই শাস্তি আমার অবসরের সিদ্ধান্তটা দ্রুত নিতে সাহায্য করেছে।’

চলতি বছরের শুরুতে গোয়ায় অনুষ্ঠিত ওয়ার্ল্ড লেজেন্ডস প্রো লিগে অংশ নেওয়ায় টি-টোয়েন্টি ব্লাস্ট থেকে পটেলকে নিষিদ্ধ করেছে ইসিবি। টুর্নামেন্টটি ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই) অনুমোদন না পাওয়ায় নিয়ম অনুযায়ী তাকে ছয় মাসের জন্য ইংল্যান্ডের ঘরোয়া ক্রিকেট থেকে নিষিদ্ধ করা হয়। দীর্ঘ কেরিয়ারে কাউন্টি ক্রিকেটে নটিংহামশায়ার কাউন্টি ক্রিকেট ক্লাবের হয়ে ২২ বছরের বেশি সময় খেলেছেন পটেল। আন্তর্জাতিক কেরিয়ারে ইংল্যান্ডের হয়ে ২০০৮ সালে অভিষেক ঘটেছিল। ২০১৫ সালে পাকিস্তানের বিপক্ষে শারজা টেস্টই ছিল ইংলিশদের জার্সিতে ৪১ বছর বয়সী এই ক্রিকেটারের শেষ ম্যাচ। দেশের হয়ে ৬টি টেস্ট, ৩৬টি ওয়ানডে এবং ১৮টি টি-টোয়েন্টি খেলেছেন। প্রথম ইংলিশ ক্রিকেটার হিসেবে ২০২১ সালে টি-টোয়েন্টি ক্রিকেটে ২৫০ উইকেট ও ৫,০০০ রানের বিরল ডাবলের কীর্তি গড়েন সমিত। ঘরোয়া ও আন্তর্জাতিক ক্রিকেট মিলিয়ে তাঁর ঝুলিতে রয়েছে ৯৫৭টি উইকেট এবং ২৫,৯৭৩ রান।

নিষেধাজ্ঞার খাঁড়া নেমে আসায় অবসর নিলেও ক্রিকেট থেকে পুরোপুরি সরে যাচ্ছেন না সমিত। বরং নিজেকে কোচিং, মেন্টরিং কিংবা ধারাভাষ্যে জড়াতে চান। ৪১ বছর বয়সী ক্রিকেটারের কথায়, ‘আমি ঘরোয়া ক্রিকেট থেকে সরে দাঁড়াচ্ছি, কিন্তু ক্রিকেট থেকে কখনও দূরে যাব না। কোচিং, মেন্টরিং এবং ধারাভাষ্যে নতুনভাবে পথচলা শুরু করতে চাই। ক্রিকেট আমাকে অনেক কিছু দিয়েছে—বন্ধুত্ব, অভিজ্ঞতা আর অসংখ্য স্মৃতি, যা সব সময় আমার সঙ্গে থাকবে।’

Published by:

Share Link:

More Releted News:

শনিবার রাজস্থানের বিরুদ্ধে খেলবেন কামিন্স? বড় ইঙ্গিত হায়দরাবাদের অধিনায়কের

আইপিএলে একটি ম্যাচও খেলবেন না ধোনি? আসল সত্যি জানিয়ে দিলেন CSK কোচ

মুম্বইয়ের ঘরে ঢুকে সার্জিক্যাল স্ট্রাইক চেন্নাইয়ের, স্পিনের ভেল্কিতে কুপোকাত হার্দিকরা

সঞ্জুর অপরাজিত শতরানের দৌলতে মুম্বইকে ২০৮ রানের লক্ষ্য দিল চেন্নাই

শান্তর শতরান, মুস্তাফিজুরের ৫ উইকেটের দৌলতে কিউইদের হারিয়ে সিরিজ জিতল টাইগাররা

IPL চলাকালীন মাতৃহারা হলেন মুকেশ, CSK তারকার পাশে থেকে কী বার্তা দিলেন ধোনি?

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ