এশিয়াডে স্কোয়াশে দেশকে সোনা উপহার দিলেন দীপিকা-হরিন্দর

Share:

নিজস্ব প্রতিনিধিঃ এশিয়ান গেমসে ফের সোনা জিতল ভারত। স্কোয়াশে মিক্সড ডাবলসে দেশকে সোনা উপহার দিলেন ভারতের দীপিকা পাল্লিকাল ও হরিন্দর পাল সিংহ সান্ধু। মালয়েশিয়ার প্রতিপক্ষকে হারিয়ে সোনা জিতলেন ভারতীয় অ্যাথলিটরা। বৃহস্পতিবার সকাল থেকেই ভারতের ঝুলিতে লক্ষ্মীলাভ হয়েছে। পদকের নিরিখে সর্বকালের সব রেকর্ড ভেঙেছে ভারত।

দিনের প্রথম সোনাটি এসেছিল তিরন্দাজি থেকে। দ্বিতীয় সোনাটি এল স্কোয়াশ থেকে।  খেলার ফল ভারতীয় জুটির পক্ষে ১১-১০, ১১-১০। ফাইনালের শুরুতে কিছুটা পিছিয়ে থাকলেও শেষ পর্যন্ত কঠিন লড়াই করেন তাঁরা। টানটান ফাইনালে মালয়েশিয়ার আইফা বিনতি আজম এবং মহম্মদ সাদিক বিন কামালকে হারিয়ে দিল ভারতের জুটি । স্কোয়াশে এটি ভারতের দ্বিতীয় সোনা। এর আগে সোনা জিতেছিল ভারতের পুরুষ দল। সব মিলিয়ে ২০তম সোনা হল ভারতের।

আগেরবার এশিয়াডে ১৬টি সোনা জিতেছিল ভারত। আগেরবার সব মিলিয়ে ৬৯টি পদক জিতেছিল টিম ইন্ডিয়া। এবার ইতিমধ্যেই ৮৩টি পদক জিতেছে। তবে ধারণা এবারের এশিয়াড থেকে ১০০টি পদক জয় করবেই ভারত। সেই লক্ষ্যেই এগোচ্ছে টিম ইন্ডিয়া।  

পড়ুয়াদের বিরুদ্ধে পেলেট গান ব্যবহারের অভিযোগ নিয়ে তদন্ত শুরু র‍্যাফের

কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে ইস্তফা দিলেন রেল প্রতিমন্ত্রী রভনীত সিংহ বিট্টু

বর্ষায় সারাক্ষণ ক্লান্ত লাগছে? অবহেলা নয়, কারণ হতে পারে এই ৫ শারীরিক সমস্যা

কারি পাতার জাদুকরী গুণ, রোজ খেলেই হবে ৫টি দুর্দান্ত উপকার

NEET প্রশ্নফাঁসের জের, পরীক্ষার দায়িত্বে থাকা NTA-র ৪৭ আধিকারিক বরখাস্ত

রোজকার এই অভ্যাসগুলোই দ্রুত বুড়িয়ে দিতে পারে আপনার মস্তিষ্ক! সতর্ক করলেন বিশেষজ্ঞরা

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ায় আত্মঘাতী গাড়ি বোমা বিস্ফোরণে ১২ সেনা জওয়ান-সহ নিহত ১৫

মেরামতির জন্য রবিতে ফের বন্ধ দ্বিতীয় হুগলি সেতু

ইনস্টাগ্রামে সক্রিয়তা বাড়াতে হবে, মন্ত্রীদের নির্দেশ প্রধানমন্ত্রীর

আরশোলাদের পাশে মমতা, সোমে দিল্লিতে যাচ্ছেন তৃণমূলনেত্রী

ইস্তফার পরেই বাংলাদেশের পদত্যাগী রাষ্ট্রপতিকে গ্রেফতারের দাবি জানাল এনসিপি

ইস্কন মায়াপুরে মহাসমারোহে পালিত হল উল্টোরথ যাত্রা

কমনওয়েলথ গেমসের আগে জোর ধাক্কা জুডো দলের, ডোপ টেস্টে ধড়া পড়ে সাসপেন্ড তুলিকা মান

চলন্ত গাড়ির উপর পাথর পড়ে মৃত্যু হল ১৩ জনের, ভয়াবহ দুর্ঘটনা হিমাচলে