মুম্বইয়ের কাছে হারার পরেই বড় ধাক্কা খেলেন দিল্লির অধিনায়ক অক্ষর

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: ঘরের মাঠেই রবিবার মুম্বই ইন্ডিয়ান্সের কাছে ১২ রানে হারতে হয়েছে দিল্লি ক্যাপিটালসকে। চচলতি আইপিএলে এটাই দিল্লির প্রথম হার। অপরাজিত থাকার তকমা খোয়ানোর কয়েক ঘন্টার মধ্যে ফের বড়সড় দুঃসংবাদ পেলেন দিল্লি অধিনায়ক অক্ষর পটেল। নির্ধারিত সময়ের মধ্যে ২০ ওভার বল করতে না পারায় স্লো-ওভার রেটের দায়ে তাঁকে ১২ লক্ষ টাকা জরিমানা করেছে আইপিএল পরিচালন সমিতি।

আইপিএলের নিয়ম অনুযায়ী, দেড় ঘন্টার মধ্যেই ২০ ওভার শেষ করতে হবে। আর খেলা শুরুর প্রথম এক ঘন্টার মধ্যে ১৪ ওভার বল করতে হবে। কিন্তু গতকাল রবিবার (১৩ এপ্রিল) অরুণ জেটলি স্টেডিয়ামে মুম্বই ইন্ডিয়ান্সের  বিরুদ্ধে নির্ধারিত সময়ের মধ্যে ২০ ওভার বল করতে পারেননি দিল্লি ক্যাপিটালসের বোলাররা। ফলে আচরণ বিধি ভঙ্গের দায়ে দিল্লির অধিনায়ক অক্ষর পটেলকে শাস্তি দিয়েছে আইপিএলের পরিচালন সমিতি।  

আইপিএলের আচরণবিধি অনুযায়ী প্রথমবার স্লো ওভার রেটের অপরাধে শুধু অধিনায়ককে ১২ লাখ টাকা জরিমানা গুনতে হয়। একই আসরে দ্বিতীয়বার ওই অপরাধ করলে অধিনায়ককে ২৪ লাখ টাকা জরিমানা গুনতে হবে। সেই সঙ্গে ইমপ্যাক্ট প্লেয়ার-সহ দলের বাকিদের ৬ লাখ টাকা করে জরিমানা গুনতে হব। আর তৃতীয়বার একই দোষ করলে অধিনায়ককে ৩০ লাখ টাকা জরিমানা দিতে হবে। আর দলের বাকিদের ১২ লাখ টাকা করে বা ম্যাচ ফির ৫০ শতাংশ অর্থ জরিমানা গুনতে হবে।

চচলতি আইপিএলে হতাশাজনক পারফরম্যান্স দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক অক্ষর পটেলের। পাঁচ ম্যাচে বল করে একটিও উইকেট পাননি। ব্যাট হাতে করেছেন মাত্র ৬৭ রান। টানা জয়ের ফলে অক্ষরের পারফরম্যান্স নিয়ে প্রশ্ন ওঠেনি। কিন্তু রবিবার মুম্বইয়ের কাছে জেতা ম্যাচ হাতছাড়া হওয়ার সঙ্গে সঙ্গে প্রশ্ন উঠে গেল।

মঙ্গলবার সকাল থেকেই শহরে ঝেঁপে বৃষ্টির সম্ভাবনা, মাটি হবে ভাইফোঁটার বাজার!

দূষণ থেকে বাঁচতে এয়ার পিউরিফায়ার কেনার কথা ভাবছেন? মাথায় রাখবেন যে বিষয়গুলি

দীপাবলির আমেজে মাত্রাছাড়া মিষ্টিমুখ? হতে পারে একাধিক সমস্যা

শনির বক্রদৃষ্টিতে ঘোর অমাবস্যা! নভেম্বরে চরম সংকটে এই ৫টি রাশি

ভাতারে আট বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার যুবক

কালীপুজো মিটতেই মমতা বন্দ্যোপাধ্য়ায়ের বাড়িতে হাজির পুলিশ

মাসে ১৬,৬৫০ টাকা পেতে চান? বিনিয়োগ করুন পোস্ট অফিসের মান্থলি ইনকাম স্কিমে

মুম্বই পালাচ্ছিলেন, ধর্ষণের মামলায় বিমানবন্দর থেকে গ্রেফতার মমতাপন্থী বিধায়ক পরেশরাম

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

ব্রিটিশ আমলের পাইপ ফেটে জলমগ্ন টালা, বন্ধ ট্রেন চলাচল, বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা

১.১৬ লক্ষ টাকায় বাজারে এল নতুন Hero Xtreme Stealth Edition!

রাজ্য পুলিশ ও দমকলের ১৬ হাজারের বেশি শূন্যপদে নিয়োগ, শীঘ্রই প্রকাশিত হবে বিজ্ঞপ্তি

দিঘায় ঘুরতে যাচ্ছিলেন, মাঝপথেই বাসের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারালেন দুই পর্যটক