আইপিএলে আজ দিল্লি বনাম রাজস্থান লড়াই

কোভিডের ভ্রুকুটি নিয়ে গত বুধবার পঞ্জাব কিংসের বিরুদ্ধে খেলতে নেমেছিল দিল্লি ক্যাপিটালস।

Share:

নিজস্ব প্রতিনিধি: কোভিডের ভ্রুকুটি নিয়ে গত বুধবার পঞ্জাব কিংসের বিরুদ্ধে খেলতে নেমেছিল দিল্লি ক্যাপিটালস। আর সেই ম্যাচে নেমে ব্যাটিং এবং বোলিং উভয় বিভাগেই বাজিমাত করেছিল ঋষভ পন্থ অ্যান্ড কোম্পানি। দলের মোট ৬ জন করোনায় আক্রান্ত তাদের মধ্যে ২ জন হলেন ক্রিকেটার। একজন অজি তারকা মিচেল মার্শ, আর একজন হলেন কিউয়ি উইকেটরক্ষক ব্যাটসম্যান টিম সেইফার্ট। তবে করোনায় হানা দিল্লি শিবিরে কোনওরকম সমস্যা করতে পারেনি। পঞ্জাবকে রীতিমতো হেলায় উড়িয়ে দিয়েছে তারা। যেটা তাদের আত্মবিশ্বাস অনেকটাই বাড়িয়ে তুলেছে। আর টিম ম্যানেজমেন্টকেও অনেকাংশে স্বস্তি দিয়েছে।

ওয়াংখেড়ে স্টেডিয়ামে শুক্রবার সন্ধ্যায় রাজস্থান রয়্যালসের মুখোমুখি হতে চলেছে দিল্লি। চলতি মরশুমে দুর্দান্ত ছন্দে রয়েছে রাজস্থান। গত ম্যাচে কলকাতা নাইট রাইডার্সকে হারিয়ে অনবদ্য জয় তুলে নিয়েছে সঞ্জু স্যামসন অ্যান্ড কোম্পানি। ওই দিন পিঙ্ক ব্রিগেডের ব্যাটসম্যানরা কেকেআরের বোলারদের নিয়ে রীতিমতো ছেলে খেলা করেন। তবে পেসারদের পারফরম্যান্স বেশ কিছুটা চিন্তায় রেখেছে রাজস্থান টিম ম্যানেজমেন্টকে। কিন্তু তার মধ্যেও একমাত্র আশার আলো হয়ে ফুটছেন যুজভেন্দ্র চাহাল। নাইটদের বিরুদ্ধে তাঁর হ্যাটট্রিক বদলে দিয়েছিল ম্যাচের রং।

তবে দিল্লিতে রয়েছে আরেক স্পিনার কুলদীপ যাদব। যিনিও ম্যাচে পার্থক্য গড়ে রাখার ক্ষমতা রাখেন। কলকাতার এই প্রাক্তন স্পিনার দিল্লিতে এসে ছন্দে ফিরেছেন। এবার দেখার বিষয় হল ২২ গজে দু’জনের মধ্যে কে বাজিমাত করেন।

রাস পূর্ণিমায় কখন পুজো করবেন? জেনে নিন শুভক্ষণ

লাগবে না ময়দা, সুজি দিয়েই বানিয়ে ফেলুন স্বাস্থ্যকর মোমো

‘বাংলাদেশের জন্ম দিয়েছে ভারত, ধর্মের ভিত্তিতে দেশ ভাগ হয়েছিল,’ দাবি শমীকের

কতজন অনুপ্রবেশকারীকে বাংলাদেশে ডিপোর্ট করা হয়েছে? সংখ্যাটা জানালেন মুখ্যমন্ত্রী

‘এক কাঠা জমিতে নূন্যতম দু-হাজার টাকা ক্ষতিপূরণ,’ কৃষকদের পাশে দাঁড়িয়ে বললেন শুভেন্দু

নরেন্দ্র মোদিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর পোস্ট, গ্রেফতার মমতাপন্থী তৃণমূল নেতা

১৬ দিনের মাথায় ফের খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে লেপে দেওয়া হল কালি

৯ দিয়ে দাম শেষ করার নেপথ্যে কী রহস্য, জানলে অবাক হবেন

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

ধর্ষণের অভিযোগ উঠতেই ‘পিঠ বাঁচাতে’ বিজেপির সঙ্গে যোগাযোগ! ব্রাত্যের বিরুদ্ধে বিস্ফোরক সুকান্ত

ইন্দোনেশিয়ায় মিষ্টি তৈরির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার