ফের ‘বেবি এবি’র তাণ্ডব, অস্ট্রেলিয়ার হার্ডির বলে পর পর হাঁকালেন ৬,৬,৬,৬

Share:

নিজস্ব প্রতিনিধি: ফের ব্যাট হাতে তাণ্ডব চালালেন ‘বেবি এবি’ হিসাবে পরিচিতি প্রোটিয়ান ব্যাটার ডেভাল্ড ব্রেভিস। শনিবার (১৬ অগস্ট) অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে অজি বোলারদের পিটিয়ে ছাতু করলেন। অ্যারোন হার্ডির এক ওভারে পর পর চারটি ছক্কা হাঁকিয়ে ২৬ রান নেন। শুধু তাই নয়, ২২ বলেও নিজের অর্ধশতরান পূর্ণ করেন তরুণ এই ব্যাটার। আর ‘বেবি এবি’র ব্যাটিং তাণ্ডবের সুবাদেই সিরিজ নির্ণায়ক ম্যাচে প্রথমে ব্যাট করে সাত উইকেট খুঁইয়ে ১৭২ রান তুলেছে দক্ষীন আফ্রিকা।

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে নিজের প্রথম ম্যাচেই ক্রিকেট-বিশ্বের নজর কেড়ে নিয়েছিলেন ডিওয়াল্ড ব্রেভিস (Dewald Brevis)। প্রোটিয়া তারকা ব্যাটার এবি ডিভিলিয়ার্সের সঙ্গে অনেকেই তাঁর মিল খুঁজে পান। এবিডির মতোই ব্রেভিসও মাঠের যেখানে খুশি বল মারতে পারেন। তাই তাঁকে ‘বেবি এবি’ (Baby AB) হিসাবেই অনেকে ডাকেন। গত মঙ্গলবারই  আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে নিজের নবম ম্যাচেই শতরানের দেখা পেয়েছিলেন ব্রেভিস। ডারউইনে অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে অপরাজিত ১২৫ রানের ইনিংস খেলে ইতিহাস গড়েছেন তিনি। টি টোয়েন্টি সংস্করণে দক্ষিণ আফ্রিকার হয়ে সর্বোচ্চ রানের ইনিংসের অধিকারী হয়েছেন।

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৪৪ রানে ২ উইকেট হারানোর পর পঞ্চম ওভারের শেষ বলে দক্ষিণ আফ্রিকার ইনিংস সামলাতে ক্রিজে আসেন ব্রেভিস। এসেই অজি বোলারদের নিয়ে ছেলেখেলা শুরু করে দেন। শেষ পর্যন্ত ৫৬ বলে ১২টি চার ও আটটি ছক্কায় ১২৫ রান করে অপরাজিত থাকেন। মাত্র ৪১ বলেই তুলে নেন শতরান। এদিন ১২০ রানে পৌঁছনোর সঙ্গে সঙ্গেই ফাফ ডু প্লেসির গড়া রেকর্ড ভেঙে দেন বেবি এবি। ২০১৫ সালে জোহানেসবার্গে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ১১৯ রান করেছিলেন ডুপ্লেসি। সেটিই ছিল এতদিন টি টোয়েন্টিতে দক্ষিণ আফ্রিকার কোনও ব্যাটারের সর্বোচ্চ রান।

শুধু যে স্বদেশীয় ডুপ্লেসির রেকর্ড ভেঙেছেন ব্রেভিস তাই নয়। এতদিন অস্ট্রেলিয়ার বিপক্ষে এক ইনিংসে সর্বোচ্চ রানের রেকর্ড ছিল ভারতীয় ব্যাটার রুতুরাজ গায়কোয়াড়ের। ২০২৩ সালে গুয়াহাটিতে ৫৭ বলে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ১২৩ রানের অপরাজিত ইনিংস খেলেছিলেন তিনি। ৪১ বলে সেঞ্চুরি করেছিলেন ব্রেভিস, যা আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে দক্ষিণ আফ্রিকার দ্বিতীয় দ্রুততম সেঞ্চুরি। দ্রুততম সেঞ্চুরির মালিকানা ডেভিড মিলারের দখলেই রয়েছে। ২০১৭ সালে পচেফস্ট্রুমে বাংলাদেশের বিপক্ষে ওই রেকর্ড করেছিলেন মিলার।

এদিন কেয়ার্নসে চার নম্বরে ব্যাট করতে যখন এসেছিলেন ব্রেভিস তখন খানিকটা চাপেই ছিল দক্ষিণ আফ্রিকা। কেননা ৪.২ ওভারে ৩২ রান যোগ হতে না হতে দুই উইকেট খুঁইয়েছিল প্রোটিয়ারা। শুরুতে খানিকটা খোলসের মধ্যে থাকলেও সময় গড়াতেই ব্যাটি হাতে তাণ্ডব শুরু করেন। দশম ওভারে হার্ডির এক ওভারে পর পর চার বলে ছক্কা হাঁকিয়ে ২৬ রান তোলেন। শেষ পর্যন্ত ২৬ বল খেলে ৫৩ রান করে সাজঘরে ফেরেন ‘বেবি এবি’।

হানিমুনে গিয়ে বারবিকিউয়ের আগুনে ঝলসে গেলেন নববধূ! কী ঘটেছিল পাহাড়ে?

বাজারে এল Samsung Galaxy A08! কম দামেই মিলবে দুর্ধর্ষ ফিচার

১৫০ বছর আগে হারিয়ে গিয়েছিল সব, কীভাবে ফের শুরু হল মুখোপাধ্যায় বাড়ির পুজো?

মানি ও জেড প্ল্যান্ট ভুলে বাড়িতে লাগান এই গাছ, টাকার বৃষ্টি হবে

পুরনো জামাকাপড় দিয়ে ঘর মোছেন? জানেন কি রুষ্ট হতে পারেন দেবী লক্ষ্মী!

বসের কুনজরে পড়বেন, উৎসবের মুখে চাকরি পরিবর্তনের কথা ভাবলে বিপদ বাড়বে……

আফগানদের গুঁড়িয়ে দিয়ে তৃতীয় ম্যাচ ১২৭ রানে জিতলেন শ্রেয়সরা

সকাল থেকে রাত পর্যন্ত প্যাকেটের খাবারেই ভরসা? জানুন অজান্তেই শরীরের কতটা ক্ষতি করছেন

অভিষেকের ধ্বংসলীলা, আফগানদের ২২২ রানের লক্ষ্য দিল টিম ইন্ডিয়া

আফগানদের বিরুদ্ধে খুনে মেজাজে ব্যাটিং, ৩০ বলে শতরান করে বিশ্বরেকর্ড অভিষেকের

শিন্ডে গোষ্ঠীকে শিবসেনার প্রতীক বরাদ্দ নিয়ে সুপ্রিম কোর্টের প্রশ্নের মুখে নির্বাচন কমিশন

দুই ছেলের হাত ধরে বিয়ের মণ্ডপে ইমরানের প্রাক্তন স্ত্রী জেমিমা, সমাজমাধ্যমে দিলেন ছবি

সৌরভের বায়োপিকের শুটিং করেই বিপাকে কাউন্টি দল! পিচ নষ্টের অভিযোগে পেতে হল শাস্তি

পুজোর মাসে আরও ১ লক্ষ পড়ুয়ার পাতে ইসকনের মিড ডে মিল, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর