আইপিএলের আগে অধিনায়কের দায়িত্ব থেকে সরলেন ধোনি

Share:

নিজস্ব প্রতিনিধি : আইপিএলের আগে চেন্নাই সুপার কিংসের দায়িত্ব থেকে সরলেন মহেন্দ্র সিং ধোনি। ধোনির জায়গায় নতুন অধিনায়ক করা হল ঋতুরাজ গায়কোয়াডকে। শুক্রবার রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে খেলতে নামছে চেন্নাই সুপার কিংস। 

বৃহস্পতিবার চেন্নাই সুপার কিংসের তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে, ২০১৯ সাল থেকে চেন্নাই সুপার কিংসের হয়ে খেলছেন ঋতুরাজ গায়কোয়াড। আইপিএলে এখনও পর্যন্ত ৫২টি ম্যাচ খেলেছেন গায়কোয়াড। এই মরশুমে ঋতুরাজ গায়কোয়াডই অধিনায়কের দায়িত্ব সামলাবেন। উল্লেখ্য, পাঁচ বার মহেন্দ্র সিং ধোনি্র নেতৃত্বেই চেন্নাই সুপার কিংস শিরোপা জিতেছে। ২০১০. ২০১১, ২০১৮, ২০২১ ও ২০২৩ সাল, এই পাঁচ বার চেন্নাই সুপার কিংস আইপিএল চ্যাম্পিয়ান হয়েছে।

উল্লেখ্য, বেশ কয়েক মাস ধরেই ধোনির অধিনায়কের দায়িত্ব ছাড়া নিয়ে জল্পনা চলছিল। তবে ধোনির পরিবর্তে কে দায়িত্বে আসবেন, তা নিয়ে আলোচনা চলছিল। শেষ পর্যন্ত ২৭ বছর বয়সি এই খেলোয়াড়ের হাতেই অধিনায়কের দায়িত্ব দেওয়া হল। এর আগে এশিয়ান গেমসে জাতীয় দলকে নেতৃত্ব দিয়েছিলেন ঋতুরাজ গায়কোয়াড।

এর আগে ২০২২ সালে আইপিএল শুরুর আগে রবীন্দ্র জাদেজাকে অধিনায়কের দায়িত্ব দেওয়া হয়। ধোনি তখন নিজের হাতেই সেই দায়িত্ব তুলে দিয়েছিলেন। কিন্তু জাদেজার নেতৃত্বে একের পর এক ম্যাচ হারতে থাকে চেন্নাই সুপার কিংস। তখন ফের ধোনিকে অধিনায়কের দায়িত্বে নিয়ে আসা হয়।

ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেইনির সঙ্গে বৈঠকে বসতে চান ডোনাল্ড ট্রাম্প

বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে কনটেন্ট ক্রিয়েটরকে পিটিয়ে খুন করল মাদক ব্যবসায়ীরা

অনিদ্রার সমস্যায় ভুগছেন? ভাল ঘুমের জন্য ১০টি সহজ টিপস

আওয়ামী লীগ পুনর্গঠনে ‘বোন’ রেহানার অনুসারীদের বাদ দিচ্ছেন শেখ হাসিনা

বক্সঅফিসে ঝড় তুলেছে ২০ বছরের স্কুল ছাত্রের নির্মিত ‘ব্যাকরুমস’, ৩ দিনেই ১১২৭ কোটি আয়

ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় কুয়েতে নিহত ভারতীয়

দোকানে রাখা মমতার ছবি নিয়ে বিড়ম্বনায় পাহাড়-ডুয়ার্সের দোকানিরা

মা হতে চলেছেন ‘কেরালা স্টোরি’-খ্যাত অভিনেত্রী আদা শর্মা, শোরগোল নেটমহলে

মমতার সম্মতির পরেই মেয়র পদে ইস্তফা ফিরহাদ হাকিমের!

দেশের সবচেয়ে ধনী মুখ্যমন্ত্রীর সিংহাসন হাতছাড়া চন্দ্রবাবুর, কে কেড়ে নিলেন?

মমতাকে দলনেত্রী হিসেবে মানতে নারাজ বিদ্রোহী বিধায়করা

২৫ বছর উপলক্ষে ফের মুক্তি পাচ্ছে ‘লগান’, কবে প্রেক্ষাগৃহে দেখা যাবে আমিরের ছবি?

সিআইডির পর অভিষেকের দুয়ারে সমন নিয়ে হাজির ED

পুজোর আগে কলকাতা পুলিশে ৪ হাজার নতুন কনস্টেবল নিয়োগ, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর