মেসির পর এবার দি মারিয়াকে হত্যার হুমকি

Share:

নিজস্ব প্রতিনিধি : লিওনেল মেসির পর এবার আরেক আর্জেন্টাইন তারকা দি মারিয়াকে হত্যার হুমকি দিল দুষ্কৃতীরা। রয়টার্সের তরফে আর্জেন্টিনার সংবাদমাধ্যমকে উদ্ধৃত করে এই কথা জানানো হয়েছে।

গত সপ্তাহে আর্জেন্টাইন তারকা জানিয়েছিলেন, ছোটবেলার ক্লাব রোজারিও সেন্ট্রালে খেলেই অবসর নিতে চান দি মারিয়া। এই ঘোষণার পরই হুমকিবার্তা পেলেন দি মারিয়া। আর্জেন্টাইন সংবাদমাধ্যমের তরফে জানানো হয়েছে, দি মারিয়া রোজারিওতে ফিরলে তাঁর পরিবারের সদস্যদের হত্যা করা হবে। সোমবার ভোরে দি মারিয়ার বাড়ির কাছাকাছি এলাকায় কিছু কাগজ পাওয়া যায়। সেই কাগজে দি মারিয়াকে হত্যা করার বিষয়টি জানানো হয়। সেই কাগজে লেখা ছিল, দি মারিয়া যদি রোজারিওতে ফেরেন, তাহলে সেখানকার গভর্নর ম্যাক্সিমিলিয়ানো পুয়ারো তাঁকে নিরাপত্তা দিতে পারবে না।

মেসি, দি মারিয়ার শহর রোজারিও মাদক পাচারকারীদেরও আঁখড়া। মাদক পাচারকারীরাই এই ধরনের হুমকি দিয়েছে কিনা এখন সেটাই দেখার। উল্লেখ্য, গত বছর লিওনেল মেসির স্ত্রী অ্যান্তেলেনা রেকুজ্জোর পরিবারের সুপারমার্কেটে হামলা চালিয়েছিল দুষ্কৃতীরা। সেইসময়ও মেসি ও তাঁর স্ত্রীকে একইভাবে হুমকি দিয়েছিল মাদক পাচারকারীরা।  

কালীপুজোর আগের দিনেই আগুনে ভস্মীভূত গোটা মণ্ডপ, চোখে জল উদ্যোক্তাদের

ভারতের গ্র্যান্ড ক্যানিয়নের পাশাপাশি ঘুরে আসুন ‘বেলুম গুহা’ও, রইল খুঁটিনাটি তথ্য

ভরা বাজারে বন্দুকবাজের গুলিতে মৃত্যু হল তিনজনের, আহত ১২

সুজি কিংবা গাজর নয়, আপেল দিয়েই বানান সুস্বাদু স্বাদের হালুয়া! রইল সহজ রেসিপি

গোবর্ধন পুজো উপলক্ষ্যে সোমবারে কমবে মেট্রো পরিষেবা

‘জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে লড়াই চলবে,’ বললেন অভিজিৎ দীপক

আতশবাজির ধোঁয়া থেকে চোখ বাঁচাবেন কীভাবে? সুরক্ষিত থাকতে মানুন এই ৫ নিয়ম

কালীপুজোর আগে স্কুলে মিড ডে মিল নিয়ে বড় ঘোষণা রাজ্যের

বৃষ্টি বিঘ্নিত ম্যাচে DLS নিয়মে জয়ী গিলরা, সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে ভারত

শর্তের বিনিময়ে দক্ষিণেশ্বরেও রিল শ্যুটের অনুমতি পেলেন ব্লগাররা

‘প্রেসিডেন্সি, যাদবপুর থেকে দেশবিরোধীদের হটাব,’ দৃপ্তকণ্ঠে ঘোষণা শুভেন্দুর

এগরোল-চাউমিনের দাম ১০ টাকা! সস্তায় মুখরোচক ফাস্টফুড খাওয়াচ্ছেন ছায়াদেবী

মাত্র ৫ টাকাতেই চিকেন-ভাত! পেট ভরে খেল শান্তিপুরবাসী

‘কাজের সূত্রে ভিন রাজ্যে গেলেও জব কার্ড বাতিল নয়,’ ঘোষণা দিলীপের