CFL: প্রথম ডিভিশনে খেলবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ডায়মন্ড হারবার ফুটবল ক্লাব

পাশাপাশি রাজ্য সরকারের পক্ষ থেকে তৈরি ‘বেঙ্গল ফুটবল আকাদেমি’ও প্রথম ডিভিশনে খেলবে।

Share:

নিজস্ব প্রতিনিধি: ডায়মন্ডহারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে তৈরি ডায়মন্ড হারবার ফুটবল ক্লাব (DHFC) আসন্ন কলকাতা লিগে প্রথম ডিভিশনে খেলবে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্লাবের পাশাপাশি রাজ্য সরকারের পক্ষ থেকে তৈরি ‘বেঙ্গল ফুটবল আকাদেমি’ও প্রথম ডিভিশনে খেলবে। মঙ্গলবার  আইএফএ-এর সাধারণ সভার পরে সাংবাদিকদের এ কথা জানান সংস্থার সচিব জয়দীপ মুখোপাধ্যায়।

ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উদ্যগে তৈরি হয়েছে ডায়মন্ড হারবার ফুটবল ক্লাব। মহেশতলার বাটা মাঠই নতুন দলটির হোম গ্রাউন্ড। ক্লাবের সচিবের দায়িত্ব পেয়েছেন আশির দশকে কলকাতা ময়দান কাঁপানো মানস ভট্টাচার্য। গত পয়লা বৈশাখ নতুন ক্লাবের বার পুজোয়ও সম্পন্ন হয়েছিল। বার পুজোর পরেই অভিষেক জানিয়েছিলেন, ‘ডায়মন্ড হারবার ফুটবল ক্লাবের লক্ষ্য প্রিমিয়ার লিগ খেলা। কলকাতা ময়দানের তিন প্রধান ইস্টবেঙ্গল, মোহনবাগান ও মহমেডানের সঙ্গে সমানতালে পাল্লা দেওয়া।’

এদিন আইএফএ’র সাধারণ সভায় ডায়মন্ড হারবার ফুটবল ক্লাবকে প্রথম ডিভিশনে খেলতে দেওয়ার বিষয়টি নিয়ে আলোচনা হয়। ওই প্রস্তাবে কোনও সদস্য আপত্তি জানাননি। অভিষেকের ক্লাবের পাশাপাশি প্রথম ডিভিশনে আরও তিনটি নতুন দলকে খেলার অনুমতি দেওয়া হয়েছে। ওই তিনটি দল হল- অল ইন্ডিয়া এয়ারলাইন্স রিক্রিয়েশন ক্লাব, বেলঘরিয়া অ্যাথলেটিক ক্লাব এবং রাজ্য সরকারের বেঙ্গল ফুটবল আকাদেমি। ফলে এবার মোট ২৮টি ক্লাব কলকাতা ফুটবলের প্রথম ডিভিশনে খেলবে।

পাশাপাশি এদিনের সভায় সিদ্ধান্ত নেওয়া হয়েছে, পরের বছর থেকে আইএফএ-তে অন্তর্ভুক্তির জন্য ক্লাবগুলিকে এক কোটি টাকা দিতে হবে। বর্তমানে অন্তর্ভুক্তির জন্য ১৫ লক্ষ টাকা দিতে হয়। কৃষ্ণেন্দু বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে সংস্থার কোষাধ্যক্ষ পদটি শূন্য হয়েছিল। এদিন ওই শূন্য পদে বেছে নেওয়া হয়েছে অনির্বাণ দত্তকে।

আজকের রাশিফল: পেটের সমস্যা দেখা দেবে, অবহেলা না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন…

নাইজেরিয়ায় ভয়াবহ নৌকাডুবি, শিশু ও মহিলা সহ নিহত ৪৭

সাংসদ-পুত্রের বেপরোয়া ড্রাইভিংয়ে প্রাণ গেল পথচারী তরুণীর

উত্তরবঙ্গে পৌঁছেই জনপ্রতিনিধিদের বৈঠকে ডাক অমিত শাহের, পাহাড় সমস্যার সমাধান?

রাতের বেঁচে যাওয়া ডাল দিয়েই হবে সকালের জমজমাট ব্রেকফাস্ট, বানিয়ে নিন ৪ মজাদার রেসিপি

টাইব্রেকারে জিতে ডুরান্ড ফাইনালে ইস্টবেঙ্গলের মুখোমুখি মোহনবাগান

২৮ অগস্ট বছরের শেষ চন্দ্রগ্রহণ, ৫ রাশির জাতকদের জীবনে নেমে আসবে সঙ্কট!

ভয়াবহ দুর্ঘটনা সম্প্রীতি উড়ালপুলে, বাইক-চারচাকার সংঘর্ষে মৃত্যু ২১ বছরের যুবকের

সাবধান, ২৪ অগস্ট থেকে মোবাইল ফোনের সিম নেওয়ার ক্ষেত্রে চালু হচ্ছে নয়া নিয়ম

৬ ভারতীয় নাবিক সহ তুরস্কের অস্ত্রবোঝাই জাহাজ অপহরণ সোমালি জলদস্যুদের

মায়ের পাওয়া অন্নপূর্ণা যোজনার টাকা দিয়ে জলবন্দি মানুষের পাশে দাঁড়াল ৩ পড়ুয়া

সম্পত্তির লোভে বাবাকে গলা টিপে খুন, ছেলে-বউমাকে যাবজ্জীবন কারাদণ্ড দিল আদালত

শিলংয়ে ডুরান্ড সেমিফাইনাল ঘিরে উত্তেজনা! আক্রান্ত মোহনবাগান সমর্থকরা, গাড়ি ভাঙচুরের অভিযোগ

‘ফায়ার লাইসেন্স না থাকলেই হোটেলে ঝোলানো হবে তালা’, কড়া হুঁশিয়ারি চন্দননগর পুলিশের