ডার্বিতে ‘আন্ডারডগ’ হয়ে নামতে সমস্যা নেই দিয়াজের

আর মাত্র একটা রাত, তারপরই মহারণ।

Share:

নিজস্ব প্রতিনিধি: আর মাত্র একটা রাত, তারপরই মহারণ। শনিবাসরীয় সন্ধ্যায় আরব সাগরের তীরে অবস্থিত রাজ্য গোয়াতে মুখোমুখি হতে চলেছে বাঙালির প্রিয় ডার্বি। তথা চলতি আইএসএলের লিগ পর্বের প্রথম দ্বৈরথে মুখোমুখি হতে চলেছে এটিকে মোহনবাগান এবং এসি ইস্টবেঙ্গল। লড়াইয়ের জন্য প্রস্তুত দু’ দলই।

খাতায়-কলমে বিচার করতে গেলে অনেকটাই পিছিয়ে রয়েছে লাল-হলুদ। প্রথম ম্যাচে জামশেদপুরের বিরুদ্ধে এগিয়ে গিয়েও রক্ষণের ভুলে সেই গোল ধরে রাখতে পারেনি মশাল বাহিনী। ফলে এক পয়েন্ট নিয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে তাদের। অন্যদিকে, হাবাসের সবুজ-মেরুন ব্রিগেড প্রথম ম্যাচে ৪-২ ব্যবধানে জয় পেয়েছে। উদ্বোধনী ম্যাচে কেরালা ব্লাস্টার্সকে চূর্ণ করে শুভারাম্ভ করেছে তিনবারের চ্যাম্পিয়নরা।

তবে ফুটবল বিশেষজ্ঞদের অনেকেই মনে করছেন যে, ডার্বিতে আন্ডারডগ হয়েই নামতে হবে ইস্টবেঙ্গলকে। তবে এই বিষয়টিকে একেবারেই গুরুত্ব দিচ্ছেন না লাল-হলুদের নয়া কোচ মানালো দিয়াজ। তিনি নিজের দলের ফুটবলারদের প্রতি ভীষণভাবে আত্মবিশ্বাসী। রিয়াল মাদ্রিদের জুনিয়র দলের প্রাক্তন কোচ বলেন, ‘আন্ডারডগ হিসেবে নামলেও আমাদের কোনও অসুবিধা নেই। বড় ম্যাচে শক্তি অনুযায়ী খেলব। যদিও এটিকে মোহনবাগান গত মরশুমে দুর্দান্ত ফুটবল খেলেছিল। ওদের বেশিরভাগ ফুটবলারই বেশ কয়েক বছর ধরে একসঙ্গে খেলে যাচ্ছে। তবে আমরাও লড়াইয়ের জন্য প্রস্তুত’।   

এসআইআরে বাদ গিয়েছে বাবার নাম, সদ্যোজাতকে জন্ম সার্টিফিকেট দিতে অস্বীকার

হরিয়ানায় ভয়াবহ গ্যাং ওয়ার, এলোপাথাড়ি গুলিতে ঝাঁঝরা চার যুবক

নভেম্বরের শেষেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত! আগামী দু’দিনে কলকাতা-সহ গোটা বাংলায় আরও নামবে পারদ

৮ ডিসেম্বর লঞ্চ হচ্ছে iQOO 16, প্রকাশ্যে এল নতুন ফিচার

ধন-সম্পদে ভরবে ৬ রাশির জীবন, বিপদে পড়তে পারেন এই রাশির জাতকরা

মাঝ রাস্তায় ট্যাঙ্কার উল্টে ভয়াবহ অগ্নিকাণ্ড, ঝলসে নিহত ৩০, আহত ১৫

সাধারণ কাশি থেকেই হতে পারে নিউমোনিয়া! জেনে নিন প্রাথমিক লক্ষণ

PNB-র ৬৮০ দিনের ফিক্সড ডিপোজিট স্কিমে মিলবে ৭.৬৫% পর্যন্ত সুদ

ভোটার কার্ডে ভুল! ফের বাড়ি বাড়ি যাবে বিএলও, নির্দেশ কমিশনের

‘প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী হাসিনাকে আমাদের হাতে তুলে দেবে ভারত,’ দাবি বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রীর

চাপ বাড়ল ভারতের, ২৫ শতাংশ পর্যন্ত শুল্কের ‘ঘা’ আমেরিকার

পুরুলিয়াতে অভয়ারণ্য! সরেজমিনে পরিদর্শন করলেন বনমন্ত্রী

মমতা নাকি ঋতব্রত, কার ঝুলিতে যাবে জোড়াফুল প্রতীক? শুক্রেই মিলবে উত্তর

কিশোরীকে অপহরণ করে খুন, দোষীদের যাবজ্জীবনের সাজা শোনাল আলিপুর আদালত