বিক্রি হয়ে গেল মারাদোনার ‘হ্যান্ড অফ গড’ গোলের সেই বল

প্রতিবাদ জানিয়েছিল ইংল্যান্ড, আমল দেয়নি রেফারি

Share:

আন্তর্জাতিক ডেস্ক: বিক্রি হয়ে গেল দিয়েগো মারাদোনার ‘হ্যান্ড অফ গড’ গোলের সেই বলটি। নিলাম হল ২ মিলিয়ন পাউ্ড (২.৪ মিলিয়ন ডলার)। ভারতীয় মুদ্রায় প্রায় সাড়ে ১৯ কোটি টাকা। নিলাম হয় ইল্যান্ডে। বলটির দাম আরও উঠতে পারে বলে আশা করে হয়েছিল। সেই দর না ওঠায় মারাদোনার ভক্তরা কিছুটা হলেও হতাশ। আর্জেন্তিনার প্রতিপক্ষ ছিল ইংল্যান্ড।

বলটি ছিল তিউনিশিয়ার ম্যাচ রেফারি আলি বিন নাসিরের কাছে। সাদা রঙের বলটির নাম অ্যাজটেকা। সম্প্রতি তিনি বলটি নিলাম করার সিদ্ধান্ত নেন। যদিও বলের ক্রেতা কে, সে ব্যাপারে কিছু জানা যায়নি। মাত্র ছয় বছর আগে মারাদোনার জার্সি নিলামে তোলা হয়েছিল। ওই জার্সি পরে তিনি কোয়ার্টার ফাইনালে খেলেছিলেন। ফুটবলের তুলনায় ওই জার্সির দাম ওঠে অনেক বেশি। দাম উঠেছিল ৯.৩ মিলিয়ন ডলার। আর্জেন্তিনা বনাম ইংল্যান্ডের ওই ম্যাচে একটি বলেই খেলা হয়েছিল।পরবর্তী বিশ্বকাপে ফিফা একটি ম্যাচে একাধিক ফুটবল ব্যবহারের অনুমতি দেয়। ইংল্যান্ডের বিরুদ্ধে আর্জেন্তিনা এমন একটা সময়ে মুখোমুখি হয়েছিল যখন এই দুয়ের মধ্যে ফকল্যান্ড দ্বীপ নিয়ে চূড়ান্ত ডামাডোল চলছে। এই ম্যাচ যেমন ঐতিহাসিক, বহুদিন বাদে মারাদোনা স্বীকার করেন বল হেড করার সময় সেটি তাঁর হাতে লাগে। প্রতিপক্ষ শিবির ইংল্যান্ড ওই গোলের প্রবল আপত্তি তোলে। যদিও রেফারি তাদের সেই প্রতিবাদ আমল দিতে চায়নি। পরের গোলটি অসাধারণ ছিল মারাদোনার।  ২০২০-র নভেম্বর প্রয়াত হন মারাদোনা।

আরও পড়ুন মারাদোনার চুরি যাওয়া হাতঘড়ি উদ্ধার অসমে

ক্যান্সারের কাছে হার মানলেন ‘গজিনি’ অভিনেতা প্রদীপ রাওয়াত

১ অক্টোবর থেকেই সরকারি কর্মীদের বাড়তি ডিএ, নির্দেশিকা জারি করল নবান্ন

ঝরে পড়া চুল ফেলছেন যেখানে-সেখানে? সংসারে হঠাৎ নেমে আসতে পারে বিপদ

৯০ মিনিট জেরার পরে থানা থেকে ছাড়া পেলেন উদয়নিধি স্ট্যালিন

চিয়া, ফ্ল্যাক্স নাকি ইসবগুল, জেনে নিন ওজন কমাতে কোন ফাইবার শরীরের জন্য উপকারী?

‘তীব্র গরম থেকে বাঁচতে কুকুরের মাংস খান’, নাগরিকদের নিদান কিম সরকারের

‘সার্ভের পর আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পে টাকা পাবেন ঠিকাদাররা,’ আশ্বাস দিলীপের

বেনারস হিন্দু ইউনিভার্সিটিতে জুনিয়র রিসার্চ ফেলো নিয়োগ, জানুন আবেদনের পদ্ধতি

রাত পোহালেই ছয় জেলায় তুমুল বৃষ্টির পূর্বাভাস, জারি সতর্কতা

ফ্রান্সে দাবানলের পর মাটির তলা থেকে উদ্ধার দ্বিতীয় বিশ্বযুদ্ধের ৪০০টিরও বেশি গোলা

‘রাহানে কখনও প্রাপ্য স্বীকৃতি পাননি’, কেকেআরের প্রাক্তন অধিনায়কের পাশে গাভাসকর

সঞ্চয়ের সর্বস্ব দিয়ে পাইকপাড়ায় ফ্ল্যাট কিনেছিলেন, ‘ভিটেছাড়া’র নোটিশ পেল ৩০ পরিবার

প্রীতি জিন্টার সঙ্গে প্রেমের সম্পর্ক নিয়ে মুখ খুললেন ব্রেট লি, কী বললেন অজি পেসার?

কাজলের গদি টলমল, জেলা পরিষদের সভাধিপতির বিরুদ্ধে অনাস্থা ১৯ তৃণমূল সদস্যের