ভাগ্যিস পাকিস্তানে জন্ম হয়নি দীনেশ কার্তিকের, কেন এমন মন্তব্য সলমন বাটের

মন্তব্যে জ্বলছে পাকিস্তান ক্রিকেট বোর্ড

Share:

আন্তর্জাতিক ডেস্ক: এক ক্রিকেটারের (Cricketer) মুখে অন্য একজন ক্রিকেটারের প্রশংসা (praise) নতুন কিছু নয়। ক্রিকেট দুনিয়া (Cricket world) এমন বহু ঘটনার সাক্ষী। কোনও ক্রিকেটার অসুস্থ হয়ে পড়লে তার দ্রুত আরোগ্য কামনা করতেও দেখা গিয়েছে। খুব বেশি দিনের কথা নয়। বিরাট কোহলির (Virat Kohli) কথাই ধরা যাক।

সম্প্রতি ভারতের এই ব্যাটার করোনায় আক্রান্ত হন। একবার নয়, পর পর দুবার। বিরাট কোহলির দ্রুত আরোগ্য কামনা করে টুইট করেন বাবর আজম (Pakistan captain Babar Azam ) । সেই টুইট জয় করে নিয়েছিল নেটিজেনদের হৃদয়। পরে সেই টুইটে রাজনীতির রঙ (political colour) লাগে। কেন বিরাট কোহলি বাবর আজমকে পাল্টা সৌজন্য বিনিময় করেননি, তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে। আপাতত সেই বিতর্ক অতীত।

এবার দীনেশ কার্তিকের (Dinesh Karthik ) প্রশংসায় পঞ্চমুখ পাকিস্তানের প্রাক্তন ব্যাটসম্যান সলমন বাট। বলা ভালো, পাক বোর্ডের সমালোচনা করতে গিয়ে তিনি দীনেশ কার্তিকের প্রশংসা করেন। বলেন, ভারতের এই ব্যাটসম্যানের ভাগ্যটা অশেষ ভালো বলতে হয়। কপাল ভালো যে দীনেশ কার্তিকের জন্ম হয়েছে ভারতে। পাকিস্তানে (Pakistan) জন্ম হলে এই বয়সে আন্তর্জাতিক ক্রিকেটে তো অভিষেক হওয়া দূরের কথা। ঘরোয়া ক্রিকেটেও ব্যাট (bat) হাতে তাঁকে দেখা যেত কি না, তা নিয়ে ঘোর সন্দেহ রয়েছে। ইউটিউব চ্যানেলে তাঁর ওই সংক্ষিপ্ত বক্তব্য আপলোড (upload) করা হয়েছে।পাকিস্তানের ক্রিকেট বোর্ডের (Pak cricket board) বেশ কয়েকজন কর্তা-ব্যক্তির নজরে পড়েছে সলমন বাটের ওই খোঁচা দেওয়া বক্তব্য। এই খবর লেখা পর্যন্ত তাদের তরফ থেকে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

শনিদেবের কৃপায় কর্মক্ষেত্র-অর্থভাগ্যে বিরাট বদল, ডিসেম্বরেই সুসময় ৩ রাশির

ঋতব্রত বা মমতা, কাউকেই আপাতত জোড়াফুল প্রতীক দিল না কমিশন

হার্দিক পঞ্জাব কিংসে যোগ দিতেই মুম্বইয়ের অধিনায়ক হয়ে ফিরলেন রোহিত শর্মা

শুভেন্দুর বার্তার পরেই বাংলার সিনেমা হলে বাড়ল সাধক বামাক্ষ্যাপার শো

হাসিনা পরবর্তী সময়ে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির মূল্যায়ন

সপ্তাহের শেষে শেয়ার বাজারে বিরাট পতন, ২.৫ লক্ষ কোটি টাকা খোয়ালেন বিনিয়োগকারীরা

অন্য জাতের মেয়েকে বিয়ে করতে চাওয়ায় ছেলেকে খুন করে কুমিরের কান্না মা’য়ের  

মুখ্যমন্ত্রীর বাড়ি, কনভয় ও বিধান সৌধে বোমা হামলার হুমকির অভিযোগ, গ্রেফতার যুবক

জোর ধাক্কা ঋতব্রতের, বিরোধী দলনেতার পদ খারিজ করল কলকাতা হাইকোর্ট

রাজ্যে শুরু হচ্ছে SSR, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের নতুন সূচি জানাল কমিশন

একধাক্কায় ৫০ শতাংশ আসন বাড়বে লোকসভার, বিলে সম্মতি কেন্দ্রীয় মন্ত্রিসভার

‘আমার পৃথিবী শূন্য হয়ে গেল’, মা’কে হারিয়ে বললেন সঙ্গীত পরিচালক জিৎ গঙ্গোপাধ্যায়

ফলপ্রকাশ উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের, পাশের হারে কোন জেলা এগিয়ে?

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ, বাংলায় শীতের দফারফা করবে বৃষ্টি? যা জানাল হাওয়া অফিস