Dipa Karmakar: ডোপিংয়ের দায়ে সাসপেন্ড দীপা, দ্বারস্থ ক্রীড়া আদালতের

আদালতের রায়ের দিকে তাকিয়ে সব পক্ষ

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: ডোপিং বিধি লঙ্ঘনের দায়ে দুই বছরের জন্য জিমন্যাস্ট দীপা কর্মকারকে সাসপেন্ড করল আন্তর্জাতিক জিমন্যাস্ট ফেডারেশন। সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে পাল্টা এই অ্যাথলিট ক্রীড়া আদলতের দ্বারস্থ হয়েছেন।

দীপার নির্বাসনের খবর দিয়েছে টাইমস অব ইন্ডিয়া। জিমন্যাস্ট ফেডারেশন অব ইন্ডিয়ার কোষাধ্যক্ষ কৌশিক বিড়িওয়ালা জানিয়েছেন, দীপার বিরুদ্ধে ডোপিং বিধি লঙ্ঘনের অভিযোগ উঠেছে। সেই অভিযোগ প্রমাণে এই অ্যাথলিটকে ডোপ পরীক্ষার নির্দেশ দিয়েছিল ওয়ার্ল্ড অ্যান্টি ডোপিং এজেন্সি। কিন্তু সেই নির্দেশ তিনি মানতে অস্বীকার করায় তাকে সাসপেন্ড করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আমরা শুনেছি, দীপা সেই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে এই অ্যাথলিট আন্তর্জাতিক ক্রীড়া আদলতের দ্বারস্থ হয়েছেন। যদি তিনি নিজেকে নির্দোষ প্রমাণ করতে সক্ষম হন, তাহলে সাসপেনশনের সিদ্ধান্ত প্রত্যাহার করা হবে।

কোন আইনে দীপাকে সাসপেন্ড করা হল।

আন্তর্জাতিক জিমন্যাস্ট ফেডারেশনের নিয়ম অনুসারে, কোনও অ্যাথলিটের বিরুদ্ধে ডোপিংয়ের অভিযোগ উঠলে, তাকে এক বছরের মধ্যে তিনবার নোটিশ পাঠানো হবে। সেই নোটিশে তাকে ডোপ পরীক্ষার সামনা-সামনি হওয়ার পরামর্শ দেওয়া হবে। তিনবারের নোটিশ পাওয়ার পরেও যদি অ্যাথলিট ডোপ পরীক্ষা না করেন, তাহলে স্বাভাবিক নিয়মেই কার্যকর হবে সাসপেনশন।

এদিকে, দীপা কর্মকারের কোচ বিশ্বেশ্বর নন্দী, জিমন্যাস্ট ফেডারেশন অব ইন্ডিয়ার সভাপতি সুধীর মিত্তলের সঙ্গে একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের তরফ থেকে যোগাযোগ করা হলে তারা কোনও প্রতিক্রিয়া দিতে রাজি হননি। সবাই ক্রীড়া আদালতের সিদ্ধান্তের অপেক্ষায়।  

আরও পডুন চোট পেয়ে দোহা বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন দীপা

আগামী চারটি রবিবার ব্লু লাইনে দীর্ঘক্ষণ বন্ধ থাকবে মেট্রো পরিষেবা

ছটপুজোর পরেই ভাগ্যবদল, সূর্যের গোচরে ভাগ্য খুলবে ৭ রাশির

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

দুষ্কৃতীকে ধরতে গিয়ে ভরা বাজারে গুলিবিদ্ধ কনস্টেবল

বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু হরিসা প্রন, রইল সহজ রেসিপি

দমদমে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা ও ছেলের দেহ, চাঞ্চল্য

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের