কোন বোলারের মুখোমুখি হতে ভয় পান, ভাইরাল বৈভবের চার শব্দের উত্তর

Share:

নিজস্ব প্রতিনিধি: মাত্র ১৫ বছর বয়সেই বৈভব সূর্যবংশী ক্রিকেট দুনিয়ায় নিজের জায়গা পাকা করে ফেলেছেন। বিশ্বের সমস্ত তারকা ক্রিকেটাররাও বৈভবের প্রশংসায় পঞ্চমুখ। চলতি বছরে আইপিএল জুড়ে তাণ্ডব চালিয়েছেন। বুমরাহ, প্যাট কামিন্স থেকে শুরু করে বিশ্বের প্রথম সারির বোলারদের নাকানিচোবানি খাইয়েছেন এই বিস্ময় বালক। তবে দাপিয়ে খেললেপ প্রতিটি খেলোয়াড়ের কোনও না কোনও জায়গায় দুর্বলতা থাকে। যত বড় ব্যাটার হোক না কেন তিনি কোনও না কোনও বোলারের সামনে খেলতে দু’বার ভাবেন। বৈভবও কি কোনও বোলারকে ভয় পান? সেই প্রশ্নই করা হয়েছিল তাঁকে। যে উত্তর বৈভব দিয়েছেন তা রীতিমত ভাইরাল হয়েছে।

বুধবার (২৯ জুলাই) রাজস্থান রয়্যালস সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও শেয়ার করেছে, যেখানে কোনও বোলারের মুখোমুখি হতে ভয় পান কিনা জানতে চাওয়া হয় বৈভবের কাছে। তখনই তরুণ এই ক্রিকেটারকে বলতে শোনা যায়, ‘এখন পর্যন্ত কেউ না।’

সম্প্রতি জিম্বাবোয়ে সফরেও ব্যাট হাতে দারুণ ছন্দে ছিলেন বৈভব। ধারাবাহিকভাবে বড় রান করে তিনি প্রমাণ করেছেন যে, শুধু প্রতিভা নয়, কঠিন পরিস্থিতিতেও নিজের সেরাটা দেওয়ার ক্ষমতা তাঁর রয়েছে। তাঁর আগ্রাসী ব্যাটিং এবং আত্মবিশ্বাসী মনোভাবের প্রশংসা করেছেন অনেক ক্রিকেটার।  ক্রিকেট বিশেষজ্ঞদের মতে, বৈভব সূর্যবংশীর এই নির্ভীক মানসিকতাই তাঁকে ভবিষ্যতে বিশ্বের সেরা বোলারদের সামনেও সমান আত্মবিশ্বাস নিয়ে খেলতে সাহায্য করবে। আর সেই কারণেই তাঁর এই ছোট্ট চার শব্দের উত্তর এখন ক্রিকেট দুনিয়ায় আলোচনার অন্যতম বিষয় হয়ে উঠেছে। 

মুর্শিদাবাদে আগুনের গ্রাসে ছারখার একাধিক দোকান ও বাড়ি, মাথায় হাত স্থানীয় ব্যবসায়ী-বাসিন্দাদের

হরিদ্বার যাওয়ার স্বপ্ন অধরাই রইল, ভয়াবহ দুর্ঘটনায় জীবন্ত ঝলসে মৃত ৫

দক্ষিণবঙ্গে আজ থেকেই ঝড়-বৃষ্টির পূর্বাভাস! উত্তরে কেমন থাকবে আবহাওয়া?

বারুইপুর-গাইঘাটার-ধুলিয়ানের পর এবার রায়গঞ্জ! নাবালিকা ধর্ষণ-খুনে অভিযুক্তকে এনকাউন্টার

আজকের রাশিফল: হঠাৎ করে বাড়তি অর্থ আসতে পারে, রাগ নিয়ন্ত্রণে রাখুন

দিনে খরচ মাত্র ৯ টাকা! Jio-র ৩ বছরের রিচার্জ প্ল্যানে মিলবে একাধিক সুবিধা

কালীপুজোর সন্ধ্যায় বেলেঘাটায় ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের তিনটি ইঞ্জিন

দীপাবলির লক্ষ্মীপুজোর শুভক্ষণ পেরিয়ে গিয়েছে? এখনও রয়েছে শেষ সুযোগ, কোন সময়ে করবেন পুজো?

কালীপুজোয় বারাসত-মধ্যমগ্রামে যান চলাচল নিয়ন্ত্রণ, চার ঘণ্টা মণ্ডপে প্রবেশে নিষেধাজ্ঞা জারি

হীরের টিপ থেকে ১১০ কেজি সোনা-রুপোর গয়না! ১০৩ বছরে আরও জাঁকজমক নৈহাটির বড়মা

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

হামজার সেঞ্চুরিতে কুপোকাত ভারত, ছোটদের এশিয়া কাপে ৩ উইকেটে জিতল পাকিস্তান

চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর ঢাকে কাঠি,একসঙ্গে আলপনা দিলেন ১২০০ জন

দীপাবলিতে মাংস কিনতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, বাবা-ছেলে-সহ মৃত ৩