আইপিএলে হানা দিল করোনা, থাবা বসাল দিল্লি ক্যাপিটালসে

এত রকমের ব্যবস্থা করেও আটকানো গেল না। ব্যর্থ হল সবকিছু।

Share:

নিজস্ব প্রতিনিধি: এত রকমের ব্যবস্থা করেও আটকানো গেল না। ব্যর্থ হল সবকিছু। চলতি মরশুমেও আইপিএলের ওপর থাবা বসাল করোনা। মারণ ভাইরাসটির রক্তচক্ষু গিয়ে পড়ল দিল্লি ক্যাপিটালস শিবিরের উপর। আক্রান্ত হয়েছেন দলের ফিজিও প্যাট্রিক ফারহার্ট। ইতিমধ্যেই তাঁকে আইসোলেশনে পাঠানো হয়েছে। আর তাঁর শারীরিক পরিস্থিতির দিকে সর্বদা নজর রাখছেন মেডিকেল টিম। জানা গিয়েছে, প্যাট্রিকের শরীর সামান্য উপসর্গ রয়েছে। তবে চিন্তার তেমন কোনও কারণ নেই। পাশাপাশি, গোটা দলেরই করোনা পরীক্ষা করা হয়েছে। আগামী শনিবার রাজস্থান রয়্যালের বিরুদ্ধে খেলা রয়েছে দিল্লি ক্যাপিটালসের। 

গতবছরও আইপিএল চলাকালীন বড়সড় থাবা বসিয়েছিল কোভিড। বাড়বাড়ন্ত এমন জায়গায় চলে যায় যে মাঝপথেই বন্ধ করে দিতে হয় জনপ্রিয় এই ফ্রাঞ্চাইজি টুর্নামেন্টটি। কয়েক মাস পর আরব আমিরশাহির মাটিতে আইপিএলের বাকি থাকা অংশ সম্পন্ন করতে হয়। 

সেই কথা মাথায় রেখেই এবার অনেক সতর্কতা অবলম্বন করে এই ঘরোয়া টি-২০ টুর্নামেন্টটি চালাচ্ছিল আয়োজকরা। মাঠে দর্শকরা প্রবেশ করলেও ক্রিকেটারদের বায়োবাবলেই রাখা হয়েছিল। আর সবথেকে বড় বিষয় হল আইপিএলকে বেঁধে রাখা হয়েছিল মহারাষ্ট্রের মধ্যেই। মোট চারটি স্টেডিয়ামজুড়ে হচ্ছিল টুর্নামেন্ট। কিন্তু তা সত্ত্বেও হল না শেষ রক্ষা। 

রাস পূর্ণিমায় কখন পুজো করবেন? জেনে নিন শুভক্ষণ

লাগবে না ময়দা, সুজি দিয়েই বানিয়ে ফেলুন স্বাস্থ্যকর মোমো

‘বাংলাদেশের জন্ম দিয়েছে ভারত, ধর্মের ভিত্তিতে দেশ ভাগ হয়েছিল,’ দাবি শমীকের

কতজন অনুপ্রবেশকারীকে বাংলাদেশে ডিপোর্ট করা হয়েছে? সংখ্যাটা জানালেন মুখ্যমন্ত্রী

‘এক কাঠা জমিতে নূন্যতম দু-হাজার টাকা ক্ষতিপূরণ,’ কৃষকদের পাশে দাঁড়িয়ে বললেন শুভেন্দু

নরেন্দ্র মোদিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর পোস্ট, গ্রেফতার মমতাপন্থী তৃণমূল নেতা

১৬ দিনের মাথায় ফের খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে লেপে দেওয়া হল কালি

৯ দিয়ে দাম শেষ করার নেপথ্যে কী রহস্য, জানলে অবাক হবেন

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

ধর্ষণের অভিযোগ উঠতেই ‘পিঠ বাঁচাতে’ বিজেপির সঙ্গে যোগাযোগ! ব্রাত্যের বিরুদ্ধে বিস্ফোরক সুকান্ত

ইন্দোনেশিয়ায় মিষ্টি তৈরির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার