Novak: টিকা-ছাড়া ঢুকলে ঘাড়ধাক্কা, জোকারকে বার্তা স্পেনের প্রধানমন্ত্রীর

স্পেনের তরফ থেকে জারি করা হয়েছে একগুচ্ছ বিধিনিষেধ

Share:

আন্তর্জাতিক ডেস্ক: টিকা না নেওয়ায় অস্ট্রেলিয়া গলা ধাক্কা দিয়ে জোকারকে বের করে দিয়েছিল। এবার স্পেন জানিয়ে দিল, টিকা ছাড়া সে দেশে ঢোকা যাবে না। সেই সঙ্গে মানতে হবে কোভিড বিধি।

স্পেনে টিকাকরণ বাধ্যতামূল করা হয়নি। যদিও তারপরেও স্পেন ইউরোপের দেশগুলির মধ্যে টিকাকরণের প্রথম সারিতেই রয়েছে। বিদেশ থেকে আগতদের ক্ষেত্রে স্পেনের তরফ থেকে জারি করা হয়েছে একগুচ্ছ বিধিনিষেধ। সেই বিধিনিষেধের আওতায় রয়েছে স্পেনে প্রবেশ করতে গেলে টিকাকরণের সার্টিফিকেট বাধ্যতামূলক। আরটিপিসিআর টেস্টের নেগেটিভ রিপোর্ট বাধ্যতামূলক। অথবা কোনও ব্যক্তি করোনায় আক্রান্ত হলে তিনি সুস্থ হয়ে উঠেছেন, সেই রিপোর্টও দেখাতে হবে। আক্রান্ত ব্যক্তির নিভৃতবাস বাধ্যতামূলক।   

প্রশ্ন হল, কী কারণে স্পেনের এই নির্দেশিকা।

জানা গিয়েছেন, স্পেনের মারবেল্লাতে বিখ্যাত এই টেনিস তারকার একটি বিশাল বাড়ি রয়েছে। অস্ট্রেলিয়া ওপেন শুরু হওয়ার আগে সেই বাড়িতে থেকে প্রস্তুতি নেন। গত ডিসেম্বরেও ওই বাড়িতে বেশ কিছুদিন ছিলেন জোকার।কোভিড টিকা না নিয়ে অস্ট্রেলিয়ায় খেলতে গিয়েছিলেন। ওই ঘটনায় দেশজুড়ে শুরু হয় হৈহৈ। আদালতে মামলাও হয়। রায় যায় জোকারের বিপক্ষে। আদালত থেকে সাফ জানিয়ে দেওয়া হয়, তল্পিতল্পা গুটিয়ে অবিলম্বে জোকারকে দেশে ফেরত পাঠিয়ে দিতে হবে। আর সেই ঘটনার কথা মাথায় রেখে স্পেন আগে থেকেই জানিয়ে দিল টিকা না নিয়ে দেশে ঢুকলে বিমানবন্দর থেকেই মালপত্তর সমেত ফেরত পাঠিয়ে দেওয়া হবে।

নিউ টাউনের রামমন্দিরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

চলচ্চিত্র জগতে শোকের ছায়া, প্রয়াত কিংবদন্তি পরিচালক ভারতীরাজা

তৃণমূল থেকে সুবিধা পাওয়ার দিন শেষ, ইস্তফা দিলেন সন্তোষ কন্যা সুস্মিতা

কোহলির পর আফগানিস্তানের বিপক্ষে ওডিআই সিরিজ থেকে ছিটকে গেলেন হার্দিক

বিশ্বের প্রায় ৫০০-৬৫০ জন মহিলার শয্যাসঙ্গী হয়েছেন, চেনেন বেপরোয়া সেই ক্রিকেটারকে?

তোলাবাজি-সহ একাধিক অভিযোগে গ্রেফতার তৃণমূল নেতা সজল দাস

কলকাতা বিমানবন্দরে নামলেই গ্রেফতার অভিষেক! সিআইডির তৎপরতায় জল্পনা তুঙ্গে

আলিপুরে সরকারি অফিসে বিধ্বংসী আগুন

আফগানিস্তানে নৃশংস হামলা পাক সেনার, নিহত ১১ নিরীহ শিশুসহ ১৩

নেহেরুকে ছাপিয়ে এক অনন্য রেকর্ড গড়লেন প্রধানমন্ত্রী মোদি

ত্রাণ পাচারের অভিযোগে গ্রেফতার রাজ্যের প্রাক্তন কারা মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

পৃথিবীর প্রাচীনতম ফল কোনটি জানেন? শরীরের জন্যও বিশেষ উপকারী

২০ হাজার টাকার কমে নতুন স্মার্টফোন! জুলাইতেই আসছে OnePlus Nord CE 6

বাহরাইনে আমেরিকার পঞ্চম নৌবহরে হামলা ইরানের