‘আমার সঙ্গে খেলবেন না’, মোল্লা ইউনূসের সরকারকে হুঁশিয়ারি সাকিবের

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: বাংলাদেশের জার্সি গায়ে গত দেড় দশকের বেশি সময় ধরে বাইশ গজে আনেক ঘাম-রক্ত ঝরিয়েছিলেন। ইচ্ছে ছিল, দেশের মাটিতেই জীবনের শেষ টেস্ট খেলে ক্রিকেটকে বিদায় জানাবেন। মিরপুরে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে শেষ টেস্ট খেলতে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে দুবাইয়ে পৌঁছেও গিয়েছিলেন সাকিব আল হাসান। কিন্তু শেষ মুহুর্তে তাঁকে দেশে ঢুকতে বারণ করে দেয় বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। ফলে দেশের মাটিতে শেষ টেস্ট খেলা হচ্ছে না বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডারের। আর তাতেই মেজাজ হারিয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সাকিব আল হাসান। সরাসরি মোল্লা মুহাম্মদ ইউনূসের সরকারকে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ‘ভালবাসুন বা ঘৃণা করুন, আমার সঙ্গে খেলবেন না।’ শিরদাঁড়া সোজা রেখে যেভাবে বাংলাদেশের বর্তমান তালিবানি সরকারের বিরুদ্ধে গর্জে উঠেছেন সাকিব, তাতে অনেকেই তাঁকে কুর্নিশ জানিয়েছেন।

আগামী ২১ অক্টোবর মিরপুরে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট খেলতে নামছে টাইগাররা। ওই ম্যাচের জন্য ঘোষিত দলে ছিলেন সাকিব আল হাসান। দেশের মাটিতে শেষ টেস্ট খেলে ক্রিকেটকে বিদায় জানানোর স্বপ্ন নিয়ে দেশে ফেরার সিদ্ধান্ত নিয়েছিলেন বাংলাদেশের সর্বকালের সেরা ক্রিকেটার। কিন্তু দেশত্যাগী প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘনিষ্ঠ হওয়ায় সাকিবের দেশে ফেরার বিরুদ্ধে রাস্তায় নামে একাধিক মৌলবাদী দল। এমনকি মিরপুর টেস্টে হামলা চালানোর হুমকিও দেয়। আর ওই হুমকির পরে কার্যত মৌলবাদীদের কাছে আত্মসমর্পণ করে মোল্লা ইউনূসের সরকার। সাকিবকে দেশে ফিরতে বারণ করে দেওয়া হয়।

আর তাতেই কার্যত মুষড়ে পড়ে মেজাজ হারান সাকিব। সমাজমাধ্যমে এক ভিডিও বার্তা পোস্ট করেন তিনি। ওই ভিডিও বার্তায় বাংলাদেশের সর্বকালের অন্যতম সেরা ক্রিকেটারকে বলতে শোনা যায়, ‘আমার জীবন, আমার নিয়ম, আমার ধরন, আমার আচরণ। আমাকে ভালবাসুন কিংবা ঘৃণা করুন, আমি পরোয়া করি না। কিন্তু আমার সঙ্গে খেলবেন না।’

গোপন সূত্রে অভিযান চালিয়ে ক্যানিং থেকে গ্রেফতার ‘হেরোইন সম্রাট’ পিন্টু

চিত্ত যেথা ভয়শূন্য…,বাঁধ টপকে স্কুলের পথে খুদে পড়ুয়ারা, ভাইরাল ভিডিও ঘিরে শোরগোল

কবে অ্যাকাউন্টে ঢুকবে অন্নপূর্ণা যোজনার টাকা? দিনক্ষণ জানালেন সমাজকল্যাণমন্ত্রী

শ্যামবাজার মেট্রোর নাম বদলে হবে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র স্টেশন, জানালেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল

সরকারি হাসপাতালে রোগীর খাবারের বরাদ্দ বৃদ্ধিতে সবুজ সংকেত, সিঙ্গল বেঞ্চের নির্দেশ খারিজ ডিভিশন বেঞ্চে

মাঝ আকাশে বিপত্তি, ৩০০ ফুট নীচে নেমে গেল এয়ার ইন্ডিয়ার বিমান, জখম বহ যাত্রী

নারকেলডাঙায় বহুতল আবাসনের কার্নিশ থেকে উদ্ধার ব্যবসায়ীর রক্তাক্ত দেহ

ক্লাসরুমে নাক ডেকে ঘুমোচ্ছেন শিক্ষক, মোবাইল হাতে মগ্ন খুদেরা, ভাইরাল ভিডিও

সন্ত্রাসবাদের জন্ম দিচ্ছে মাদ্রাসা, বিস্ফোরক অভিযোগ উত্তর প্রদেশের উপমুখ্যমন্ত্রীর

জোড়া ভূমিকম্পে ধ্বংসস্তূপে পরিণত ভেনেজুয়েলা, মৃতের সংখ্যা বেড়ে ৬,১২৫

উত্তরে রেড অ্যালার্ট! সঙ্গে রাখুন ছাতা, আজও ভারী বৃষ্টিত ভিজবে কলকাতা সহ দক্ষিণবঙ্গ?

বিপাকে হুমায়ুন, চেক বাউন্স কাণ্ডে আইনি নোটিস পাঠাল মহমেডান ক্লাব

কাকলিদের অস্বস্তি বাড়িয়ে এনডিএ শিবিরে যোগ দিচ্ছেন না তাহের-খলিলুররা!

তৃষাকে নিয়ে কুরুচিকর মন্তব্য, গ্রেফতার উদয়নিধি স্ট্যালিন