রঞ্জি শুরুর আগে বাংলা দলে থাবা বসাল করোনা

সামনেই রঞ্জি ট্রফি। তার প্রস্তুতিতেই ব্যস্ত ছিল বাংলা দল।

Share:

নিজস্ব প্রতিনিধি: সামনেই রঞ্জি ট্রফি। তার প্রস্তুতিতেই ব্যস্ত ছিল বাংলা দল। কিন্তু এর মধ্যেই বঙ্গ ব্রিগেডের ওপর পড়ল করোনার থাবা। মারণ ভাইরাসটিতে আক্রান্ত হলেন দলের সহকারী কোচ সৌরাশিস লাহিড়ী এবং অনুষ্টুপ মজুমদারসহ একাধিক ক্রিকেটার। তাঁরা হলেন সুদীপ চট্টোপাধ্যায়, গীত পুরী এবং জুনেইদ সউফি। যদিও তাদের মধ্যে তেমন কোনও উপসর্গ নেই বলে জানা গিয়েছে। গত রবিবারই সকলের কোভিড রিপোর্ট পজিটিভ এসেছিল। 

অনুষ্টুপ জানান, ‘আমাদের কারও জ্বর, সর্দি, কাশি, মাথাব্যথা কিছুই নেই। তবে রিপোর্ট পজিটিভ এসেছে’। পাশাপাশি, বাংলা দলের সহকারী কোচ সৌরাশিস জানান যে, ‘আগের দিনও সবাই একসঙ্গে প্র্যাকটিস ম্যাচ খেলল, কিন্তু তখন কেউ কিছু বুঝতে পারিনি। টেস্টের পরই জানতে পারলাম যে করোনা পজিটিভ’।

চলতি মাসের ৮ তারিখ বেঙ্গালুরু উড়ে যাওয়ার কথা বঙ্গ ব্রিগেডের। তার কয়েকদিন পরই সেখানে ত্রিপুরার বিরুদ্ধে এবারের রঞ্জির প্রথম ম্যাচ খেলতে হবে বাংলাকে। তবে তার আগেই দলে কোভিডের হানা বেশ খানিকটা চিন্তিত রাখল টিম ম্যানেজমেন্টকে। 

এই বিষয়ে দলের হেড কোচ অরুন লাল জানান, ‘৮ তারিখ তো আমাদের যেতেই হবে। আশা করছি তার মধ্যে সকলে সুস্থ হয়ে উঠবে। আর যদি সেটা না হয় তাহলে বিকল্প কিছু ভাবতে হবে’। 

‘Daddy Cool’ গানে করিনার সঙ্গে ৮৬ লক্ষ টাকার হীরের নেকলেস পরে নাচলেন শাহরুখ

শেখ হাসিনার সরকার বনাম পরিবর্তনের পরের বাংলাদেশ, কী পেল মানুষ?

ভোরে বিএনপি সাংসদের বাড়িতে পেট্রোল বোমা ছুড়ল দুষ্কৃতীরা! আতঙ্ক বাংলাদেশে

কল্যাণী এক্সপ্রেসওয়েতে ফের দুর্ঘটনা, ইট বোঝাই লরি উল্টে মৃত্যু হল যুবকের

‘মহিলা সংরক্ষণ বিলের পক্ষেই ভোট দেবেন শতাব্দী রায়রা,’ জানালেন শুভেন্দু

পড়ুয়ার আঁকা সরস্বতীর ছবি ছিঁড়ে বিতর্কে শিক্ষক, সাসপেন্ড করল মধ্যশিক্ষা পর্ষদ

আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে নিহত ৬ পড়ুয়া, আহত শতাধিক

প্রাক বিবাহ অনুষ্ঠানের আয়োজন লোকাল ট্রেনের কামরাতেই, ভাইরাল ভিডিও

‘নারীদের দেওয়া প্রতিশ্রুতি পূরণ করব’, মহিলা সংরক্ষণ বিল নিয়ে ফের বার্তা মোদির

কেন্দ্রীয় মন্ত্রিত্বের বিনিময়ে আসন পুনর্বিন্যাস বিলে বিজেপির পাশে শরদ-স্ট্যালিন! জল্পনা

বাংলায় প্যাকেটজাত জলে প্রাণঘাতী ব্যাকটেরিয়া! অভিযোগ উড়িয়ে যা জানাল বিসলেরি…

‘পুলিশ প্রয়োজনে এনকাউন্টার করতেই পারে,’ দাবি দিলীপ ঘোষের

২৪ ক্যারেটের দাম বাড়লেও অনেকটা সস্তা হল ২২ ক্যারেট সোনা, জানুন কলকাতায় আজকের দর

বেন স্টোকসের রেকর্ড ভাঙলেন ঋষভ পন্থ, WTC-তে গড়লেন নতুন নজির