ইংল্যান্ডের অনুশীলনেও থাবা বসাল করোনা, আক্রান্ত নেট বোলার

এবারের অ্যাশেজটা যেন ইংল্যান্ড শিবিরের কাছে একটা অতি খারাপ স্বপ্নের মতো হয়ে উঠেছে।

Share:

আন্তর্জাতিক ডেস্ক: এবারের অ্যাশেজটা যেন ইংল্যান্ড শিবিরের কাছে একটা অতি খারাপ স্বপ্নের মতো হয়ে উঠেছে। ভালো কিছু তো নেই, কিন্তু একের পর এক খারাপ খবর এসেই চলেছে। টানা তিন ম্যাচ হেরে ইতিমধ্যেই সিরিজ হারিয়ে ফেলেছে ইংরেজ শিবির। এবার তাদের পিছনে পড়ে গিয়েছে মারণ ভাইরাস করোনা। যে একের পর আঘাত করছে অজি সফরে থাকা ইংল্যান্ড দলে। 

এর আগে ইংল্যান্ড শিবিরের সাতজন কোভিডে আক্রান্ত হয়েছিলেন। তবে তারা কেউই সরাসরি দলের সঙ্গে যুক্ত ছিলেন না। কিন্তু এবার ইংল্যান্ডের প্র্যাকটিসে থাবা বসাল করোনা। আক্রান্ত হলেন অনুশীলনে যুক্ত থাকা নেট বোলার। প্রতিদিনের মতো রবিবারও নেটে বোলিং করছিল সে। এর মাঝেই তাঁর করোনা রিপোর্ট পজিটিভ হওয়ার খবর আসে। 

ইতিমধ্যেই ওই নেট বোলারকে আইসোলেশনে পাঠিয়েছে ইংল্যান্ড শিবির। সেই সঙ্গে তাঁর সংস্পর্শে আসা বাকি নেট বোলারদের এবং অন্যান্য সদস্যদেরও আইসোলেশনে পাঠানো হয়েছে। যার ফলে সিডনি টেস্ট শুরু হওয়ার আগে অনুশীলনে কোনও নেট বোলারকেই পাচ্ছে না জো রুটরা। 

চলতি অ্যাশেজের শুরু থেকেই দাপট দেখাতে শুরু করেছিল করোনা। একাধিক সাংবাদিকসহ সিরিজের ব্রডকাস্টিং টিমের দুই সদস্যের কোভিড রিপোর্ট আগেই পজিটিভ এসেছিল। যা তৈরি করেছিল আশঙ্কার কালো মেঘ। পরিস্থিতি দেখে প্রাক্তন ইংরেজ তারকা কেভিন পিটারসেন বলেছিলেন যে, এবারের অ্যাশেজ ভালোভাবে শেষ হলেই তিনি ভীষণ অবাক হবেন।

রাস পূর্ণিমায় কখন পুজো করবেন? জেনে নিন শুভক্ষণ

লাগবে না ময়দা, সুজি দিয়েই বানিয়ে ফেলুন স্বাস্থ্যকর মোমো

‘বাংলাদেশের জন্ম দিয়েছে ভারত, ধর্মের ভিত্তিতে দেশ ভাগ হয়েছিল,’ দাবি শমীকের

কতজন অনুপ্রবেশকারীকে বাংলাদেশে ডিপোর্ট করা হয়েছে? সংখ্যাটা জানালেন মুখ্যমন্ত্রী

‘এক কাঠা জমিতে নূন্যতম দু-হাজার টাকা ক্ষতিপূরণ,’ কৃষকদের পাশে দাঁড়িয়ে বললেন শুভেন্দু

নরেন্দ্র মোদিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর পোস্ট, গ্রেফতার মমতাপন্থী তৃণমূল নেতা

১৬ দিনের মাথায় ফের খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে লেপে দেওয়া হল কালি

৯ দিয়ে দাম শেষ করার নেপথ্যে কী রহস্য, জানলে অবাক হবেন

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

ধর্ষণের অভিযোগ উঠতেই ‘পিঠ বাঁচাতে’ বিজেপির সঙ্গে যোগাযোগ! ব্রাত্যের বিরুদ্ধে বিস্ফোরক সুকান্ত

ইন্দোনেশিয়ায় মিষ্টি তৈরির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার