১১ বছর পর পিএসজিকে হারিয়ে চ্যাম্পিয়ান্স লিগের ফাইনালে ডর্টমুন্ড

Share:

নিজস্ব প্রতিনিধি : ফের পিএসজিকে হারিয়ে চ্যাম্পিয়ান্স লিগের ফাইনালে উঠে গেল ডর্টমুন্ড। ১১ বছর পর ফাইনালে জায়গা করে নিল জার্মান ক্লাবটি। আগামী ১ জুন ওয়েম্বলি স্টেডিয়ামে ফাইনাল হবে। বুধবার বায়ার্ন মিউনিখ ও রিয়াল মাদ্রিদের মধ্যে যে দল জিতবে, তার সঙ্গেই ফাইনাল হবে জার্মান ক্লাবটির।

সেমিফাইনালের প্রথম লেগে বরুসিয়া ডর্টমুন্ডের কাছে পিএসজি হেরেছিল ১-০ গোলে। এরপর ঘরের মাঠে ডর্টমুণ্ডের বিরুদ্ধে খেলতে নেমেছিল পিএসজি। ম্যাচে গোলের সুযোগ কম পায়নি পিএসজি। কিন্তু ভাগ্য সাথ দেয়নি পিএসজির। পিএসজির মোট ৪টি শট গোল পোস্টে লেগে ফিরে আসে। অন্যদিকে ৫০ মিনিটের মাথায় ম্যাচের একটিমাত্র গোল করেন সেন্টারব্যাক ম্যাটস হুমেলস। পিএসজির যাকে নিয়ে সবচেয়ে বেশি আশা ছিল, সেই কিলিয়ান এমবাপ্পে তেমন খেলা দেখাতে পারেননি। ৮১ মিনিটে গোলের খুব কাছ থেকে শট মেরেছিলেন এমবাপ্পে। কিন্তু সেই শট বাঁচাতে বেশি বেগ পেতে হয়নি ডর্টমুন্ডের গোলরক্ষক গ্রেগর কোবেলকে। ৮৭ মিনিটে এমবাপ্পের আরেকটি শট গোল গোল পোস্টে লেগে বেরিয়ে যায়। ফের আরও একবার পিএসজিকে ১-০ গোলে হারায় ডর্টমুন্ড।

বুধবার আরেকটি সেমিফাইনালে বায়ার্ন মিউনিখের মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ। এই ম্যাচে যে জিতবে, তার সঙ্গে খেলা হবে ডর্টমুন্ডের। এর আগে ২০১২-১৩ সালে ডর্টমুন্ড ২-১ গোলে হেরেছিল মিউনিখের কাছে। ১১ বছর পর ফের ২টি জার্মান দল চ্যাম্পিয়ান্স লিগের ফাইনাল খেলতে পারে বলে মনে করা হচ্ছে।

‘যদি এভাবে চালিয়ে যেতে চান, তাহলে…’ করমর্দন বিতর্ক নিয়ে মুখ খুললেন পাকিস্তানি কোচ

অরূপ ঘনিষ্ঠ অনন্যার ওয়ার্ড অফিস থেকে মিলল কন্ডোম

মোদির যোগ দিবসের কর্মসূচির জন্যে ৭ দিন বন্ধ রেড রোড, যান চলাচল নিয়ন্ত্রণ একাধিক রাস্তায়

একাধিক অপরাধমূলক কাজে যুক্তের অভিযোগে বনগাঁর তৃণমূল যুব নেতা গ্রেফতার

‘৭ ডিসেম্বরের মধ্যে নতুন পুরবোর্ড,’ কলকাতাবাসীকে জানালেন শুভেন্দু অধিকারী

‘ডন ৩’ নিয়ে বিতর্কের মাঝে ৬.৩৬ কোটি টাকার ফেরারি কিনলেন রণবীর সিংহ

তারেকের উপদেষ্টাকে দিল্লিতে ঢুকতে বাধা, ভারতের দূতকে তলব বাংলাদেশ বিদেশ মন্ত্রকের

‘অনাকাঙ্খিত ঘটনা’, তারেকের উপদেষ্টাকে দিল্লিতে ঢুকতে বাধা প্রসঙ্গে বললেন বিদেশমন্ত্রী

‘তৃণমূলের আমলে পুরুষদেরও বিধবা ভাতা’, বিস্ফোরক দাবি শুভেন্দুর

বন্ধ হচ্ছে ইরান-আমেরিকার যুদ্ধ, জানুন কোথায়-কখন স্বাক্ষরিত হবে ‘শান্তি চুক্তি’

‘দলবদলু’দের নিশানা করা দলেই ‘ঠাঁই’ নিচ্ছেন কাকলি-শতাব্দী-দেবরা

ফ্ল্যাট, দোকান এবং পার্কিং দেওয়ার নামে কোটি টাকা আত্মসাতের অভিযোগ প্রোমোটারের বিরুদ্ধে

ব্ল্যাকমেলের জেরে আত্মঘাতী কলেজ ছাত্রী! উত্তপ্ত শান্তিপুর

ডিগবাজি! শুভেন্দুর প্রশংসায় পঞ্চমুখ অরূপ বিশ্বাস ঘনিষ্ঠ অনন্যা বন্দ্যোপাধ্যায়