আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

IPL শুরুর আগেই জোড়া ধাক্কা বেঙ্গালুরুর, অনিশ্চিত হ্যাজেলউড ও ম্যাক্সওয়েল

নিজস্ব প্রতিনিধি, বেঙ্গালুরু: আগামিকাল শুক্রবারই চলতি বছরের আইপিএলের পর্দা উঠছে। শেষ মুহুর্তের প্রস্তুতিতে সব দল। আগামী ২ এপ্রিল মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে প্রথম ম্যাচে মাঠে নামছে বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। আর ওই ম্যাচের আগেই কার্যত জোড়া ধাক্কা আরসিবি শিবিরে। অজি বোলার জশ হ্যাজেলউডকে প্রথম পর্বে যেমন পাবে না বিরাটের দল, তেমনই প্রথম ম্যাচে অনিশ্চিত অজি ব্যাটার গ্লেন ম্যাক্সওয়েলও। ফলে নতুন করে পরিকল্পনা সাজাতে হচ্ছে ফাফ ডুপ্লেসির দলকে।

চোটের কারণে সদ্য সমাপ্ত গাভাস্কার-বর্ডার ট্রফিতে খেলতে পারেননি হ্যাজেলউড। গত জানুয়ারিতে অনুশীলনের সময়ে পেশিতে চোট পান তিনি। সেই চোট পুরোপুরি সারেনি। তাছাড়া আগামী দিনে অস্ট্রেলিয়ার বেশ কিছু গুরুত্বপূর্ণ ম্যাচ রয়েছে। জুনে ভারতের বিরুদ্ধে বিশ্ব টেস্টের ফাইনাল রয়েছে। তার পরে পাঁচ ম্যাচের অ্যাশেজ রয়েছে ইংল্যান্ডের মাঠে। আর তার পরে রয়েছে বিশ্বকাপ। তাই হ্যাজেলউডকে নিয়ে কোনও ঝুঁকি নিতে চাইছেন না অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ডের কর্তারা।

হ্যাজেলউডের মতো চোট সমস্যায় জর্জরিত অজি ব্যাটার গ্লেন ম্যাক্সওয়েল। ভারত সফরে এলেও পায়ের চোটের কারণে এক দিনের সিরিজের শেষ দুটি ম্যাচে খেলতে পারেননি তিনি। চোট যাতে আর না বাড়ে তার জন্য আরসিবির হয়ে প্রথম ম্যাচেও না খেলার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

Published by:

Share Link:

More Releted News:

কাটল শনির দশা, নিশাঙ্কা-রাহুলের ঝোড়ো ইনিংসে রাজস্থানকে হারিয়ে জয়ী দিল্লি

বিধ্বংসী ব্যাটিং রিয়ান-ডোনোভানের, দিল্লিকে ২২৬ রানের লক্ষ্য দিল রাজস্থান

আইপিএল থেকে ফিরেই দুঃসংবাদ, গুরুতর চোটে এক মাস মাঠের বাইরে মিচেল

শুভমন আউট হতেই বল নিয়ে যা করলেন বিরাট, তাজ্জব দর্শকরা, রইল ভিডিও

বঙ্গে কে আসবে ক্ষমতায়? মনের কথা জানিয়ে দিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়

হোটেলের বাথরুমে মহিলাদের ভিডিও রেকর্ডের অভিযোগ, গ্রেফতার অনূর্ধ্ব-১৯ দলের ক্রিকেটাররা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ