নিউ ক্যাসেল-এর অ্যাডভাইসরি কমিটিতে এক বাঙালি

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ইংলিশ প্রিমিয়ার লিগের অন্যতম গুরুত্বপূর্ণ ক্লাব নিউ ক্যাসেল। ম্যাঞ্চেস্টার ইউনাইটেড থেকে ম্যান সিটির সমর্থক যেমন শুধু ইংল্যান্ডেই সীমাবদ্ধ নয়, ঠিক তেমনি নিউক্যাসেলের ক্ষেত্রেও প্রযোজ্য।

আর স্বনামধন্য এই ব্রিটিশ ক্লাবটির(British Club) অ্যাডভাইসরি কমিটিতে এবার স্থান পেলেন এক বাঙালি। এর থেকে গর্বের আর কি হতে পারে বলুন তো মাছে-ভাতে থাকা বাঙালির হৃদয়ে। যিনি এই অসাধ্য সাধন করেছেন সেই বাঙালি যুবকটি হলেন ড: মিয়াজেব চৌধুরী। মিয়াজেব ওপার বাংলার বাসিন্দা হলেও তিনি কর্মসূত্রে ছিলেন মার্কিন ভূমে।

মিয়াজেব নিউ ক্যাসেলে যোগদান করার এই পদে নিমুক্ত হওয়ার আগে নর্থ হামব্রিয়া ইউভার্সিটিতে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে সহকারী প্রফেসর হিসেবে নিযুক্ত ছিলেন। যেখানে অন্যান্য বিষয়ের মতো খেলাধুলোও ছিল অন্যতম বিষয়।মিয়াজেব নিউ ক্যাসেলে যোগদান বিশেষ তাৎপর্য বলেই মনে করছেন নিউ ক্যাসেল ক্লাব কর্তৃপক্ষের পাশাপাশি আন্তর্জাতিক ফুটবল বিশেষজ্ঞরাও। তাঁদের মতে, মিয়াজেবের অভিজ্ঞতাকে সম্বল করে ভবিষ্যতে ভালো ফল করবে বলেই ধারণা তাঁদের। সূত্রের খবর, আগামী তিন বছর তিনি নিউ ক্যাসেলের এই গুরুত্বপূর্ণ পদে থাকবেন।

উল্লেখ্য, নিউ ক্যাসেল ক্লাবটির জন্ম হয়েছিল ১৮৯২ সালে। এরপর ধীরে ইংলিশ প্রিমিয়ার লিগে তারা যথেষ্ট সাফল্য অর্জন করতে সমর্থ হয়। এমনকি সদ্য শেষ হওয়া ২০২২-২৩ মরশুমে তারা ইপিএলের আসরে চতুর্থ স্থান অর্জন করে। এর ফলে ২০২৩-২৪ ম্যশুমে উয়েফা ক্লাব চ্যাম্পিয়নশিপে খেলার যোগ্যতা অর্জন করেছে। আর এইরকম হাইভোল্টেজ ক্লাবের গুরুত্বপূর্ণ পদে একজন বাঙালির অধিষ্ঠান তাই সমগ্র বাঙালিকেই গৌরবান্বিত করেছে এটাই স্বাভাবিক।

আগামী চারটি রবিবার ব্লু লাইনে দীর্ঘক্ষণ বন্ধ থাকবে মেট্রো পরিষেবা

ছটপুজোর পরেই ভাগ্যবদল, সূর্যের গোচরে ভাগ্য খুলবে ৭ রাশির

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

দুষ্কৃতীকে ধরতে গিয়ে ভরা বাজারে গুলিবিদ্ধ কনস্টেবল

বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু হরিসা প্রন, রইল সহজ রেসিপি

দমদমে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা ও ছেলের দেহ, চাঞ্চল্য

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের