South Africa vs India: ফাইনাল টেস্টে বিরাটকে পাওয়ার আশায় দ্রাবিড়

পিঠে চোট পাওয়ায় দ্বিতীয় টেস্টে খেলতে পারেননি বিরাট

Share:

নিজস্ব প্রতিনিধি: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে শেষ এবং ফাইনাল টেস্ট ম্যাচে বিরাট কোহলিকে পাওয়ার আশায় হেড স্যর রাহুল দ্রাবিড়। একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে টিম ইন্ডিয়ার হেড স্যর জানিয়েছেন, ‘আমার মনে হয় এবং আমি বিশ্বাস করি, বিরাট খুব দ্রুত সুস্থ হয়ে উঠবে। কেপ টাউনের শেষ টেস্টের আগে আমাদের নেট সেশন রয়েছে। নেট সেশনে আশা করি নেট প্র্যাকটিসে বিরাটকে পাওয়া যাবে। ও আগের থেকে অনেকটাই সুস্থ। আমার সঙ্গে কথা হয়েছে। চ্যাটও করেছি। দিন চারেকের  মধ্যেই ও পুরোপুরি ফিট হয়ে যাবে বলে আমার মনে হয়। ’পিঠে চোট পাওয়ার কারণে দ্বিতীয় টেস্টে খেলতে পারেননি বিরাট কোহলি। তাঁর স্থলাভিষিক্ত হন কেএল রাহুল।

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভারতের সার্বিক পারফরম্যান্স নিয়ে স্যরকে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘দুটো দলের কাছেই এই টেস্ট সিরিজ রীতিমতো চ্যালেঞ্জিং । আমার মতে, দক্ষিণ চতুর্থ ইনিংসের পারফরম্যান্স তুলনামূলকভাবে অনেকটাই ভালো। আমাদের দলের পারফরম্যান্সের কথা বলতে গেলে, বিশেষ করে ওপেনিং জুটি, এককথায় দারুণ। ভালো পারফরম্যান্সের শেষ বলে কিছু হয় না। আগামীদিনে পারফরম্যান্স আরও ভালো করাই হবে আমাদের লক্ষ্য।’

ডিয়ান এলগারের পারফরম্যান্সেরও প্রশংসা শোনা গেল রাহুল গলায়। স্যর বলেন, ‘একবারে অধিনায়কোচিত ব্যাটিং। ওরকম একটা ঝকঝকে ইনিংসের দৌলতে দক্ষিণ আফ্রিকা সিরিজে সমতা ফেরায়।‘  সিরিজের তৃতীয় এবং সর্বশেষ ম্যাচ কেপটাউনে। শুরু ১১ জানুয়ারি থেকে। সিরিজ কার দখলে যায়, সে দিকে তাকিয়ে সকলে।

রাস পূর্ণিমায় কখন পুজো করবেন? জেনে নিন শুভক্ষণ

লাগবে না ময়দা, সুজি দিয়েই বানিয়ে ফেলুন স্বাস্থ্যকর মোমো

‘বাংলাদেশের জন্ম দিয়েছে ভারত, ধর্মের ভিত্তিতে দেশ ভাগ হয়েছিল,’ দাবি শমীকের

কতজন অনুপ্রবেশকারীকে বাংলাদেশে ডিপোর্ট করা হয়েছে? সংখ্যাটা জানালেন মুখ্যমন্ত্রী

‘এক কাঠা জমিতে নূন্যতম দু-হাজার টাকা ক্ষতিপূরণ,’ কৃষকদের পাশে দাঁড়িয়ে বললেন শুভেন্দু

নরেন্দ্র মোদিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর পোস্ট, গ্রেফতার মমতাপন্থী তৃণমূল নেতা

১৬ দিনের মাথায় ফের খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে লেপে দেওয়া হল কালি

৯ দিয়ে দাম শেষ করার নেপথ্যে কী রহস্য, জানলে অবাক হবেন

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

ধর্ষণের অভিযোগ উঠতেই ‘পিঠ বাঁচাতে’ বিজেপির সঙ্গে যোগাযোগ! ব্রাত্যের বিরুদ্ধে বিস্ফোরক সুকান্ত

ইন্দোনেশিয়ায় মিষ্টি তৈরির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার