ড্রোন আতঙ্ক! বন্ধ হয়ে গেল প্রিমিয়ার লিগের খেলা

যার জেরে বেশ কিছুক্ষণ বন্ধ থাকল খেলা।

Share:

আন্তর্জাতিক ডেস্ক: করোনার পর এবার ইংলিশ প্রিমিয়ার লিগে নেমে এল নেমে এল ড্রোন আতঙ্ক। যার জেরে বেশ কিছুক্ষণ বন্ধ থাকল খেলা। ব্রেনফোর্ড বনাম উলভারহ্যাম্পটন খেলা চলছিল। মাঠ ভর্তি দর্শকরা ম্যাচ উপভোগ করছিলেন। কিন্তু খেলার ২৮ মিনিট অতিক্রম করার পরই হঠাৎ করেই দেখা যায় মাঠের ওপর ঘুরে বেড়াচ্ছে একটি ড্রোন। সঙ্গে-সঙ্গে খেলা থামিয়ে দেন রেফারি। গোটা স্টেডিয়ামজুড়ে ছড়িয়ে পড়ে আতঙ্ক। রেফারি ফুটবলারদের ড্রেসিং রুমে চলে যেতে বলেন। পুলিশ মাঠে ঢুকে পড়ে ড্রোনটিকে লক্ষ্য করতে থাকে। 

তবে কিছুক্ষণ পর নিজে থেকেই ড্রোনটি নিজে থেকেই চলে যায়। পুলিশ নজরদারি চালালেও সন্দেহজনক কিছু পাওয়া যায়নি। প্রায় ১৯ মিনিট পর ফের খেলা শুরু হয়। ইদানিং সন্ত্রাসবাদীরা ড্রোনকে হামলার নতুন অস্ত্র হিসেবে ব্যবহার করছে। তাই সকলেই ভয় পেয়ে যান।

ম্যাচের আয়োজক দল বেনফোর্টের তরফ থেকে জানা গিয়েছে, ‘আতঙ্কের কারণে রেফারি খেলা বন্ধ করে দিতে বাধ্য হয়। পুলিশ বিষয়টি নিয়ে তদন্ত করছে’। তবে পুলিশে অনুমান, এটা স্টেডিয়ামের পাশাপাশি অঞ্চল থেকে কেউ এই কাজটি করেছে।

রাস পূর্ণিমায় কখন পুজো করবেন? জেনে নিন শুভক্ষণ

লাগবে না ময়দা, সুজি দিয়েই বানিয়ে ফেলুন স্বাস্থ্যকর মোমো

‘বাংলাদেশের জন্ম দিয়েছে ভারত, ধর্মের ভিত্তিতে দেশ ভাগ হয়েছিল,’ দাবি শমীকের

কতজন অনুপ্রবেশকারীকে বাংলাদেশে ডিপোর্ট করা হয়েছে? সংখ্যাটা জানালেন মুখ্যমন্ত্রী

‘এক কাঠা জমিতে নূন্যতম দু-হাজার টাকা ক্ষতিপূরণ,’ কৃষকদের পাশে দাঁড়িয়ে বললেন শুভেন্দু

নরেন্দ্র মোদিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর পোস্ট, গ্রেফতার মমতাপন্থী তৃণমূল নেতা

১৬ দিনের মাথায় ফের খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে লেপে দেওয়া হল কালি

৯ দিয়ে দাম শেষ করার নেপথ্যে কী রহস্য, জানলে অবাক হবেন

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

ধর্ষণের অভিযোগ উঠতেই ‘পিঠ বাঁচাতে’ বিজেপির সঙ্গে যোগাযোগ! ব্রাত্যের বিরুদ্ধে বিস্ফোরক সুকান্ত

ইন্দোনেশিয়ায় মিষ্টি তৈরির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার