ব্যাটারদের দাপটে পিছিয়ে পড়ছেন টি-টোয়েন্টি বোলাররা? বড় মন্তব্য দ্রাবিড়ের

Share:

নিজস্ব প্রতিনিধি: পরপর দুবার টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছে ভারত। ২০২৪ সালে রোহিত শর্মাদের বিশ্বকাপ জেতানোর নেপথ্যে ছিলেন ভারতের প্রাক্তন হেড কোচ রাহুল দ্রাবিড়। সম্প্রতি তিনি একটি গুরুত্বপূর্ণ মন্তব্য করেছেন। বলেছেন, টি-টোয়েন্টি ব্যাটিংয়ের ধারা সম্পূর্ণ বদলে গিয়েছে। ব্যাটাররা যেভাবে ঝড়ের গতিতে রান তুলছেন সেখানে বোলাররা অনেকটাই পিছিয়ে রয়েছেন। তাই বোলারদের এখন ‘পিছিয়ে পড়া অবস্থা থেকে উঠে আসতে’ হবে বলেই মনে করছেন রাহুল দ্রাবিড়।

ডাবলিন থেকে পিটিআই-কে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে দ্রাবিড় বলেছেন তিনি এটা দেখে অবাক হয়ে গিয়েছেন যে বৈভব সূর্যবংশী, আয়ুষ মাত্রে, প্রিয়ংশ আর্যের মতো তরুণরা এবং বিশ্বের এক নম্বর টি-টোয়েন্টি ব্যাটার অভিষেক শর্মা কীভাবে পাওয়ারপ্লেতে খেলার ধরণ পুরোপুরি বদলে দিয়েছেন। তিনি বলেছেন, “ প্রকৃত অর্থে, গত দুই-তিন বছরে ব্যাটিংয়ের যে মান দেখা গিয়েছে, তাতে আমার মনে হয় এই ফরম্যাটের বোলারদের ধীরে ধীরে পিছিয়ে পড়া অবস্থা থেকে উঠে আসতে হবে।” ভারতের প্রাক্তন অধিনায়ক এবং বিশ্বকাপজয়ী কোচ টি-টোয়েন্টি ব্যাটারদের ভূয়সী প্রশংসা করেছেন। বলেছেন, ব্যাটাররা এখন মাঠের এমন সব জায়গা গিয়ে বাউন্ডারির বাইরে বল পাঠাচ্ছেন যা আগে নাগালের বাইরে বলে মনে হতো। বলেছেন, “আমার মনে হয়, ব্যাটিং দক্ষতা, ছক্কা মারার ক্ষমতা এবং মাঠের বিভিন্ন অংশে বল পাঠানোর সামর্থ্য নিঃসন্দেহে অনেক গুণ উন্নত হয়েছে।”

আরও পড়ুন: পয়েন্ট টেবিলে শীর্ষ স্থান দখলের লক্ষ্যে ইন্টার কাশীর বিপক্ষে আজ খেলতে নামছে মোহনবাগান

রাজস্থান রয়্যালস এবং দিল্লি ক্যাপিটালসের মতো আইপিএল দলকে কোচিং করানো খেলোয়াড় বলেছেন, “বোলারদের নিজেদের দক্ষতার ওপর কাজ করে যেতে হবে এবং উন্নতি করতে হবে। আমি নিশ্চিত, তাদের মধ্যে কেউ কেউ ঠিকই নিজেদের আলাদাভাবে প্রমাণ করতে এবং জায়গা ধরে রাখতে সক্ষম হবে।” তিনি আরও বলেছেন, “আমার মনে হয়, ভারসাম্যের দিক থেকে দেখলে, এই মুহূর্তে কিছু বোলারের তুলনায় অনেক বেশি ব্যাটসম্যান আধুনিক টি-টোয়েন্টি খেলার চাহিদার সাথে মানিয়ে নিতে সক্ষম। দুই-তিন বছরের মধ্যে হয়তো এই পরিস্থিতি বদলে যেতে পারে। আমার মনে হয়, এমন যেকোনো কিছুই বোলারদের আরেকটু বেশি সুযোগ করে দেবে। কিন্তু আমি এখনও মনে করি যে আগামী কয়েক বছরের মধ্যে আমরা হয়তো বোলারদের কিছুটা ঘুরে দাঁড়াতে এবং বলকে আরেকটু বেশি সুইং করাতে দেখব।”

২৭ বছরেই সব শেষ, ঘুমের মধ্যেই শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন ‘ঘোস্ট’ অভিনেত্রী অনন্যা রাজ

‘১ কোটি ৪৩ লক্ষ পরিবার আয়ুষ্মান ভারত প্রকল্পের আওতায়,’ ঘোষণা মুখ্যমন্ত্রীর

২১ অগস্ট তারেকের সফরের আগেই ঢাকার হাতে হাদির দুই খুনিকে তুলে দিচ্ছে মোদি সরকার?

রাতের অন্ধকারে বিরসা মুণ্ডা-আম্বেদকরের মূর্তি ভাঙল দুষ্কৃতীরা, চাঞ্চল্য তাহেরপুরে

‘হেনস্থার জন্য মানসিক চাপে ছিলেন আশিসদা’, প্রাক্তন মন্ত্রীর আত্মহত্যায় শোকাহত মমতা

মেয়ের বান্ধবীকে যৌন হেনস্থা, অভিযুক্তকে মারধর করে পুলিশের হাতে তুলে দিল স্থানীয়রা

‘বিজেপি হলেও ছাড় নেই’, বাঁকুড়ায় সিজেপি সমর্থকের বাড়িতে হামলা নিয়ে কড়া বার্তা শুভেন্দুর

শ্যাম্পু-তেল দিয়েও থামছে না চুল পড়া? বাড়িতেই বানান এই ৫ হেয়ার মাস্ক

‘আশিসদাকে কেউ হয়তো ফোন করে ভয় দেখাতে পারে,’ বিস্ফোরক দাবি মুখ্যমন্ত্রীর

কৃষকদের ‘দিল্লি চলো’ অভিযানকে কেন্দ্র করে কড়া নিরাপত্তা, সীমানা সিল করল পুলিশ

নিম্নচাপের জেরে রাজ্যজুড়ে বদল আবহাওয়ার, আজ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় অতি ভারী বৃষ্টির পূর্বাভাস

সাগরে নিম্নচাপের জের, অতি ভারী বৃষ্টিতে ভাসবে কলকাতা

‘বন্দেমাতরম’ ইস্যুতে সোনিয়াকে বিঁধলেন অমিত শাহ-শুভেন্দু অধিকারী

‘মুখ্যমন্ত্রী যা বলছেন তাই করছেন,’ আচমকাই শুভেন্দুর প্রশংসায় পঞ্চমুখ বীরভূমের কেষ্ট