PSL-এ সাদা বল গোলাপি হওয়া নিয়ে কটাক্ষ প্রাক্তন পাক ক্রিকেটারের

Share:

নিজস্ব প্রতিনিধি: পাকিস্তান মানেই বিতর্ক। চলতি বছরে পিএসএলের শুরুর প্রথম ম্যাচকে ঘিরে শুরু হয়েছে প্রবল চর্চা। কারণ ২২ গজের ময়দানে ঘটে যায় অদ্ভুত ঘটনা। ম্যাচে ব্যবহৃত সাদা বল হঠাৎ করেই গোলাপি হয়ে যায়। এই নিয়ে শুরু হয়েছে বিতর্ক। গোটা ঘটনায় হতবাক ক্রিকেট দুনিয়া। অজি তারকা মার্নাস লাবুশানে ক্ষোভ উগরে দিয়েছেন। এবার সাদা বল গোলাপি হওয়া নিয়ে কটাক্ষ করলেন খোদ প্রাক্তন পাকিস্তানি ক্রিকেটার কামরান আকমল। গোটা পরিস্থিতি নিয়ে মজার মন্তব্য করেন।

সাদা বল গোলাপি হওয়া প্রসঙ্গে আকমল বলেন, “প্রতিটি শহরেই একটি দোপাট্টার গলি থাকে যেখানে আপনি আপনার দোপাট্টা রঙ করতে পারেন। দেখে মনে হচ্ছে কিটগুলো সেখান থেকেই সরাসরি এসেছে। প্রথমে আমি ভেবেছিলাম ক্যামেরার কারণে বলটি গোলাপি দেখাচ্ছে। কিন্তু এটি স্পনসরশিপ বোর্ড থেকেও হতে পারে।” জানিয়ে রাখা ভালো, লাবুশেন স্বীকার করেছেন যে তাঁর পেশাদার ক্যারিয়ারে পোশাক থেকে বলে রঙ লাগার ঘটনা তিনি কখনো দেখেননি।

আরও পড়ুন: IPL-এর এই নিয়ম নিয়ে ব্যপক শোরগোল! প্রশ্ন তুললেন গিল, অবস্থান জানাল বিসিসিআই

 

ম্যাচ-পরবর্তী সংবাদ সম্মেলনে লাবুশেন সাংবাদিকদের বলেন, “দ্বিতীয় ওভারের পর আমি আম্পায়ারদের বলেছিলাম, ‘কী হচ্ছে? বলটা তো লাল।’ এটা নিশ্চয়ই পোশাক বা ওই জাতীয় কিছু থেকে হয়েছে। আমি এর আগে এমন কিছু দেখিনি।” ঘটনায় হতাশ হলেও অস্ট্রেলিয়ান তারকা আশা প্রকাশ করেন যে ফ্র্যাঞ্চাইজির মালিকরা দ্রুত এই সমস্যার সমাধান করবেন। তিনি আরও বলেন, “আমি এমন ঘটনা দেখেছি যেখানে ব্যাটের কোনো কিছু বলে লেগে যায়, বা প্যাডে লেগে কিছুটা রঙ উঠে আসে। কিন্তু পোশাকের ক্ষেত্রে এমনটা হতে আমি কখনো দেখিনি। আমি নিশ্চিত যে তারা আগামী কয়েকটি ম্যাচের মধ্যেই এর সমাধান করে ফেলবে।” এই বিষয় নিয়ে অনেকেই কটাক্ষ করেছেন। উঠেছে হাসির রোলও। লাহোর কালান্দার্স জেতার পর হায়দ্রাবাদ কিংসমেন এক্স হ্যান্ডেলে একটি রসিকতাপূর্ণ পোস্ট শেয়ার করে পিএসএল-এর প্রথম ‘পিঙ্ক-বল ম্যাচ’ জেতার জন্য প্রতিপক্ষকে অভিনন্দন জানিয়েছে।

আগামী চারটি রবিবার ব্লু লাইনে দীর্ঘক্ষণ বন্ধ থাকবে মেট্রো পরিষেবা

ছটপুজোর পরেই ভাগ্যবদল, সূর্যের গোচরে ভাগ্য খুলবে ৭ রাশির

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

দুষ্কৃতীকে ধরতে গিয়ে ভরা বাজারে গুলিবিদ্ধ কনস্টেবল

বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু হরিসা প্রন, রইল সহজ রেসিপি

দমদমে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা ও ছেলের দেহ, চাঞ্চল্য

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের