Durand Cup 2024: ডুরান্ডের প্রথম ম্যাচে কষ্টার্জিত জয় সবুজ-মেরুনের

Share:

নিজস্ব প্রতিনিধি: ডুরান্ড কাপের প্রথম ম্যাচে কাশ্মীরের অনামী ক্লাব ডাউনটাউন হিরোজকে নামমাত্র গোলে হারিয়ে অভিযান শুরু করল মোহনবাগান। শনিবার যুবভারতী ক্রীড়াঙ্গনে ম্যাচের ৭৩ মিনিটে সবুজ মেরুনের হয়ে জয়সূচক গোলটি করেছেন সুহেল ভাট। জিতে তিন পয়েন্ট পেলেও দলের খেলায় সন্তুষ্ট হতে পারেননি বাগান সমর্থকরা।

এদিন ডুরান্ডের প্রথম ম্যাচে ভাঙাচোরা দল নিয়েই মাঠে নেমেছিল মোহনবাগান। কিন্তু কাশ্মীরের অনামী এবং তরুণ ফুটবলারদের বিরুদ্ধে বাস্তব রায়ের শিষ্যরা দাপট দেখাতে পারেননি। বরং ছন্নছাড়া ফুটবল খেলেছেন। বাগানের খেলোয়াড়রা এমন কোনও আক্রমণ শানাতে পারেননি যাতে গোল হতে পারে। আশিস রাই, গ্লেন মার্টিন্সের মতো অভিজ্ঞদের কাঁধে ছিল বাড়তি দায়িত্ব। কিন্তু সেই দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছেন তাঁরা। একবারই গোলের সুযোগ পেয়েছিল সবুজ মেরুন ব্রিগেড। ফ্রি কিক থেকে সুহেলের নেওয়া বাঁ পায়ের শট পোস্টে লেগে বেরিয়ে যায়। মোহনবাগানের তুলনায় বরং অনেক বেশি আগ্রাসী দেখিয়েছে কাশ্মীরের অনামী ক্লাবটিকে। যদিও ফিনিশিংয়ের অভাবে গোল পায়নি। শেষ পর্যন্ত গোলশূন্য অবস্থাতেই বিরতিতে যায় দুই দল।

দ্বিতীয়ার্ধের শুরুতেই গোলের জন্য ঝাঁপায় সবুজ-মেরুন ব্রিগেড। গোলের লক্ষ্যে একের পর এক আক্রমণ শানাতে শুরু করে। কিন্তু কাশ্মীরের ক্লাবটির রক্ষণ ভেদ করতে পারেনি। উল্টে ৭১ মিনিটের মাথায় কর্নার থেকে বাগান গোলরক্ষক জাহিদ একটি বল ধরতে গিয়ে মিস করেন। ডাউনটাউনের কোনও ফুটবলার পায়ে বল লাগাতে পারলেই গোল হয়ে যেত। কিন্তু তা পারেনি। এর দুই মিনিট বাদে মার্টিন্সের পাস ধরে বক্সে বল বাড়ান অভিষেক। ডান প্রান্ত ধরে উঠে আশিস পাস বাড়ান সুহেলের দিকে। বক্সের মধ্যে থেকে গোল করতে ভুল করেননি কাশ্মীরের ছেলে। ১-০ গোলে এগিয়ে যাওয়ার পরেই আক্রমণাত্মক ভূমিকা ছেড়ে রক্ষণাত্মক ভূমিকায় অবতীর্ণ হয় বাস্তব রায়ের শিষ্যরা। গোলরক্ষকও বদল করেন বাগান কোচ। জাহিদকে তুলে নিয়ে চলতি বছর দলে যোগ দেওয়া ধীরাজ সিংহকে নামানো হয়। যদিও প্রথম ম্যাচে তাঁকে তেমন অগ্নিপরীক্ষায় পড়তে হয়নি। শেষ পর্যন্ত ১-০ গোলে জিতেই মাঠ ছাড়ে সবুজ মেরুন ব্রিগেড।

রাজমিস্ত্রির কাজে গিয়ে মর্মান্তিক মৃত্যু যুবকের, শোকস্তব্ধ মানিকনগর

মসজিদের ভিতরে ৫ বছরের শিশুকে ধর্ষণ, পুলিশের জালে পাষণ্ড ইমাম

শেষ রক্ষা হল না, বাথরুমের গোপন সুড়ঙ্গ থেকে নায়িকা ববির স্বামীকে পাকড়াও করল পুলিশ

গাইঘাটায় বৌমাকে পিটিয়ে শ্রীঘরে তৃণমূল নেত্রী, আদালতে যাওয়ার পথে ডিম থেরাপি

চাকরি দেওয়ার নামে প্রতারণা, অভিষেকের আপ্তসহায়কের বিরুদ্ধে দায়ের FIR

ইংল্যান্ডের বিরুদ্ধে দলে ফিরলেন বিরাট, শতরান করেও উপেক্ষিত যশস্বী

মাঠে গরু আনতে গিয়ে বাজ পড়ে মৃত্যু সিভিক ভলান্টিয়ারের

নীতীশ পুত্র বিহারের স্বাস্থ্যমন্ত্রী নিশান্তের যোগাভ্যাস হাসির রোল তুলল নেট দুনিয়ায়

কয়েক ঘণ্টার বৃষ্টিতেই জলমগ্ন তিলোত্তমা, চাঁদনি চকে গাছ পড়ে বন্ধ সেন্ট্রাল অ্যাভিনিউ

‘বাংলা ভারতের পুনর্জাগরণকে গতি দিয়েছে’, গার্ডেনরিচ থেকে বললেন মোদি

মাত্র ১১ বলে ৫০ রান, দ্রুততম অর্ধশতরান করে বিশ্বরেকর্ড বৈভবের

গরমে চুল সামলাতে নাজেহাল? সমস্যা সমাধানে ব্যবহার করুন ৭ ট্রেন্ডি হেয়ার অ্যাক্সেসরিজ

ফের ধাক্কা খেলেন মমতা, বিদ্রোহী শিবিরে ইটাহারের বিধায়ক

দুর্নীতির অভিযোগে কাঠগড়ায় স্পেনের ফার্স্ট লেডি, দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করল আদালত