বাদ পড়েছিলেন বিশ্বকাপ থেকে, মাত্র ৩৮ বছরেই না ফেরার দেশে  ডাচ রেফারি

Share:

নিজস্ব প্রতিনিধি: বিশ্বকাপের প্রথম সেমিফাইনালের আগেই মনভাঙা খবর। এক যৌন হেনস্থার মামলায় লন্ডন মেট্রোপলিটান পুলিশের হাতে গ্রেফতার হওয়ার কারণে মনোনীত হয়েও বিশ্বকাপ কাপ থেকে বাদ পড়েছিলেন নেদারল্যান্ডসের রেফারি রব ডিপেরিঙ্ক। আর বিশ্বকাপ চলাকালীনই মাত্র ৩৮ বছর বয়সে পাড়ি দিলেন না ফেরার দেশে। যদিও ডিপেরিঙ্ক কিভাবে মারা গেলেন তা এখনও জানা যায়নি। তবে তরুণ রেফারির অকালপ্রয়াণে শোকপ্রকাশ করেছে নেদারল্যান্ডস ফুটবল অ্যাসোসিয়েশন।

২০১৭ সাল থেকেই ডাচ প্রিমিয়ার লিগে রেফারির গুরুদায়িত্ব পালন করেছিলেন ডিপেরিঙ্ক। তাছাড়া ২০২৪ সালেও ইউরো কাপে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারির (ভিএআর) প্যানেলে ছিলেন। চলতি বিশ্বকাপেও ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারির (ভিএআর) প্যানেলে ছিলেন ডিপেরিঙ্ক। কিন্তু গত এপ্রিলে ক্রিস্টাল প্যালেস ও ফিওরেন্তিনার মধ্যকার কনফারেন্স লিগের ম্যাচে অফিসিয়ালের দায়িত্ব পালন করতে লন্ডনে গিয়েই মামলার জটিলতায় জড়িয়ে পড়েন। এক কিশোরকে যৌন হেনস্থার অভিযোগে তাঁকে গ্রেফতার করে লন্ডনের মেট্রোপলিটন পুলিশ। গ্রেফতার করার পর মে মাসে ডিপেরিঙ্ককে বিশ্বকাপের রেফারি তালিকা থেকে বাদ দেয় ফিফার রেফারিং কমিটি। যদিও তার পরেই ডিপেরিঙ্কর বিরুদ্ধে থাকা মামলাটি পর্যাপ্ত প্রমাণের অভাবে খারিজ হয়ে যায়। ততদিনে যা ক্ষতি তা হয়ে গিয়েছে।

মৃত্যুর আগে নেদারল্যান্ডসের সংবাদমাধ্যম, ‘ডি টেলেগ্রাফ’-কে দেওয়া এক সাক্ষাৎকারে ডিপেরিঙ্ক বলেছিলেন, ‘আমার বিরুদ্ধে এই মিথ্যা অভিযোগ তোলায় প্রচণ্ড আঘাত পেয়েছি। শুরু থেকেই আমি পুলিশি তদন্তে পুরোপুরি সহযোগিতা করেছি এবং ফিফা, উয়েফা ও ডাচ ফুটবল অ্যাসোসিয়েশনকেও সবকিছু স্পষ্টভাবে জানিয়েছি। তবে এটা খুবই দুঃখজনক যে ফিফা আমাকে বিশ্বকাপে আর না রাখার সিদ্ধান্ত নিয়েছে। ওই সিদ্ধান্ত আমাকে ভীষণ হতাশ করেছে।’

কলম্বিয়ায় ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২২৪, নিখোঁজ আড়াই হাজারের বেশি

ঠান্ডা দই বনাম আইসক্রিম, জেনে নিন কোনটি বেশি স্বাস্থ্যকর?

সেলুনে সতীর্থ সরফরাজের চুল কাটছেন মোহাম্মদ সিরাজ! ভাইরাল ভিডিও

বুধের সকালে চমক দেবে বৃহস্পতি! টাকার জোয়ারে ভাসবেন ৭ রাশির জাতক-জাতিকারা

 সম্পর্কের শৈত্য কাটছে! অগস্টের শেষ সপ্তাহে দিল্লি সফরে আসছেন তারেক রহমান

‘পাথর সম্রাট’ টুলুর বিরুদ্ধে রেড কর্নার নোটিস জারি করল সিউড়ি আদালত

‘ধর্মান্তকরণ রুখতে নতুন আইন আনছে রাজ্য,’ ঘোষণা শুভেন্দুর

পাঁচ বছরেই দেবরাজের সম্পত্তির পরিমাণ ১০০ কোটি টাকা! ইডিকে নতুন তথ্য দিল পুলিশ

গাঁজা সেবন করেই বিমান চালাচ্ছিলেন ফুকেত-দিল্লি এয়ার ইন্ডিয়ার পাইলট!

অভয়ার ধর্ষণ-খুনের দিন হাসপাতালে থাকা চিকিৎসক-নার্স, কর্মীদের তলব সিবিআইয়ের

বিএসএফ-বিজিবি পতাকা বৈঠকের পরে মুক্তি পেল বাংলাদেশিদের হাতে অপহৃত তেহট্টের দুই চাষি

‘দুর্নীতির খোঁজ চললেও, মানুষকে আগে পরিষেবা দিতে হবে,’ নির্দেশ দিলীপ ঘোষের

টুলুর ‘সাম্রাজ্য’-এর শিকড় খুঁজতে পুলিশের আতশকাচের নিচে আত্মীয়রা

হালিশহরের পর শ্যামবাজার, ফের মমতাকে ঘিরে বিক্ষোভ, শুনতে হল চোর স্লোগান