টি-টুয়েন্টিতে নয়া মাইলফলক ছুঁলেন ডোয়াইন ব্র্যাভো

টি-টুয়েন্টিতে ৬০০ উইকেট শিকারে ৫১৬টি ম্যাচ খেলেছেন ব্র্যাভো। সবচেয়ে বেশি ম্যাচ খেলেছেন ওয়েস্ট ইন্ডিজের হয়ে।

Share:

নিজস্ব প্রতিনিধি: সীমিত ওভারের টি-টুয়েন্টি ক্রিকেটে নয়া মাইলফলক ছুঁলেন ক্যারিবিয়ান ক্রিকেটার ডোয়াইন ব্র্যাভো ( Dwayne Bravo)। বৃহস্পতিবার বিশ্বের প্রথম প্রথম ক্রিকেটার হিসেবে টি-টুয়েন্টিতে ৬০০ উইকেট শিকার করলেন তিনি। লন্ডনের কেনিংটন ওভালে নর্দার্ন সুপারচার্জার্স (Northern Superchargers) ও ওভাল ইনভিন্সিবলসের (Oval Invincibles) মধ্যে অনুষ্ঠিত ম্যাচে এই অনন্য কীর্তি অর্জন করেন তিনি।

টি-টুয়েন্টি ক্রিকেটে নয়া মাইলফলকে পৌঁছতে দুই উইকেট প্রয়োজন ছিল ব্র্যাভোর। ওভালে প্রথমে রাইলি রুশোকে (Rilee Rushow) আউট করেন তিনি। যদিও আম্পায়ার প্রথমে আউট দেননি। কিন্তু রিভিউ নেন ব্র্যাভো। আর তাতেই সাফল্য পান। স্যাম কারানের (Sum Carran) অফস্টাম্প ভেঙে দিয়ে ৬০০ উইকেট সংগ্রহ করেন ক্যারিবিয়ান ক্রিকেটার। যদিও এমন নজিরবিহীন সাফল্যের দিনে কিছুটা তেতো স্বাদ পেতে হয়েছে ব্র্যাভোকে। কেননা, তাঁর দল নর্দার্ন সুপারচার্জার্স (Northern Superchargers) তিন উইকেটে হেরে গিয়েছে।

টি-টুয়েন্টিতে ৬০০ উইকেট শিকারে ৫১৬টি ম্যাচ খেলেছেন ব্র্যাভো। সবচেয়ে বেশি ম্যাচ খেলেছেন ওয়েস্ট ইন্ডিজের হয়ে। দেশের হয়ে ৯১ ম্যাচে ৭৮ উইকেট নিয়েছেন। আর বাকি ৫২২ উইকেট নিয়েছে বিভিন্ন ফ্র্যাঞ্চাইজির হয়ে। চেন্নাই সুপার কিংসের (Chennai Super Kings) জার্সি গায়ে মাঠে নেমে ১৫৪টি উইকেট। ক্যারিবিয়ান অলরাউন্ডারের ধারে-কাছে কেউ নেই। টি-টুয়েন্টিতে সর্বোচ্চ উইকেট শিকারির তালিকায় ব্র্যাভোর পিছনে রয়েছেন আফগানিস্তানের অলরাউন্ডার রশিদ খান (Raseed Khan) (৪৬৬ উইকেট) ও শ্রীলঙ্কার স্পিনার সুনীল নারিন (Sunil Narain) (৪৬০)।

 

সাতসকালে শওকতের বাড়িতে NIA হানা, আটক প্রাক্তন বিধায়কের ছেলে

গরমের দাপটের মাঝেই বদলাবে আবহাওয়া, বৃষ্টির পূর্বাভাস রাজ্যজুড়ে

বিশ্বাস, ইতিহাস ও ভ্রমণের এক অনন্য মেলবন্ধন, ঘুরে আসুন দেবভূমি হরিদ্বার

আমেরিকার সঙ্গে আলোচনা, শর্তসাপেক্ষে যুদ্ধবিরতিতে রাজি ইজরায়েল-লেবানন

৬০০০ mAh ব্যাটারি, 120Hz ডিসপ্লে! কম দামে নতুন চমক নিয়ে হাজির HMD Vibe 2 5G

সাইবারডেক, Gen Z-র নতুন টেক ফ্যাশন নাকি ভবিষ্যতের কম্পিউটিং সিস্টেম?

চিনি পুরোপুরি ছাড়তে হবে না! রক্তে শর্করার ওঠানামা এড়াতে সহজ উপায় জানালেন চিকিৎসকরা

বিহারের হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ডে একাধিক রোগীর মৃত্যু

ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেইনির সঙ্গে বৈঠকে বসতে চান ডোনাল্ড ট্রাম্প

আওয়ামী লীগ পুনর্গঠনে ‘বোন’ রেহানার অনুসারীদের বাদ দিচ্ছেন শেখ হাসিনা

দোকানে রাখা মমতার ছবি নিয়ে বিড়ম্বনায় পাহাড়-ডুয়ার্সের দোকানিরা

একটি পাকা চুল তুললে কি আরও বেশি চুল পাকে? জানুন আসল সত্য

দীর্ঘ বিরতির পর খুলল ইউনেস্কো স্বীকৃত ‘ফুলের উপত্যকা’, পর্যটকদের ভিড় উপচে পড়ল

গ্রীষ্মের মরশুমে নতুন ট্রেন্ড, আমের স্বাদে বিয়ারে মাতছে সকলে