ডি ওয়াই পাটিলে আজ রাহুল বনাম পন্থ দ্বৈরথ

আজ টুর্নামেন্টের ১৫তম ম্যাচে মুখোমুখি হতে চলেছে লখনউ সুপার জায়ান্টস এবং দিল্লি ক্যাপিটালস।

Share:

নিজস্ব প্রতিনিধি: গত বুধবার রাতে মুম্বই ইন্ডিয়ান্সে বিরুদ্ধে দুর্দান্ত জয় তুলে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স। প্যাট কামিন্সের ১৫ বলে ৫৬ রানের ঝড়ো ইনিংসের উপর ভর করে চার ওভার বাকি থাকতেই ম্যাচ জিতে নিয়েছে নাইটরা। সেই সঙ্গে পয়েন্ট টেবিলের শীর্ষেও উঠে এসেছে কেকেআর। একটা অনবদ্য ম্যাচ দেখতে পেয়েছে ক্রিকেটপ্রেমীরা। বলতে গেলে একপ্রকার জমে গিয়েছে আইপিএল। আজ টুর্নামেন্টের ১৫তম ম্যাচে মুখোমুখি হতে চলেছে লখনউ সুপার জায়ান্টস এবং দিল্লি ক্যাপিটালস। মুম্বইয়ের ডি ওয়াই পাটিল স্টেডিয়ামে লক্ষ্মীবারের সন্ধ্যায় রাহুল বনাম পন্থ লড়াই দেখতে প্রস্তুত সকলে।

তিন ম্যাচে চার পয়েন্ট নিয়ে টেবিলের পঞ্চম স্থানে রয়েছে লখনউ সুপার জায়ান্টস। আর এক ম্যাচ কম খেলে ২ পয়েন্ট নিয়ে সপ্তম স্থানে রয়েছে দিল্লি ক্যাপিটালস। তথা লড়াইটা পাঁচ বনাম সাতের। দুই পক্ষই জয়ের জন্য বদ্ধপরিকর। বিশেষ করে গত ম্যাচে দিল্লিকে হারের মুখ দেখতে, তাই জয়ের সরণিতে ফেরার জন্য মরিয়া হয়ে রয়েছে পন্থ অ্যান্ড কোম্পানি। তারকা অজি ওপেনার ডেভিড ওয়ার্নার এবং আনরিচ নর্টজে দলে যোগ দেওয়ায় ব্যাটিং-বোলিং উভয় ক্ষেত্রেই দিল্লির শক্তি বেশ খানিকটা বেড়েছে বললেই চলে।

অন্যদিকে, মার্কোস স্টোইনিস ছাড়া বাকি সব বিদেশিকেই পেয়ে গিয়েছে লখনউ শিবির। গত ম্যাচে বল হাতে রীতিমতো জ্বলে উঠেছিলেন তরুণ পেসার আবেশ খান। পাশাপাশি, জেসন হোল্ডার, ক্রুনাল পান্ডিয়ারাও বল হাতে ভরসা জুগিয়েছেন। পাশাপাশি, ব্যাটিংয়ে নির্ভরতা দিয়েছেন অধিনায়ক রাহুল এবং দীপক হুডা। এভিন লুইস, কুইনটন ডি ককরা গত ম্যাচে রান পাননি। তাই দিল্লির বিপক্ষে রানে ফেরার জন্য মরিয়া হয়ে রয়েছেন তাঁরা। আর সেই সঙ্গে ওপেনার আয়ুষ বাদোনির ব্যাটও নির্ভরতা অনেকটাই আশার আলো দেখাচ্ছে লখনউ শিবিরকে।

রাস পূর্ণিমায় কখন পুজো করবেন? জেনে নিন শুভক্ষণ

লাগবে না ময়দা, সুজি দিয়েই বানিয়ে ফেলুন স্বাস্থ্যকর মোমো

‘বাংলাদেশের জন্ম দিয়েছে ভারত, ধর্মের ভিত্তিতে দেশ ভাগ হয়েছিল,’ দাবি শমীকের

কতজন অনুপ্রবেশকারীকে বাংলাদেশে ডিপোর্ট করা হয়েছে? সংখ্যাটা জানালেন মুখ্যমন্ত্রী

‘এক কাঠা জমিতে নূন্যতম দু-হাজার টাকা ক্ষতিপূরণ,’ কৃষকদের পাশে দাঁড়িয়ে বললেন শুভেন্দু

নরেন্দ্র মোদিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর পোস্ট, গ্রেফতার মমতাপন্থী তৃণমূল নেতা

১৬ দিনের মাথায় ফের খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে লেপে দেওয়া হল কালি

৯ দিয়ে দাম শেষ করার নেপথ্যে কী রহস্য, জানলে অবাক হবেন

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

ধর্ষণের অভিযোগ উঠতেই ‘পিঠ বাঁচাতে’ বিজেপির সঙ্গে যোগাযোগ! ব্রাত্যের বিরুদ্ধে বিস্ফোরক সুকান্ত

ইন্দোনেশিয়ায় মিষ্টি তৈরির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার