যুবভারতীতে আজ ৭-১, না ৮-০

দুই দল আইএসএলে মুখোমুখি হয়েছে পাঁচবার

Share:

নিজস্ব প্রতিনিধি: চার মাস আগে যুবভারতীতে মুখোমুখি হয়েছিল লাল-হলুদ আর মোহনবাগান। সে ম্যাচে মোহন শিবিরের হুগো বুমু এবং মনবীর সিংয়ের গোলে পরাজিত হয়েছিল লাল-হলুদ। মোহন বাগান প্লে-ওফে জায়গা করে নিলেও লাল হলুদ শিবির পারেনি। তবে শেষ ম্যাচে মুম্বইকে হারিয়ে তারা সবাইকে চমকে দিয়েছে। শনিবার যুবভারতীতে চার মাস আগের পুনরাবৃত্তি হবে না উল্টো ছবি দেখা যাবে, তার জন্য আমাদের অপেক্ষা করতে হবে আরও কয়েক ঘণ্টা। আইএসএলে ঢোকার পর আজপর্যন্ত একবারের জন্য মোহনবাগানকে হারাতে পারেনি ইস্টবেঙ্গল। আজ কিছুটা হলেও তাদের সামনে চাকা ঘোরানোর সুযোগ রয়েছে। দুই দল আইএসএলে মুখোমুখি হয়েছে পাঁচবার। মোহন শিবির সূত্রে জানা গিয়েছে, তাদের তিন বিদেশি শনিবারের ম্যাচে দেখা না পাওয়ার সম্ভাবনা রয়েছে। তিনজন না হলেও দুইজনের ব্যাপারে নিশ্চিত। যে তিনজনকে কেন্দ্র করে অনিশ্চয়তা তৈরি হয়েছে তারা হল হ্যামিল, হুগো বুমোস, কার্ল ম্যাকহিউ। অন্যদিকে, লাল-হলুদ শিবির ক্লেটন সিলভা, জ্যাক জার্ভিস, ইভান গঞ্জালেস, জর্ডান, লিমা, কিরিয়াকুকে নিয়ে মাঠে নামবে।

ইস্টবেঙ্গলের ভরসা ক্লেটন সিলভা। সিলভা এই মুহূর্তে সর্বোচ্চ স্কোরার। ছন্দে রয়েছেন ব্রাজিলিয়ানও। মোহন বাগানের ডিফেন্সের কাছে সে একটা চ্যালেঞ্জ। মোহনবাগানের বড় ভরসা অস্ট্রেলিয়ার তারকা দিমিত্রি পেত্রাতস। স্ট্রাইকার হিসেবে তেমন উল্লেখযোগ্য না হলেও খেলেন বু্দ্ধি খরচ করে। সবুজ-মেরুন দলের সর্বোচ্চ গোলদাতা। এখনো পর্যন্ত সাতটি গোল করেছেন। লাল-হলুদ শিবিরের মহেশ ও জেরি বেশ কয়েকটি দুরন্ত ফুটবল উপহার দিয়েছেন। সেটা  বাগানকে চিন্তায় রেখেছে। 

তারাপীঠ-কলকাতার পর রামপুরহাটের জনবহুল এলাকায় হোটেলে আগুন, চাঞ্চল্য এলাকাজুড়ে

জাতীয় সড়কে ডিভাইডারে ধাক্কা মেরে উল্টে গেল যাত্রীবাহী বাস, মৃত ১

তিন মাস পার! অন্নপূর্ণার টাকা পাওয়ায় স্বামীর সঙ্গে অশান্তি, চরম পদক্ষেপ গৃহবধূর

বুদ্ধ-জায়াকে দেখতে হাসপাতালে মুখ্যমন্ত্রী, কেমন আছেন মীরা দেবী?

‘চোখের সামনে ছেলেকে মেরে ফেলল শ্বশুর বাড়ির লোক’, চাঞ্চল্যকর দাবি সফটওয়্যার ইঞ্জিনিয়ারের মায়ের

‘অন্নপূর্ণার টাকা না পেলে আমি ব্যবস্থা করব’, আশ্বাস রচনার

বাড়ি ফিরতেই গ্রেফতার নিউ মার্কেটের অভিশপ্ত শিখা ইন হোটেলের মালিক

ফায়ার লাইসেন্স নেই, বিদ্যুৎ বিচ্ছিন্ন করে শহরের ছ’টি হোটেল বন্ধ করলেন পুরমন্ত্রী

‘মোদির জন্মদিনে অন্নপূর্ণা দিবস পালন করব,’ ঘোষণা শুভেন্দুর

পাহাড়ের উন্নয়নের দায়িত্বে শাহ, সমস্যা সমাধানে কমিটি গড়ে দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী

‘মমতার সরকার লক্ষ্মীর ভাণ্ডার দিয়ে অভ্যাস খারাপ করে দিয়েছে’, বিস্ফোরক দিলীপ

‘যাদবপুরে ঢুকে রয়েছে টুকড়ে টুকড়ে গ্যাং,’ ভবানীপুরে বললেন মুখ্যমন্ত্রী

ঘূর্ণাবর্তের জেরে শনি রাত থেকেই ভারী বৃষ্টিতে ভিজবে বাংলা, সঙ্গে ঝোড়ো হাওয়ার পূর্বাভাস

১০০০ টাকা ভাড়া নিয়ে বচসা! যাত্রীকে পিটিয়ে খুনের অভিযোগ ভ্যানচালকের বিরুদ্ধে