লাল-হলুদ শিবিরকে ধাক্কা ফিফার, উমেদ সিংয়ের বকেয়া মিটিয়ে দেওয়ার নির্দেশ

উমেদকে দিতে হবে এক কোটি ৭৫ লক্ষ টাকা।

Share:

নিজস্ব প্রতিনিধি: বড় ধাক্কা খেতে চলেছে ইস্টবেঙ্গল ক্লাব।

বিদেশি ফুটবলার উমেদ সিংয়ের বকেয়া টাকা মিটিয়ে দিতে হবে। এমনই নির্দেশ দিয়েছে ফিফা। ক্লাবের তরফ থেকে উমেদ সিংকে দিতে হবে এক কোটি ৭৫ লক্ষ টাকা। এই সিদ্ধান্ত নিয়েছে খেলোয়াড়দের আরবিট্রেশনের সর্বোচ্চ সংস্থা ক্যাশ। ক্যাশের সিদ্ধান্তে মেনে নিয়েছে ফিফা। লাল-হলুদ শিবিরের কর্তার এখন তাকিয়ে শ্রী সিমেন্টের দিকে। তারা মনে করছেন, পরিস্থিতি উপলব্ধ করে শ্রী সিমেন্ট উমেদ সিং-সহ বাকি ফুটবলারদের বকেয়া টাকা-পয়সা মিটিয়ে দেবে।

ক্লাব সুত্রে পাওয়া খবরে জানা গিয়েছে, টাকা বাকি কোয়েস-সহ একাধিক ফুটবলারের। বকেয়া বেতন মিটিয়ে দেওয়ার জন্য ক্লাবের ফুটবলাররা ফেডারেশনের কাছে আবদেন জানিয়েছেন। আর ক্লাবের সঙ্গে যেই সব বিদেশি ফুটবলারের চুক্তি হয়েছিল, তারা তাদের প্রাপ্য বেতনের জন্য ফিফার দ্বারস্থ হয়েছেন। যদিও শ্রী সিমেন্ট কর্তারা জানিয়ে দিয়েছেন, কোয়েসের সময়ে ফুটবলারদের বেতন তারা বহন করবে না।

ক্লাব সূত্রে পাওয়া খবরে জানা গিয়েছে, উমেদ সিংয়ের সমস্যা শ্রী সিমেন্টের সময়ে। লাল-হলুদের সঙ্গে শ্রী সিমেন্টের চুক্তি সইয়ের আগেই ইস্টবেঙ্গল কর্তারা উমেদ সিংয়ের সঙ্গে সই করিয়েছিলেন। অন্যদিকে, শ্রী সিমেন্টের সঙ্গে ক্লাবের চুক্তি হওয়ার পর তারা আর উমেদের ব্যাপারে আগ্রহ দেখায়নি। শ্রী সিমেন্টের তরফ থেকে জানিয়ে দেওয়া হয় ক্লাবের সঙ্গে উমেদের যে চুক্তিপত্র রয়েছে সেখানে ক্লাবের তরফে কারও সই ছিল না। তাই, তারা সেই ফুটবলারের সঙ্গে চুক্তি মানতে নারাজ। এক প্রকার বাধ্য হয়েই উমেদ বকেয়া বেতনের জন্য ফিফার দ্বারস্থ হয়েছে। পাল্টা শ্রী সিমেন্ট কর্তারা স্পোর্টসম্যানদের সর্বোচ্চ সংস্থা ক্যাশ-য়ের দ্বারস্থ হয়  ক্যাশ জানিয়ে দিয়েছে উমেদ সিংয়ের সঙ্গে ক্লাবের চুক্তি বৈধ। চুক্তি মোতাবেক উমেদকে দিতে হবে এক কোটি ৭৫ লক্ষ টাকা।

আরও পড়ুন চোখের জলে অ্যাটলেটিকোকে বিদায় জানালেন সুয়ারেজ                      

মঙ্গলবার সকাল থেকেই শহরে ঝেঁপে বৃষ্টির সম্ভাবনা, মাটি হবে ভাইফোঁটার বাজার!

দূষণ থেকে বাঁচতে এয়ার পিউরিফায়ার কেনার কথা ভাবছেন? মাথায় রাখবেন যে বিষয়গুলি

দীপাবলির আমেজে মাত্রাছাড়া মিষ্টিমুখ? হতে পারে একাধিক সমস্যা

শনির বক্রদৃষ্টিতে ঘোর অমাবস্যা! নভেম্বরে চরম সংকটে এই ৫টি রাশি

ভাতারে আট বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার যুবক

কালীপুজো মিটতেই মমতা বন্দ্যোপাধ্য়ায়ের বাড়িতে হাজির পুলিশ

মাসে ১৬,৬৫০ টাকা পেতে চান? বিনিয়োগ করুন পোস্ট অফিসের মান্থলি ইনকাম স্কিমে

মুম্বই পালাচ্ছিলেন, ধর্ষণের মামলায় বিমানবন্দর থেকে গ্রেফতার মমতাপন্থী বিধায়ক পরেশরাম

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

ব্রিটিশ আমলের পাইপ ফেটে জলমগ্ন টালা, বন্ধ ট্রেন চলাচল, বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা

১.১৬ লক্ষ টাকায় বাজারে এল নতুন Hero Xtreme Stealth Edition!

রাজ্য পুলিশ ও দমকলের ১৬ হাজারের বেশি শূন্যপদে নিয়োগ, শীঘ্রই প্রকাশিত হবে বিজ্ঞপ্তি

দিঘায় ঘুরতে যাচ্ছিলেন, মাঝপথেই বাসের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারালেন দুই পর্যটক