মন খারাপ ইস্টবেঙ্গল ভক্তদের, প্রিয় ফুটবলপ্রেমী রাহুলকে হারালো তারা

Share:

নিজস্ব প্রতিনিধি:  লেখক অভিনেতা রাহুলের মৃত্যু যেন ধাক্কা দিয়ে গেল ময়দানে। অভিনয় লেখক ছাড়াও আরো একটা বড় পরিচয় ছিল সে একজন ফুটবল পাগল সমর্থক ছিলেন। ঘোষিতভাবে ইস্টবেঙ্গলের সমর্থক। মনেপ্রাণে লাল-হলুদ শিবিরের উন্নতি চাইতেন। এমনকি তাঁর জনপ্রিয় পডকাস্ট ‘সহজ কথা’র শেষ এপিসোডটিতেও কথা বলেছিলেন প্রিয় ইস্টবেঙ্গলকে নিয়েই। প্রতিভাবান অভিনেতার প্রয়াণে শোকের আঁধার নেমেছে লালহলুদ শিবিরেও।

রবিবার একটি ধারাবাহিকের শুটিং সেটে ছিলেন ৪৩ বছর বয়সী অভিনেতা রাহুল। সেখানে সকাল থেকেই শুটিং করছিলেন তিনি ও ধারাবাহিকের গোটা টিম। তারপর তালসারিতে তিনি জলে নামেন। সেই সময় জোয়ারের জল আসে বলেই জানা গিয়েছে। তখনই তিনি তলিয়ে যান। প্রায় দীর্ঘক্ষণ খোঁজার পর তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতলে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। বামমনস্ক রাহুলের মৃত্যুতে শোকের ছায়া রাজনৈতিক মহলেও। ক্রীড়াদুনিয়াতেও নামল শোকের আঁধার। ইস্টবেঙ্গল ক্লাবের তরফে শোকজ্ঞাপন করা হয়েছে তারকা অভিনেতার মৃত্যুতে। বলা হয়েছে, ‘সারাজীবন ধরে লালহলুদের একনিষ্ঠ সমর্থক ছিলেন অভিনেতা রাহুল। তাঁর প্রয়াণে আমরা গভীরভাবে শোকাহত। তাৎপর্যপূর্ণ ভাবে, জীবনের শেষ পডকাস্ট সেখানেও আলোচনার বিষয় ছিল প্রিয় ক্লাব ইস্ট বেঙ্গল।

আরও পড়ুন: দলের ১১ জন বদলেও একই রকম ভয়ঙ্কর ফ্রান্স

রাহুলের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার কয়েকমিনিট আগেই সহজ কথার ফেসবুক এবং ইনস্টাগ্রামে পোস্ট করা হয় ব্রাত্য বসুর সঙ্গে তাঁর কথোপকথনের কিছু অংশ। সেই ক্লিপেই দেখা যায়, ইস্টবেঙ্গলের উন্নতি নিয়ে আলোচনা করছেন দুই অভিনেতা। কোন পথে এগনো উচিত ক্লাবের, কর্তাদের মানসিকতায় কী পরিবর্তন দরকার সব বিষয় নিয়েই কথা হয়। ফলে রাহুলের মৃত্যুতে একজন প্রতিভাবান, ফুটবলপ্রেমী সমর্থককে হারালো ইস্ট বেঙ্গল। মন খারাপ ময়দানের।

ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পের জেরে মৃত্যুমিছিল, নিহতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১,৪৩০

করাচিতে আধা সামরিক বাহিনীর ঘাঁটিতে সন্ত্রাসী হামলা, নিহত ৪

‘হুগলির ভূগোলই ঠিকমতো জানে না,’ রচনার বিরুদ্ধে তোপ দাগলেন কল্যাণ

মেলোডির পর মালদহের আম যাচ্ছে মেলোনির কাছে

অনুমতি ছাড়াই দলের নাম-লোগো ব্যবহার, ঋতব্রতদের বিরুদ্ধে থানায় নালিশ কালীঘাট তৃণমূলের

বিয়েতে ১০০’র বেশি অতিথি হলে জনপ্রতি ১ হাজার টাকা করের প্রস্তাব বাংলাদেশ সংসদে

‘স্যাটা ভাঙা মার’ মন্তব্যের জন্য হুমায়ুন কবীরের বিরুদ্ধে এফআইআর দায়ের

পরকীয়া সন্দেহে স্ত্রীকে খুন করে বেলগাছিয়া মেট্রো স্টেশনে ঝাঁপ দিয়ে আত্মঘাতী স্বামী

শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল আফগানিস্তান, রিখটার স্কেলে তীব্রতা ৬.২, কাঁপল পাকিস্তান-ভারত

বাগনানে নিহত বিজেপি কর্মীর কন্যাকে সরকারি চাকরি, ঘোষণা শুভেন্দুর

‘কথা রেখেছি’, তামান্না খুনে ২৩ অভিযুক্ত গ্রেফতার হতেই এক্সে লিখলেন শুভেন্দু

ভাগবত পাঠের আসরে নাচার শাস্তি, কুড়ুল দিয়ে স্ত্রী ও দুই সন্তানের ধড়মুণ্ডু আলাদা করলেন স্বামী

বনরক্ষীর আট পদে চাকরির জন্য হাজির শুধু একমাত্র তরুণী, বেনজির কাণ্ড মধ্যপ্রদেশে

ফের ধাক্কা স্ট্যালিনের, ৯ বছর বাদে ডিএমকের সঙ্গ ছাড়ল ভাইকোর এমডিএমকে