ফেডারেশনকে খোঁচা, ISL নিয়ে সরব সৌভিক চক্রবর্তী

Share:

নিজস্ব প্রতিনিধি: ভারতীয় ফুটবলের ভবিষ্যৎ কি, দীর্ঘদিন ধরে ফুটবলের সঙ্গে যুক্ত কর্মকর্তাদের এই নিয়ে জিজ্ঞাসা করলেও তাঁরা সঠিক বলতে পারবেন না। FSDL এর সঙ্গে AIFF এর MRA শেষ হওয়ার পর থেকে ISL নিয়ে টালবাহানা চলছে। AIFF- এর প্রেসিডেন্ট কল্যাণ চৌবে ডিসেম্বর মাসে আইএসএল শুরুর ঘোষণা করলেও তা নিয়ে কোন নিশ্চয়তা পাওয়া যায়নি। কবে আদৌ আইএসএল শুরু হবে, কীভাবে শুরু হবে সেসব কোনও বিষয়েই আলোচনা হয়নি। আয়োজনের জন্য কোনও সংস্থা যোগাযোগও করেনি। এই পরিস্থিতিতে অত্যন্ত সংশয়ের মধ্যে রয়েছে ফুটবলের সঙ্গে যুক্তদের ভবিষ্যৎ। চলমান এই টালমাটাল পরিস্থিতি নিয়ে মুখ খুললেন ইস্টবেঙ্গলের সৌভিক চক্রবর্তী।

রবিবার সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেন সৌভিক। তাতে তিনি স্পষ্ট জানান ISL নিয়ে এই টালবাহানাকে শুধু সাময়িক বিপর্যয় হিসেবে মানতে চান না। ভারতীয় ফুটবলের ভবিষ্যৎ প্রজন্মের কাছেই এ এক বড় ধাক্কা হিসাবে বর্ণনা করছেন তিনি।সোশ্যাল মিডিয়ায় সৌভিক লেখেন,  ‘ISL আয়োজনের জন্য বিডের ব্যর্থতা শুধুমাত্র একটি ব্যবসায়িক বিপর্যয় নয়। আমার মতে, এই ঘটনাটা দেখিয়ে দিল ভারতীয় ফুটবল পরিচালনার সমস্যাগুলি কতটা গভীরে। এটি কেবলমাত্র একটি লিগের বিষয় নয়। যখন ভারতীয় ফুটবলের শীর্ষস্তরের ফুটবল অনিশ্চিত হয়ে পড়ে তখন এটি তৃণমূল থেকে জাতীয় প্রত্যেকটা স্তরকে প্রভাবিত করে।’

সৌভিকের কথাই উঠে এসেছে ক্লাবের সঙ্গে যুক্ত প্রত্যেকেরই প্রসঙ্গ। প্লেয়ার, কোচ, সাপোর্ট স্টাফ সমর্থক, যারা নেপথ্যে থেকে কাজ করেন তাদের কথাও তিনি বলেছেন। তাই তিনি যত দ্রুত সম্ভব ভারতীয় ফুটবলে স্বচ্ছ পরিকল্পনা আনার পক্ষে কথা বলেন।তিনিও দাবি করেন যে খেলার সঙ্গে যারা যুক্ত সেটা প্লেয়ার হোক বা স্পনসর প্রত্যেকের কাছে এমন একটা দিক নির্দেশ প্রয়োজন যার ওপর নির্ভর করে তারা এগিয়ে যাবেন।

প্রসঙ্গত আইএসএলের আয়োজনের দিন পিছিয়ে দেওয়াই AIFF সুপার কাপ এগিয়ে নিয়ে আসা হয়েছে। এদিকে সেটাও সঠিকভাবে আয়োজিত হচ্ছে না। গ্রুপ স্তরের ম্যাচের পর লম্বা বিরতি দিয়ে আয়োজিত হবে সেমিফাইনাল ও ফাইনাল। যেই দলগুলো সেমিফাইনালে প্রবেশ করেছে তাদের প্লেয়ার এবং কোচেরা এই মুহূর্তে ছুটিতে রয়েছেন।  

অন্যদিকে আইপিএল নিয়ে ফেডারেশন একটি টেন্ডার কমিটি গঠন করেছিল। সেই কমিটি বিড পেপার জমা দেওয়ার সময়সীমা ৫ নভেম্বর থেকে পিছিয়ে ৭ নভেম্বর করেছিল। তবে এর জন্য কোনও বিট জমাই পড়েনি। এমনকি FSDL-ও কোনও দরপত্র জমা দেয়নি। অন্য কোনও সংস্থাও বিশেষ আগ্রহ দেখায়নি। এ নিয়ে ফেডারেশনে কিছু বলছে না। এর ফলে ISL-এর ভবিষ্যৎ কি তা নিয়ে নানা দিক থেকেই উঠছে আরও প্রশ্ন। 

অভিষেক Z+ পাওয়ার যোগ্য? রাজ্যের কাছ থেকে রিপোর্ট তলব কলকাতা হাইকোর্টের

লোকাল ট্রেনে ছানা ব্যবসায়ীদের দাদাগিরি, ভাঙা হল দুর্গা মূর্তি, অভিযোগ দায়ের মৃৎশিল্পীদের

সন্ধের টিফিনে বানিয়ে ফেলুন পালক পরোটা, গোগ্রাসে গিলে নেবে ছোট্ট দস্যিরা

স্বামী-মেয়ের অকালমৃত্যুতে জুটেছিল ‘ডাইনি’ অপবাদ, আমলা হয়ে জবাব রোহিণী গুর্জরের

বুধিগ্রাম পঞ্চায়েতে বোর্ড গঠনকে কেন্দ্র করে হুলস্থুল কাণ্ড, পড়ল মুহুর্মুহু বোমা! উত্তেজনা বীরভূমে

হরমুজ প্রণালিতে জাহাজে ফের ক্ষেপণাস্ত্র হামলা! আহত ১১ ভারতীয় নাবিক, উদ্বিগ্ন দিল্লি

৪৮ ঘণ্টার মধ্যে প্রাক্তন বিডিও প্রশান্ত বর্মনকে আত্মসমর্পণের নির্দেশ কলকাতা হাইকোর্টের

কুকার-শিলনোড়া দিয়ে মারধর, সৌদি আরবে স্বামীর হাতে নৃশংস অত্যাচারের শিকার কেরলের তরুণী

‘উচ্চ-শক্তির নিউট্রিনো আবিষ্কার’, পদার্থবিদ্যায় নোবেল পেলেন ফ্রান্সিস হালজেন

বাংলায় কতদিন ক্ষমতায় থাকবে বিজেপি? শমীকের মন্তব্যে শোরগোল

‘নন্দীগ্রামের ভোট শান্তিপূর্ণ, জয়ের সব রেকর্ড ছাপিয়ে যাবে,’ দাবি শুভেন্দুর

মোদির পর ইডেনে মহালয়ার অনুষ্ঠানে থাকছেন না অমিত শাহ, মুখ্য অতিথি রাজ্যপাল

আইন মেনেই ব্যবসা করতে হবে, গ্যালিফ স্ট্রিটের ব্যবসায়ীদের কড়া নির্দেশ হাইকোর্টের

রোগিণীর মৃত্যু, হাসপাতালের ডাক্তার-স্বাস্থ্যকর্মীদের তাড়া করে বেধড়ক মারধর পরিজনদের