অস্কারের হাত ধরেই মহামেডান ম্যাচের প্রস্তুতি ইস্ট বেঙ্গলের

Share:

নিজস্ব প্রতিনিধি:  ইস্ট বেঙ্গল কোচ অস্কার ব্রুজো কি ক্লাব ত্যাগ করছেন? এই জল্পনা সর্বত্র শুরু হয়ে যায় তার সোশ্যাল মিডিয়া থেকে ক্লাবের নাম সরিয়ে দেওয়ার পর থেকে। তবে এখনো বলা যাচ্ছে না প্রাক্তন কোচ অস্কার। আপাতত পরবর্তী মহামেডান ম্যাচ পর্যন্ত সময় পেয়ে যেতে পারেন অস্কার। জানা গিয়েছে, স্প্যানিশ কোচের কাছে জানতে চাওয়া হয়েছে কী সমস্যা। যদিও ইমামি কর্তারা মুখে বলছেন, সোমবার নির্দিষ্ট কোনও বোর্ড মিটিং হয়নি তাদের মধ্যে।

প্রতিদিনই কোচের সঙ্গে তাদের কথাবার্তা হয়। যদিও এই মুহূর্তে কোচ বদল করতে গেলে ওস্করকে মোটা অঙ্কের জরিমানা দিয়ে ছাড়তে হবে। সেই বিষয়টা ভাবার বিষয় হয়ে দাঁড়িয়েছে তাদের সেই জন্যই আলোচনা করে সমস্যার সমাধান করার জন্য চেষ্টা করছেন তারা। পরপর তিন ম্যাচে সাত পয়েন্ট নষ্ট করার পর রীতিমতো হতাশ লাল-হলুদ সমর্থকরা। লাল-হলুদ কোচকে গো ব্যাক ধ্বনি শুনতে হয়েছে। তবে শনিবার মহামেডানের বিরুদ্ধে ম্যাচ। এই মুহূর্তে সেদিকেই নজর দিতে চাইছেন ইমামি কর্তারা। আপাতত তাই মঙ্গলবার থেকে অস্কারের নেতৃত্বেই ইস্টবেঙ্গল ফুটবলাররা মহামেডান ম্যাচের প্রস্তুতি শুরু করতে চলেছেন।

আপাতত আইএসএলে পাঁচ ম্যাচ খেলে দুটো ম্যাচে জয়, দুটো ম্যাচে হার ও একটি ম্যাচে ড্র করেছে ইস্টবেঙ্গল। যদিও মহামেডান তাদের ৪ টি ম্যাচেই হেরে গিয়ে লীগ টেবিলের নিচে রয়েছে। এই ম্যাচ জিতলে ইস্টবেঙ্গল ফুটবলারদের আত্মবিশ্বাস আবার ফিরে আসবে আগের জায়গায়।

ক্যান্সারের কাছে হার মানলেন ‘গজিনি’ অভিনেতা প্রদীপ রাওয়াত

১ অক্টোবর থেকেই সরকারি কর্মীদের বাড়তি ডিএ, নির্দেশিকা জারি করল নবান্ন

ঝরে পড়া চুল ফেলছেন যেখানে-সেখানে? সংসারে হঠাৎ নেমে আসতে পারে বিপদ

৯০ মিনিট জেরার পরে থানা থেকে ছাড়া পেলেন উদয়নিধি স্ট্যালিন

চিয়া, ফ্ল্যাক্স নাকি ইসবগুল, জেনে নিন ওজন কমাতে কোন ফাইবার শরীরের জন্য উপকারী?

‘তীব্র গরম থেকে বাঁচতে কুকুরের মাংস খান’, নাগরিকদের নিদান কিম সরকারের

‘সার্ভের পর আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পে টাকা পাবেন ঠিকাদাররা,’ আশ্বাস দিলীপের

বেনারস হিন্দু ইউনিভার্সিটিতে জুনিয়র রিসার্চ ফেলো নিয়োগ, জানুন আবেদনের পদ্ধতি

রাত পোহালেই ছয় জেলায় তুমুল বৃষ্টির পূর্বাভাস, জারি সতর্কতা

ফ্রান্সে দাবানলের পর মাটির তলা থেকে উদ্ধার দ্বিতীয় বিশ্বযুদ্ধের ৪০০টিরও বেশি গোলা

‘রাহানে কখনও প্রাপ্য স্বীকৃতি পাননি’, কেকেআরের প্রাক্তন অধিনায়কের পাশে গাভাসকর

সঞ্চয়ের সর্বস্ব দিয়ে পাইকপাড়ায় ফ্ল্যাট কিনেছিলেন, ‘ভিটেছাড়া’র নোটিশ পেল ৩০ পরিবার

প্রীতি জিন্টার সঙ্গে প্রেমের সম্পর্ক নিয়ে মুখ খুললেন ব্রেট লি, কী বললেন অজি পেসার?

কাজলের গদি টলমল, জেলা পরিষদের সভাধিপতির বিরুদ্ধে অনাস্থা ১৯ তৃণমূল সদস্যের