কাটল সংশয়, ১০ মার্চ-ই যুবভারতীতে ইস্ট-মোহনের ডার্বি

Share:

নিজস্ব প্রতিনিধি: অবশেষে ইস্টবেঙ্গল ও মোহনবাগানের  ডার্বিযুদ্ধ নিয়ে সংশয়ের অবসান। আগামী ১০ মার্চ রবিবার যুবভারতীতেই হবে খেলা। রাত সাড়ে সাতটার পরিবর্তে ওই দিন রাত ৯টা থেকে খেলা শুরু হবে। যদিও খেলা শুরুর সময় আধ ঘন্টা এগিয়ে আনা হতে পারে শোনা যাচ্ছে। দুই দলের সদস্য ও সমর্থকরা যাতে নির্বিঘ্নে বাড়ি ফিরতে পারেন তার জন্য রাত সাড়ে দশটার মধ্যে খেলা শেষ করতে চাইছে আইএসএল লিগ কমিটি।

আগামী ১০ মার্চ আইএসএল ডার্বি নিয়ে গত কয়েকদিন ধরেই সংশয় তৈরি হয়েছিল। ওই দিন দুপুরে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেসের ব্রিগেডে সভা রয়েছে। ওই সভার জন্য পর্যাপ্ত পুলিশ দেওয়া সম্ভব নয় জানিয়ে আয়োজক ইস্টবেঙ্গলকে ম্যাচের দিন বদলের অনুরোধ করেছিলেন বিধাননগর পুলিশ কমিশনারেটের আধিকারিকেরা। গত সপ্তাহে এ নিয়ে  ক্লাব কর্তৃপক্ষ এবং পুলিশ আধিকারিকদের একাধিক বৈঠকও হয়। বিধাননগর পুলিশ কমিশনারেটের তরফে প্রস্তাব দেওয়া হয়, ১০ মার্চের পরিবর্তে ডার্বি পিছিয়ে পরের দিন ১১ মার্চ করা হোক। কিন্তু ওই প্রস্তাবে সম্মতি জানাননি লাল-হলুদের কর্তারা। আইএসএল লিগ কমিটির সঙ্গে কথা না বলে কোনও রকম সিদ্ধান্ত নেওয়া সম্ভব নয় বলে জানান তারা।

পুলিশ ১০ মার্চ নিরাপত্তা দিতে পারবে না জানার পর কলকাতার পরিবর্তে জামশেদপুর কিংবা ভুবনেশ্বরে ডার্বি ম্যাচ আয়োজন করা যায় কি না, তা নিয়ে কথাবার্তা শুরু করেছিল আয়োজক ইস্টবেঙ্গল। কিন্তু দুই দলের সমর্থকদের কথা মাথায় রেখে শেষ পর্যন্ত কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনেই ম্যাচ আয়োজনের দিকে ঝোঁকে লালহলুদ শিবির।

ঝড়-বৃষ্টির তাণ্ডবে লণ্ডভণ্ড উত্তরপ্রদেশ, মৃতের সংখ্যা বেড়ে ৫৪

8000 mAh ব্যাটারি ও 200MP ক্যামেরা সহ লঞ্চ হচ্ছে iQOO 15T, কবে আসছে বাজারে?

বরফে ঢাকা আর্কটিকের আইসল্যান্ড দ্বীপেও পৌঁছৈ গেল মশা

দেশের এই পাঁচ মন্দির বিশেষ সময়ে পুরুষদের প্রবেশাধিকার নিষিদ্ধ, জানেন কোনগুলি?

বিদেশ না যাওয়ার দুঃখ ঘোচাবে দেশের এই গন্তব্য, মিলবে অতুলনীয় অভিজ্ঞতা

চিনি রপ্তানিতে নিষেধাজ্ঞা জারি কেন্দ্রীয় সরকারের, কেন এমন সিদ্ধান্ত?

মোবাইল দেখিয়ে খাওয়াচ্ছেন শিশুকে? জানুন কি ভয়ঙ্কর ক্ষতি হচ্ছে…

হার্টবিটের ওঠানামার নিয়ন্ত্রণ কি স্বাভাবিক? HRV  নিয়ে সতর্ক করলেন চিকিৎসকরা

কলকাতার জয়রথ রুখে দিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে বিরাটরা

রঘুবংশী-রিঙ্কুর চওড়া ব্যাটে ভর করে বেঙ্গালুরুকে ১৯৩ রানের লক্ষ্য দিল KKR

আমুলের পর এবার দুধের দাম বাড়াল Mother Dairy, লিটারে কত বাড়ল?

গঙ্গা সপ্তমী আর গঙ্গা দশেরা কী এক? জেনে নিন দুই তিথির পার্থক্য ও বিশেষ যোগ

আজকের রাশিফল: আইনি জটিলতা থেকে মুক্তি, কর্মক্ষেত্রে বসের প্রশংসায় ভাসবেন

দুর্গাপুরে বেপরোয়া টোটো-অটোকে বাগে আনতে বিশেষ অভিযান পুলিশের