ছোটোদের মিনি ডার্বিতে জয় ইস্টবেঙ্গল-এর

Share:

নিজস্ব প্রতিনিধি: ছোটোদের মিনি ডার্বি ম্যাচে জয় পেল ইস্টবেঙ্গল। কল্যাণী স্টেডিয়ামে রিলায়েন্স ফাউন্ডেসন লিগের ম্যাচে লাল-হলুদ ব্রিগেড জয় পেল ২-১ গোলে।

সোমবার এই ম্যাচের প্রথমার্ধের ১২ মিনিটের মাথায়, ইস্টবেঙ্গল এগিয়ে যায় কুশ ছেত্রীর করা গোলে। তারপর মহমেডান গোল শোধের চেষ্টা তাতে লাভের লাভ কিছুই হয়নি।  বিরতি অবধি ১-০ গোলেই এগিয়ে থাকে লাল-হলুদ বাহিনী।

বিরতির পর আক্রমণের ঝাঁঝ বাড়ায় দুই দলই। কিন্তু মহমেডান-এর সমস্ত আক্রমণ এসে শেষ হয়ে যায় ইস্টবেঙ্গল ডিফেন্ডারদের কাছে। তারই মধ্যে ৫৩ মিনিটের মাথায় ফের ইস্টবেঙ্গলকে এগিয়ে দেন মহম্মদ রসল।

দ্বিতীয় গোল হজম করেও মহমেডান খেলোয়াড়রা খেলা থেকে না হারিয়ে তাঁরা গোল শোধের জন্য মরিয়া একটা চেষ্টা চালাতে থাকেন। তারই ফলশ্রুতিতে ৬৮ মিনিটের মাথায় পেনাল্টি থেকে সাদা-কালোর হয়ে ব্যবধান কমান উইলিয়াম।

আরও জানতে পড়ুন: পদাধিকারীদের ভাতা ও সুবিধা বাড়াল বিসিসিআইhttps://www.live.eimuhurte.com/sports/bcci-increase-facility/

গোল করার পর আক্রমণ ও প্রতি আক্রমণে খেলা জমে উঠলেও লাভের লাভ কিছুই হয়নি। মাঝমাঠ এবং ডিফেন্সে লোক বাড়িয়ে ইস্টবেঙ্গল তখন খেলার রাস নিজেদের হাতে নিয়ে নেয। সন্দীপ মান্ডি রেড কার্ড দেখাতে  ম্যাচের একদম শেষ লগ্নে এসে ১০ জনে খেলতে হয় মহমেডানকে।

ইস্টবেঙ্গলের সিনিয়র খেলোয়াড়দের হতশ্রী পারফরম্যান্স নিয়ে যখন সমালোচনার ঝড় বইছে সর্বত্র, সেই সময় ছোটোদের এইরকম একের পর এক ম্যাচে জয়লাভ সমর্থকদের কিছুটা হলেও আত্মবিশ্বাস জোগাচ্ছে। সোমবারও বেশ কিছু লাল-হলুদ সমর্থককে দেখা যায় কল্যাণী স্টেডিয়ামে ভিড় জমাতে। দল জেতায় স্বাভাবিকভাবেই খুশি তাঁরা।

২৯ জুন বুধের গতিপথ পরিবর্তন, পাহাড়সম সমস্যার সম্মুখীন হবেন চার রাশির জাতকরা

শরীর দিচ্ছে এই ১০ সঙ্কেত? জেনে নিন থাইরয়েডের প্রাথমিক লক্ষণ

মধ্যপ্রদেশের এই মন্দিরে বজরংবলীর পাশে রয়েছে স্টেথো, চিকিৎসক রূপে পূজিত হন হনুমানজি

মঙ্গলবার চারটি কাজ করলে মিলবে বজরংবলীর আশীর্বাদ

চাকরি থেকে ব্যবসা, শনির আশীর্বাদে সাফল্যের সম্ভাবনা ৪ রাশিতে

আজকের রাশিফল: হঠাৎ অতিথির আগমনে খরচ বাড়বে, বিদেশ ভ্রমণের সুযোগ..

মুখ্যমন্ত্রী শুভেন্দু সহ বিজেপি নেতা-নেত্রীদের নামে অশালীন ভিডিও ছড়ানোর অভিযোগে গ্রেফতার নিউটাউনের যুবক

তৃণমূল নেতার নামে ঢুকেছে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা, শোরগোল চন্দ্রকোণায়

ট্রাম্পের চাপেই জাতীয় গোয়েন্দা পরিচালকের পদে ইস্তফা দিয়েছেন তুলসী গ্যাবার্ড!

কর্নাটকে মুখ্যমন্ত্রী বদল নিয়ে জোর জল্পনা, দিল্লি তলব সিদ্দারামাইয়া-শিবকুমারকে

বেঙ্গালুরু বনাম গুজরাতের ম্যাচ বৃষ্টিতে ভেস্তে গেলে কারা ফাইনালে খেলবে?

হাবড়ার হাসপাতাল সুপারের বিরুদ্ধে একাধিক অভিযোগ এনে সরব বিজেপি বিধায়ক

শিবপুরের দাপুটে তৃণমূল নেতাকে কোমরে দড়ি বেঁধে এলাকায় প্যারেড করাল পুলিশ

প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় তরুণীকে পাঁচতলার ছাদ থেকে ফেলে খুন, গ্রেফতার ঘাতক