Breaking: ইডেনেও দর্শকশূন্য ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ টি-২০ টুর্নামেন্ট

ইডেনেও দর্শকশূন্য থাকছে ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ টি-২০ টুর্নামেন্ট

Share:

নিজস্ব প্রতিনিধি: ইডেনেও দর্শকশূন্য থাকছে ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ টি-২০ টুর্নামেন্ট। আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামের জারি করা বিজ্ঞপ্তিকেই মান্যতা দিয়ে ইডেন গার্ডেন্সেও টি-২০ ক্রিকেটের আসর দর্শকশূন্য রাখার চূড়ান্ত সিদ্ধান্ত নিল ভারতীয় ক্রিকেট বোর্ড। এর আগে রাজ্য সরকার কোভিড বিধি মেনে ৭৫ শতাংশ দর্শক নিয়ে সমস্ত স্টেডিয়ামে অনুষ্ঠানের অনুমতি দেয়। কিন্তু দেশের সার্বিক করোনা পরিস্থিতির কথা মাথাতে রেখেই ইডেনেও দর্শকশূন্য স্টেডিয়ামে ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজের টুর্নামেন্ট আয়োজন করছে বোর্ড। 

করোনাকে হাতিয়ার করেই গুজরাত ক্রিকেট অ্যাকাডেমি তাঁদের রাজ্যের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে দর্শকদের প্রবেশে ‘না’ করে দেয়। জল্পনা ছিল, কলকাতার ক্ষেত্রে কী নিয়ম হবে। যদিও সিএবি প্রেসিডেন্ট অভিষেক ডালমিয়া জানিয়ে দেন, রাজ্য সরকারের নিয়ম মেনেই ইডেনে ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ টি-২০ টুর্নামেন্টে দর্শক প্রবেশে ৭৫ শতাংশের হাজিরার পথেই হাঁটছিল বোর্ড। কিন্তু একই বোর্ডের অধীনের আয়োজিত দুটি ভিন্ন নিয়ম নিয়ে বিতর্কের সৃষ্টি হয়। এদিকে করোনা পরিস্থিতি নিয়েও উদ্বিগ্ন কেন্দ্র। তাই বিতর্কে না গিয়ে ইডেনেও ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজের টুর্নামেন্ট দর্শকশূন্য করার সিদ্ধান্ত নিল বোর্ড। এই বিষয়ে বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলি জানিয়েছেন, ‘সরকারি ভাবে জানিয়ে দিতে চাই, আমরা ইডেন গার্ডেন্সে তিনটি টি-টোয়েন্টি ম্যাচের জন্য কোনও দর্শককে প্রবেশ করতে দিচ্ছি না। সাধারণ মানুষকে কোনও টিকিট দেওয়া হবে না। শুধুমাত্র সিএবি আধিকারিক এবং বিভিন্ন সংস্থার প্রতিনিধিদের অনুমতি দেওয়া হবে। দর্শকদের প্রবেশের অনুমতি দিয়ে ক্রিকেটারদের সুরক্ষার সঙ্গে আপস করতে পারব না। আজীবন সদস্য বা সহযোগী সদস্যদের জন্য যে স্ট্যান্ড, সেখানেও কোনও টিকিট দেওয়া হবে না। হ্যাঁ, পশ্চিমবঙ্গ সরকারের ছাড়পত্র আমরা পেয়েছি। কিন্তু বিসিসিআই ক্রিকেটারদের স্বাস্থ্য এবং নিরাপত্তা নিয়ে কোনও ঝুঁকি নিতে চায় না।’

ক্যান্সারের কাছে হার মানলেন ‘গজিনি’ অভিনেতা প্রদীপ রাওয়াত

১ অক্টোবর থেকেই সরকারি কর্মীদের বাড়তি ডিএ, নির্দেশিকা জারি করল নবান্ন

ঝরে পড়া চুল ফেলছেন যেখানে-সেখানে? সংসারে হঠাৎ নেমে আসতে পারে বিপদ

৯০ মিনিট জেরার পরে থানা থেকে ছাড়া পেলেন উদয়নিধি স্ট্যালিন

চিয়া, ফ্ল্যাক্স নাকি ইসবগুল, জেনে নিন ওজন কমাতে কোন ফাইবার শরীরের জন্য উপকারী?

‘তীব্র গরম থেকে বাঁচতে কুকুরের মাংস খান’, নাগরিকদের নিদান কিম সরকারের

‘সার্ভের পর আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পে টাকা পাবেন ঠিকাদাররা,’ আশ্বাস দিলীপের

বেনারস হিন্দু ইউনিভার্সিটিতে জুনিয়র রিসার্চ ফেলো নিয়োগ, জানুন আবেদনের পদ্ধতি

রাত পোহালেই ছয় জেলায় তুমুল বৃষ্টির পূর্বাভাস, জারি সতর্কতা

ফ্রান্সে দাবানলের পর মাটির তলা থেকে উদ্ধার দ্বিতীয় বিশ্বযুদ্ধের ৪০০টিরও বেশি গোলা

‘রাহানে কখনও প্রাপ্য স্বীকৃতি পাননি’, কেকেআরের প্রাক্তন অধিনায়কের পাশে গাভাসকর

সঞ্চয়ের সর্বস্ব দিয়ে পাইকপাড়ায় ফ্ল্যাট কিনেছিলেন, ‘ভিটেছাড়া’র নোটিশ পেল ৩০ পরিবার

প্রীতি জিন্টার সঙ্গে প্রেমের সম্পর্ক নিয়ে মুখ খুললেন ব্রেট লি, কী বললেন অজি পেসার?

কাজলের গদি টলমল, জেলা পরিষদের সভাধিপতির বিরুদ্ধে অনাস্থা ১৯ তৃণমূল সদস্যের