নতুন করে সেজে উঠবে ইডেন, দর্শক সংখ্যা বাড়াতে নতুন দু’টি স্ট্যান্ড

পুরোপুরি নতুনভাবে সেজে উঠতে চলেছে ক্রিকেটের নন্দন কানন।

Share:

নিজস্ব প্রতিনিধি: পুরোপুরি নতুনভাবে সেজে উঠতে চলেছে ক্রিকেটের নন্দন কানন। হ্যাঁ, কলকাতার ক্রিকেট স্টেডিয়াম ইডেন গার্ডেন্স এই নামেই পরিচিত। দেশের এই অন্যতম ক্রিকেট স্টেডিয়ামকে আর সুন্দর করে তোলার পরিকল্পনা নিয়েছে ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গল তথা সিএবি। এই মুহূর্তে ইডেনে একত্রে ৬৬ হাজার দর্শক খেলা দেখতে পারে। তবে সিএবি কর্তারা চাইছেন এই সংখ্যাকে আরও বাড়াতে। সেই জন্য নতুন করে দু’টি স্ট্যান্ড বানানোর সিদ্ধান্ত নিয়েছেন তারা। কারণ, পরের বছরই দেশের মাটিতে বসবে বিশ্বকাপ ক্রিকেটের আসর। সেই কথা মাথায় রেখেই ক্লাব হাউসের লোয়ার টিয়ারে কাজ ইতিমধ্যেই কাজ শুরু হয়ে গিয়েছে। ক্লাব হাউস ছাড়াও অন্যান্য স্ট্যান্ডগুলির ছাদ তৈরি হবে আধুনিক কায়দায়। জানা গিয়েছে, চলতি আইপিএলের প্লে-অফের ম্যাচগুলি শেষ হওয়ার পরই জোরকদমে কাজ শুরু হবে ইডেনে।

এই বিষয়ে সিএবি-র প্রেসিডেন্ট অভিষেক ডালমিয়া জানিয়েছেন, ‘ইডেনে সংস্কারের জন্য আমরা টেন্ডার ডাকব। নতুন স্ট্রাকচার তৈরির জন্য ইঞ্জিনিয়ারদের সঙ্গে কথা বলবো। তারপর তাদের নির্দেশ মতো এগাবো। পুরো কাজটা শেষ করতে কতদিন সময় লাগবে সেটা জানি না। যদি বিশ্বকাপের আগে শেষ করা যায় তাহলে খুবই ভালো হবে। আমরা সকলে এটাই চাই’।

চলতি আইপিএলের দু’টি প্লে-অফ পেয়েছে ইডেন গার্ডেন্স। চেন্নাই, বেঙ্গালুরুর সঙ্গে পাল্লা দিয়ে লড়াই করে কোয়ালিফায়ার-১ এবং এলিমেনেটর ম্যাচ পেয়েছে কলকাতা। আগামী ২৪ এবং ২৫ মে ওই ম্যাচগুলি অনুষ্ঠিত হবে।

রাস পূর্ণিমায় কখন পুজো করবেন? জেনে নিন শুভক্ষণ

লাগবে না ময়দা, সুজি দিয়েই বানিয়ে ফেলুন স্বাস্থ্যকর মোমো

‘বাংলাদেশের জন্ম দিয়েছে ভারত, ধর্মের ভিত্তিতে দেশ ভাগ হয়েছিল,’ দাবি শমীকের

কতজন অনুপ্রবেশকারীকে বাংলাদেশে ডিপোর্ট করা হয়েছে? সংখ্যাটা জানালেন মুখ্যমন্ত্রী

‘এক কাঠা জমিতে নূন্যতম দু-হাজার টাকা ক্ষতিপূরণ,’ কৃষকদের পাশে দাঁড়িয়ে বললেন শুভেন্দু

নরেন্দ্র মোদিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর পোস্ট, গ্রেফতার মমতাপন্থী তৃণমূল নেতা

১৬ দিনের মাথায় ফের খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে লেপে দেওয়া হল কালি

৯ দিয়ে দাম শেষ করার নেপথ্যে কী রহস্য, জানলে অবাক হবেন

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

ধর্ষণের অভিযোগ উঠতেই ‘পিঠ বাঁচাতে’ বিজেপির সঙ্গে যোগাযোগ! ব্রাত্যের বিরুদ্ধে বিস্ফোরক সুকান্ত

ইন্দোনেশিয়ায় মিষ্টি তৈরির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার