খায়াতির লাল-হলুদে আসা নিয়ে জল্পনা তুঙ্গে

Share:

নিজস্ব প্রতিনিধি:  আসন্ন আইএসএল-এর দলবদলের বাজার এখন তুঙ্গে। মোহনবাগান যেমন তাদের ঘর গোছাতে নেমে পড়েছেন, তেমনই পিছিয়ে নেই ইমামি ইস্টবেঙ্গলও। অন্য বছরের তুলনায় এবার যে ইমামি কর্তারা শক্তিশালী দল গড়তে বদ্ধপরিকর তার ইঙ্গিত দিয়েছিলেন আগেই।

আসন্ন আইএসএল-এ ইমামি ইস্টবেঙ্গলের বিদেশি মোটামুটি প্রায় ঠিকই হয়ে গিয়েছে। তবুও তারই মধ্যে শোনা যাচ্ছে চেন্নাইয়ান এফসির হল্যান্ডের মিডিও এল খায়াতি নাকি চেন্নাইয়ানের মায়া ত্যাগ করে লাল-হলুদ শিবিরে আসছেন। তবে ইমামি ইস্টবেঙ্গল সূত্রে এখনও খায়াতির ব্যাপারে কোনও চূড়ান্ত কিছু জানানো হয়নি।

তবে ইমামি কর্তারা নতুন মরশুমের জন্য প্রথমে খায়াতিকে দলে নেওয়ার কথা চিন্তা করেছিলেন। কিন্তু সেই সময় তাঁকে দলে নিতে গেলে ইমামি কর্তাদের ট্রান্সফার ফ্রি দিতে হত চেন্নাইয়ান কর্তাদের। তার বাজারমূল্যও নেহাত কম ছিল না।

আরও জানতে পড়ুন: কুস্তিগীরদের পাশে থাকার বার্তা দিয়ে দিল্লি পুলিশের তীব্র নিন্দা করলেন মুখ্যমন্ত্রী

এবার চেন্নাইয়ান এফসি যদি খায়াতিকে ছেড়ে দেয়, তাহলে তাঁকে দলে নিতে সুবিধা হবে ইমামি ইস্টবেঙ্গলের। এখন দেখার খায়াতি লাল-হলুদ শিবিরে যোগ দেন কি না।

অন্য দিকে বেঙ্গালুরু এফসির উইঙ্গার উদান্তা সিং দল ছাড়লেও, তাঁকে হয়তো শেষ পর্যন্ত পাবে না ইমামি ইস্টবেঙ্গল। খুব সম্ভবত, প্রাক্তন বেঙ্গালুরুর এই উইঙ্গারটি এফসি গোয়ায় পাড়ি দিতে চলেছেন। হরমনজিৎ সিং খাবড়াকে দলে আনার কথা চিন্তা করলেও এখনও কোনও কিছুই চূড়ান্ত হয়নি। সূত্র মারফত খবর, খায়াতির ব্যাপারে লাল-হলুদ কর্তারা এবার নাকি অলআউট ঝাঁপাতে চলেছেন। এখন দেখার শেষ পর্যন্ত এই ডাচ মিডফিল্ডারটি লাল-হলুদের পাতা জালে ধরা দেন নাকি তা সেই জাল কেটে অন্য জালে ধরা পড়েন সেটা আরও বেশ কিছুদিন পরই জানা যাবে।

রিম্বিতে ভয়াবহ ধসের পর তিস্তায় বাড়ছে জল, উত্তরবঙ্গজুড়ে জারি সতর্কতা

জ্ঞানেশ পদত্যাগ না করলে গান্ধি জয়ন্তী থেকে দেশজুড়ে আন্দোলনের ডাক আরশোলাদের

খাকি উর্দি গায়ে বিজেপির কার্যালয় উদ্বোধন, ক্লোজ ওসি

কলকাতা বিমানবন্দরে ৭০ গ্রামের বেশি সোনা উদ্ধার, আটক যাত্রী

অমর প্রেম, পরিবারের চাপেও গলেনি মন, একসঙ্গে থাকার সিদ্ধান্তে অনড় দুই তরুণী

সিঁধ কেটে চুরি করতে গিয়ে টাকা-পয়সার বদলে চেক বই, পেশা বদলাল চোর

মিলল না রাষ্ট্রপতির অনুমোদন, নবান্নে ফেরৎ পাঠানো হল ‘গুন্ডা দমন বিল’

জাল নথি দিয়ে ডাক্তারির রেজিস্ট্রেশন, দুই সরকারি চিকিৎসকের চাকরি বাতিল

ভোর থেকেই ঝমঝমিয়ে বৃষ্টি কলকাতায়, নিম্নচাপের প্রভাবে আজও ভিজবে দক্ষিণবঙ্গ

বলিউডে নক্ষত্র পতন, ক্যানসারের কাছে হার মানলেন সলমান-অক্ষয়ের সহ অভিনেতা

‘পুলিশ কি করবে?’, বিহারের বাঁকার বিখ্যাত পর্যটন কেন্দ্রেই তরুণীর শ্লীলতাহানি

তোলাবাজির অভিযোগে গ্রেফতার পিংলার প্রাক্তন তৃণমূল বিধায়ক অজিত মাইতি

হ্রদে ডুবল যাত্রীবোঝাই নৌকা, সলিল সমাধি ৪১

জলপাইগুড়িতে সাতসকালে হাড়হিম হত্যাকাণ্ড, বেকারির ভিতর মিলল ম্যানেজারের রক্তাক্ত দেহ