এশিয়ান গেমসের শুরুতেই ঘরে এল পদক, শুটিংয়ে রুপো জিতল ভারত

Share:

নিজস্ব প্রতিনিধি:   জাপানের আইচি প্রিফেকচার এবং নাগোয়া শহরে শুরু হয়ে গিয়েছে এশিয়ান গেমসের  মূল প্রতিযোগিতা। প্রথম দিনেই একাধিক ইভেন্টে পদক জয়ের লক্ষ্যে নামছে ভারতীয় দল। শুটিং থেকে টেকবল, ক্রিকেট থেকে আরও বেশ কয়েকটি খেলায় রয়েছে ভারতীয় অ্যাথলিটদের গুরুত্বপূর্ণ ম্যাচ। ফলে রবিবার (২০ সেপ্টেম্বর) সকাল থেকেই নজর থাকবে ভারতীয় খেলোয়াড়দের পারফরম্যান্সে। মহিলাদের ১০ মিটার এয়ার রাইফেল টিম ইভেন্টে রূপোর পদক জিতেছে ভারত । আজ নজর থাকবে মহিলাদের ক্রিকেটে। সেমিফাইনালে বাংলাদেশের বিরুদ্ধে নামবে ভারত। টেকবলেও রয়েছে ইতিহাস গড়ার হাতছানি। 

এলাভেনিল ভালারিভান, সোনম মাস্কার এবং বিদর্সা বিনোদের  শক্তিশালী  খেলাতেই এসেছে পদক।  স্বর্ণপদক বিজয়ী চিনের পরেই দ্বিতীয় স্থান নিশ্চিত করে। তাঁরাই ভারতকে প্রথম পদক  এনে দেয়।   তবে আজ সবচেয়ে বেশি আগ্রহ তৈরি হয়েছে টেকবলকে ঘিরে। ভারতের কোয়িন্সি জোয়াকিম ডিসুজা ইতিমধ্যেই মহিলাদের সিঙ্গলসে সেমিফাইনালে পৌঁছে ইতিহাসের দরজা খুলে দিয়েছেন। জাপানের শীর্ষ খেলোয়ার ইউইনা সাকামোটোকে হারিয়ে গ্রুপ পর্বে দারুণ শুরু করেছিলেন তিনি। এরপর কম্বোডিয়ার প্রতিদ্বন্দ্বীকে হারিয়ে গ্রুপের শীর্ষে থেকে সেমিফাইনালে জায়গা করে নেন।

আরও পড়ুন:  নিচু জাত বলে মানসিক হেনস্থা? ছেলের মৃত্যু নিয়ে বিস্ফোরক IIT বম্বের মৃত পড়ুয়ার বাবা

তবে সেমিফাইনালে ইন্দোনেশিয়ার ইমা সুমায়ার কাছে হারতে হয়েছে কোয়িন্সিকে। ফলে সোনা বা রুপোর লড়াই থেকে ছিটকে গেলেও ব্রোঞ্জ জয়ের সুযোগ রয়েছে তাঁর সামনে। ভারতের টেকবলে এটি হতে পারে এশিয়ান গেমসে প্রথম পদক। অন্যদিকে সুচিকা তারিয়াল মহিলাদের ৬০ কেজি ট্র্যাডিশনাল এমএমএ সেমিফাইনালে পৌঁছে যাওয়ায় ভারত  এশিয়ান গেমসে প্রথম পদক নিশ্চিত করেছে। জাপানের আইচি-নাগোয়াতে অনুষ্ঠিত ২০তম এশিয়ান গেমসে ভারতের হয়ে ৫০৩ জন ক্রীড়াবিদ (২৬৯ জন পুরুষ এবং ২৩৪ জন মহিলা) প্রতিনিধিত্ব করছে। এই ক্রীড়াবিদরা ৩৪টি ভিন্ন খেলায় প্রতিদ্বন্দ্বিতা করছেন। অ্যাথলেটিক্সে ক্রীড়াবিদের সংখ্যা সর্বাধিক, ৭৪ জন। ট্র্যাক অ্যান্ড ফিল্ড ইভেন্টগুলিতে ভারতের পদক জয়ের আশাও এই বড় দলের উপর নির্ভর করবে। ফিল্ড হকিতে ৪০ জন ক্রীড়াবিদ অংশ নিচ্ছেন। ক্রিকেট ও শুটিংয়ে ৩০ জন করে ক্রীড়াবিদ নিয়ে অংশগ্রহণ করছে, অন্যদিকে কাবাডিতে ২৪ সদস্যের একটি দল প্রতিদ্বন্দ্বিতা করবে। 

 

টেস্টের চাপে রাতে আসত না ঘুম! জানেন মায়ের হাতের কোন খাবার ছিল রোহিতের ভরসা?

করম পুজোয় জঙ্গলমহলে উৎসবের আবহ, পুরুলিয়ায় ঠাসা কর্মসূচি মুখ্যমন্ত্রীর

মুম্বইয়ে একের পর এক পথচারীকে পিষে দিল বেপরোয়া গতির BMW, ঘটনাস্থলেই নিহত ৩

ইরানের হুমকির পরে ছুটি কাটছাঁট করে হোয়াইট হাউসে ফিরলেন ট্রাম্প, বড় পদক্ষেপ?

Asian Games 2026 ( মহিলা ক্রিকেট): টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত ভারতের, বিপক্ষ বাংলাদেশ

নিচু জাত বলে মানসিক হেনস্থা? ছেলের মৃত্যু নিয়ে বিস্ফোরক IIT বম্বের মৃত পড়ুয়ার বাবা

মাথার দাম ছিল ৩০ লক্ষ টাকা, বারাণসীতে পুলিশের গুলিতে খতম শীর্ষ মাও নেতা

পুজোর মুখে দুঃসংবাদ, Samsung Galaxy S26-এর দাম বাড়ল ২০ হাজার টাকা

সাগরে নিম্নচাপ, দক্ষিণবঙ্গে রবি সকাল থেকেই তুমুল দুর্যোগ, জারি হলুদ সতকর্তা

মেসবাড়িতে ‘ভাত চুরি’র অভিযোগে পিটিয়ে মারা হল বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াকে, ভয়ঙ্কর ঘটনা খুলনায়

দিল্লির ভোটার তালিকা থেকে সপরিবারে বাদ কেজরিওয়াল, পেলেন এসআইআর নোটিশ

এশিয়ান গেমসের শুরুতেই ঘরে এল পদক, শুটিংয়ে রুপো জিতল ভারত

স্টকহোম থেকে জিতে সুইডেনের সাংসদ হলেন মহারাষ্ট্রের বিজেপি নেতার ভাইঝি, চেনেন তাঁকে?

ব্যাঙ্ক অ্যাকাউন্ট ভাড়া নিয়ে সাইবার প্রতারণা, নাগেরবাজারে গ্রেফতার ২