অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে মুখোমুখি রিবাকিনা-সাবালেঙ্কা

শনিবার খেতাব দখলের লড়াইয়ে নামবেন দুজনে।

Share:

নিজস্ব প্রতিনিধি: অস্ট্রেলিয়ান ওপেন খেতাবের লড়াইয়ে মুখোমুখি হচ্ছেন কাজাখ টেনিস তারকা এলেনা রিবাকিনা ও বেলারুশের আরিনা সাবালেঙ্কা। বৃহস্পতিবার সেমিফাইনালে বেলারুশের ভিক্টোরিয়া আজারেঙ্কাকে ৭-৬, ৬-৩ গেমে হারিয়ে ফাইনালের টিকিট জোগাড় করেছেন রুশ বংশোদ্ভুত কাজাখ টেনিস তারকা রিবাকিনা। অন্য সেমিফাইনালে পোল্যান্ডের টেনিস তারকা মাগদা লিনেতকে সরাসরি সেটে হারিয়ে বছরের প্রথম গ্র্যান্ড স্লাম অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনাল নিশ্চিত করেছেন বেলারুশিয়ান টেনিস তারকা সাবালেঙ্কা।

গত বছর উইম্বলডন জিতে প্রথমবার নজরে এসেছিলেন ২৩ বছর বয়সী রুশ বংসোদ্ভুত কাজাক টেনিস তারকা এলেনা রিবাকিনা। কিন্তু বিশ্বের সবচেয়ে অভিজাত প্রতিযোগিতা জেতার পরেও অনেক নিস্পৃহ ছিলেন ২৩ বছর বয়সী কাজাখ কন্যা। অস্ট্রেলিয়ান ওপেনে এ বছর প্রথম থেকেই অপ্রতিরোধ্য গতিতে এগোচ্ছিলেন তিনি। রড লেভার অ্যারেনায় এদিন প্রথম সেটে ভিক্টোরিয়া  আজারেঙ্কাকে ৭–৬ (৬–৩) গেমে। আর দ্বিতীয় সেটে বেলারুশিয়ান প্রতিপক্ষকে ৬–৩ গেমে উড়িয়ে দিয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করেছেন কাজাখ টেনিস–কন্যা। এই প্রথম অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে উঠলেন।

অন্য সেমিফাইনালে মুখোমুখি হয়েছিলেন আরিনা সাবালেঙ্কা ও মাগদা লিনেত। প্রথম সেট গড়ায় টাইব্রেকারে। শেষ পর্যন্ত টাই ভেঙে ৭-৬-এ জেতেন বেলারুশ তারকা। দ্বিতীয় সেটে সাবালেঙ্কার সামনে দাঁড়াতেই পারেননি লিনেত। ৬–২ গেমে জিতে ফাইনালের টিকিট নিশ্চিত করেন সাবালেঙ্কা। এক সময়ে মহিলা টেনিস খেলোয়াড়দের র‍্যাঙ্কিংয়ে দ্বিতীয়স্থানে উঠে এলেও কোনও গ্র্যান্ড স্লামের ফাইনালে পৌঁছতে পারেননি বেলারুশ টেনিস তারকা। এদিন সেই অধরা স্বপ্ন পূর্ণ করলেন। ম্যাচের পর সাংবাদিকদের সাবালেঙ্কা বলেন, ‘প্রথম দিকে ছন্দ পাচ্ছিলাম। শেষ পর্যন্ত ঠিকই ছন্দ খুঁজে পেলাম। এই জয় সত্যিই আনন্দের।’

আগামী চারটি রবিবার ব্লু লাইনে দীর্ঘক্ষণ বন্ধ থাকবে মেট্রো পরিষেবা

ছটপুজোর পরেই ভাগ্যবদল, সূর্যের গোচরে ভাগ্য খুলবে ৭ রাশির

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

দুষ্কৃতীকে ধরতে গিয়ে ভরা বাজারে গুলিবিদ্ধ কনস্টেবল

বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু হরিসা প্রন, রইল সহজ রেসিপি

দমদমে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা ও ছেলের দেহ, চাঞ্চল্য

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের